তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

এজিএম সালমা আক্তার অগ্রণী ব্যাংক শান্তিনগর শাখা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ হর হামেশাই উঠছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঋণ প্রদানে নিয়ম লংঘন, অর্থ আত্মসাৎ, এবং জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলন। এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ব্যাংকটির সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান করছে দুদক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ঋণ প্রদানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে অন্যতম। প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়করণের মাধ্যমে নিয়ম না মেনে ঋণ বিতরণ করা হয়েছে, যার ফলে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ১৯টি শাখা থেকে ৯০০ কোটি টাকার ঋণ বিতরণে অনিয়মের তথ্য পাওয়া যায় ।

এর ব্যতিক্রম হয়নি অগ্রণী ব্যাংক শান্তিনগর শাখায়। মেসার্স ঔশী এন্টারপ্রাইজ ৭১/৭২ আজিজ সুপার মার্কেট শাহবাগ ঢাকা, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শাজাহান হাওলাদার । তিনি উক্ত প্রতিষ্ঠানের নামে সিসি হাইপো ঋণের আবেদন করলে ১১ /৪/ ২০২২ ইং তারিখ প্রথম ঋণ আবেদনের মঞ্জুরী গৃহীত হয়। উক্ত ঋণটি প্রথম মন্জুরী কালীন শাখা প্রধান ছিলেন সালমা আক্তার, এজিএম অগ্রণী ব্যাংক শান্তিনগর শাখা। বর্তমানে উক্ত ঋণটি অনাদায়ী ( ১কোটি ৭.১৭) টাকা ,যা নবায়নযোগ্য নয় বলে জানা যায়। উপরোক্ত ঋণের বিষয়ে শাখা প্রধান সালাউদ্দিন মুন্সির কাছে জানতে চাইলে তিনি  বলেন, আমি, আমার ব্যাংক কর্তৃপক্ষ এবং উদ্ধতন কর্তৃপক্ষ নবায়ন না করার বিষয়ে ওয়াকিবহাল, এর বেশি কিছু বলতে পারছিনা।

সরেজমিন অনুসন্ধানে উঠে আসে , ঔশী এন্টারপ্রাইজ যার সত্তাধিকারী মোঃ শাহজাহান হাওলাদার , ৭১/৭২ আজিজ সুপার মার্কেট ঢাকা, এই ঠিকানায় উক্ত প্রতিষ্ঠার নামে কোন প্রতিষ্ঠান কখনো ছিলনা। উক্ত ঠিকানায় ইশা এন্টারপ্রাইজ (পাইকারি ও খুচরা বিক্রেতা ) যার স্বত্বাধিকারী মোঃ এমদাদ হোসেন ২০০৬ সাল থেকে অদ্যবদি ব্যাবসা চালিয়ে আসছে । যার সাথে উপরোক্ত ঔশী এন্টারপ্রাইজের কোন সম্পৃক্ততা বা মালিকানা নেই। ঋণ নবায়নের আবেদনের সাথে সংযুক্ত ট্রেড লাইসেন্স, দোকান ভাড়ার চুক্তিনামা,দোকানের মালিক সমুদয় বিষয় সঠিক নয় মর্মে সরেজমিনে জানা যায় । মিথ্যা, বানোয়াট কাগজপত্রের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ করে এজিএম সালমা আক্তার অবগত থাকার পরও কোটি টাকা ঋণ পান মেসার্স ঔশী এন্টারপ্রাইজ। বর্তমানে উক্ত ঋণটি খেলাপি ঋণের তালিকায় ,১ কোটি ৭.১৭ টাকা অনাদায়ী দেখানো হয়েছে। উক্ত বিষয়ে সালমা আক্তার, সাবেক শাখা প্রধান অগ্রণী ব্যাংক শান্তিনগর এর কাছে জানতে চাইলে, তিনি প্রতিবেদককে দুই ঘন্টা বসিয়ে রেখে দাম্ভিকতার সাথে বলেন,” এ বিষয়ে বক্তব্য দেবার প্রয়োজন নেই”। তথ্যসূত্রে উঠে আসে , অস্তিত্বহীন প্রতিষ্ঠান ঔশী এন্টারপ্রাইজ এর নামে অগ্রণী ব্যাংকের আগেও বিভিন্ন ব্যাংক থেকে একাধিক সিসি লোন নিয়েছেন। অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ উক্ত বিষয়টি গোপন রেখে তাকে কোটি টাকা ঋণ প্রদান করেন । বিধিবহির্ভুত ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের কড়া বিধি নিষেধ থাকলেও বর্ণিত কর্মকর্তা উক্ত বিধি অমান্য করে ঐশী এন্টারপ্রাইজ এর সাথে যোগাসাজোশে ঋণ প্রদান করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে। এরূপ বিধি বহির্ভুভাবে ঋণ প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচলিত নিয়মানুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও বিধান রয়েছে।

উক্ত বিষয়ে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ডেপুটি জেনারেল ম্যানেজার জোনাল অফিস ঢাকা উত্তর  বলেন ,আমরা সরেজমিনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছি, ঔশী এন্টারপ্রাইজ নামে কোন ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি । উক্ত ঠিকানায় এশা এন্টারপ্রাইজ নামে এমদাদ হোসেনের একটি দোকান চলমান এবং মূল মালিকের সাথে ভাড়াকৃত দোকান ২০০৬ সাল থেকে অদ্যবদি ব্যাবসা চালিয়ে আসছেন তিনি। ঔশী এন্টারপ্রাইজ নামে কোন ব্যবসা প্রতিষ্ঠান কখনোই এখানে ছিলনা বলে জানান এমদাদ হোসেন। ব্যাংক সংশ্লিষ্টরা বলেন, অস্তিত্বহীন প্রতিষ্ঠান,ভুয়া কাগজপত্রের মাধ্যমে যে সকল ঋণ প্রদান করা হয় এবং ঋণ প্রদানকারীসহ এসব অবৈধ কাজের সাথে যেসকল ব্যাংক কর্মকর্তা জড়িত সকলকেই আইনের আওতায় আনা উচিত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ থেকে চারদিন সরকারি ছুটি

আজ থেকে চারদিন সরকারি ছুটি

মিম আক্তার॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টানা চার দিনের ছুটি আজ (বুধবার) থেকে শুরু হয়েছে; যা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে টানা পাঁচ দিন। আজ থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সাথে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সাধারণ ছুটি চার দিনে দাঁড়িয়েছে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটি থাকায় সেখানে সর্বমোট পাঁচ দিনের ছুটি কার্যকর হচ্ছে। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের

আরও পড়ুন
language Change