তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪

দিনে বিএনপি রাতে আ.লীগ করেছে এমন লোকদের সদস্য পদ নবায়ন হবে না: আমিনুল হক

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

যারা দিনের বেলা বিএনপি করেছে আর রাতের বেলা আওয়ামী লীগ করেছে এমন লোকদের দলের সদস্যপদ নবায়ন করতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে তাদের সদস্যপদও নবায়ন হবে না।

বৃহস্পতিবার উত্তরা পূর্ব ও উত্তরখানে দুইটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম নবায়ন করতে না পারে। যদি আওয়ামী লীগের সাথে ছবি থাকে তার সদস্য ফরম নবায়ন করা যাবে না। গত ১৭ বছরে বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং আমাদের দলের যারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদেরকে সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে। বাংলাদেশী বই

এসময় তিনি বলেন, এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারব। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে – এজন্য সকলকে সতর্ক ও ঐকবদ্ধ থাকার আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পতিত আওয়ামী প্রেত্নাতারা তারা এখনও পর্যন্ত বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা নিয়ে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশী বই

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলেই কয়েকটি দলের মন খারাপ বলে মন্তব্য করেছেন আমিনুল হক। তিনি বলেন, সবাই যখন লন্ডন বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন দেশের কয়েকটি দল ইউনূস-তারেক বৈঠকটি তাদের পছন্দ হয়নি বলেই তাদের মন খারাপ। তাদের মন খারাপের কারণেই তারা বিভিন্ন মিটিং এ অংশ নিচ্ছে না।

এসময় তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির কাছে জনগণ সবার আগে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই বিএনপি রাজনীতি করে।

তিনি আরও বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। গত ১৭ বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন সংগ্রাম করেছে দলটি। নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করেই আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি।

উক্ত কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, যারা দুর্দিনে দলের পাশে ছিলো না এবং আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল এমন লোকদের ভুলেও দলের সদস্য নবায়নের আওতায় আনা যাবে না।

কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিনহানগর উত্তর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, আব্দুস সালাম সরকার প্রমুখ। দুপুরে পল্লবীর ৬ নম্বর সেকশন বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে অংশ নেন আমিনুল হক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে মোট আটকের সংখ্যা ২০। বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী আটক করেছে ১৫ জন। পুলিশ আটক করেছে ৫ জন। এ নিয়ে মোট ২০ জন আটক আছে। সবাইকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন
language Change