তারিখ লোড হচ্ছে...

নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প

বন্দরে আটকা ১৪ হাজার কনটেইনার, পণ্য প্রেরণে বড় শিডিউল বিপর্যয়

বন্দরে আটকা ১৪ হাজার কনটেইনার, পণ্য প্রেরণে বড় শিডিউল বিপর্যয়
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম জেলা সংবাদদাতাঃ কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের টানা দুদিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী প্রায় ১৪ হাজার কনটেইনার। এতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে শিডিউল অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। যা রপ্তানিমুখী বিভিন্ন শিল্পকে ক্ষতির মুখে ফেলেছে।

গতকাল রোববার সন্ধ্যায় এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার হলেও এর আগে শুল্কায়ন না হওয়ায় নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি তিনটি কনটেইনারবাহী জাহাজ। বন্দর সূত্রে জানা গেছে, জাহাজ তিনটিতে রপ্তানির তিন হাজার ৬৮০ টিইইউ কনটেইনার যাওয়ার কথা ছিল। কাস্টমসের শাটডাউন কর্মসূচির কারণে কনটেইনারগুলো জাহাজীকরণ সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার কাস্টমসের কর্মসূচি প্রত্যাহার হলেও নির্ধারিত সময়ে জাহাজীকরণ করতে না পারা কনটেইনারগুলোর এখন আর সময়মতো বন্দর ছাড়ার সুযোগ নেই।

কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। দুদিনে শিডিউল অনুযায়ী, কনটেইনার জাহাজীকরণ না হওয়ায় নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ পরিচালক এসএম আবু তৈয়ব গণমাধ্যমকে বলেন, কাস্টমসের শাটডাউন কর্মসূচির কারণে বন্দরে আমার কনটেইনারও আটকা পড়েছে। আমার মতো অনেকের প্রতিষ্ঠানের পণ্য শিডিউল থাকলেও জাহাজীকরণ হয়নি। আবার আমদানি পণ্যও খালাস নেওয়া সম্ভব হয়নি। এখন জাহাজের ডেমারেজও আমাদের বহন করতে হবে। এতে পুরো শিল্প ক্ষতির মুখে পড়বে।

কাস্টমসের অনুমোদন ছাড়া বন্দর থেকে আমদানি পণ্য খালাস বা পণ্য রপ্তানির কার্যক্রম করার সুযোগ থাকে না। শাটডাউন কর্মসূচির কারণে গত শনিবার থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কাস্টমস কর্মকর্তারা কর্মস্থলে তালা ঝুলিয়ে দেন। এতে কোনো নথি অনুমোদন করা যায়নি।

বন্দর সূত্রে জানা গেছে, ডিপো থেকে রপ্তানির কনটেইনার না আসায় তিনটি জাহাজ গন্তব্যে ছেড়ে যেতে পারেনি। এ তিন জাহাজের মধ্যে ‘হং ডা জিন-৬৮’ নামের একটি জাহাজে এক হাজার ৬৬৬ টিইইউ কনটেইনার রপ্তানি হওয়ার কথা ছিল। সোমবার সকাল পর্যন্ত জাহাজটি এনসিটি-৩ নম্বর বার্থে আটকা ছিলএকই ভাবে এক হাজার ৪৬০ টিইইউ কনটেইনার রপ্তানির কথা ছিল ‘এক্সপ্রেস নিলওয়ালা’ জাহাজটির। কিন্তু কনটেইনার না ওঠায় জাহাজটি এনসিটি-৫ নম্বর বার্থে বসা ছিল। পাশাপাশি গিয়ারড ভ্যাসেল ‘এএস সিসিলিয়া’ জাহাজ ৫৬৪ টিইইউ কনটেইনার নিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। কিন্তু কনটেইনার না ওঠায় সোমবার সকালেও জাহাজটি জিসিবি-৮ জেটিতে বসা ছিল।

এএস সিসিলিয়া জাহাজটির লোকাল এজেন্ট মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) হেড অব অপারেশন অ্যান্ড লজিস্টিকস আজমীর হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ডিপো থেকে রপ্তানি কনটেইনার না আসায় জাহাজটির বন্দর ছাড়া সম্ভব হয়নি। এ জাহাজের কনটেইনারগুলো সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল। কনটেইনারগুলো সিঙ্গাপুর থেকে ইউরোপ ও আমেরিকাগামী বড় জাহাজে তুলে দেওয়ার সিডিউল ছিল। এখন সময়মতো কনটেইনারগুলো গন্তব্যে পাঠানো সম্ভব হচ্ছে না।

কাস্টমস কর্মকর্তাদের কর্মসূচিতে দুদিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ২৫৭০ টিইইউ কনটেইনার বেড়েছে। দুইদিন শুল্কায়ন বন্ধ থাকায় মাত্র ৯১৩ টিইইউ কনটেইনার পণ্য খালাস হয়েছে, যেগুলোর নথি আগে শুল্কায়ন করা ছিল।

বন্দরের তথ্য অনুযায়ী, সোমবার চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ৪১ হাজার ৫৩২ টিইইউ কনটেইনার ছিল। এরমধ্যে সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জাহাজ থেকে কনটেইনার বন্দরে নেমেছে ২২৫৩ টিইইউ, আর ঢাকা আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) থেকে এসেছে ৬৩ টিইইউ।

অফডকগুলো থেকে রতানিপণ্য ভর্তি কনটেইনার এসেছে ৪৯৩ টিইইউ এবং খালি কনটেইনার এসেছে ১৩৮১ টিইইউ। একই ভাবে জাহাজীকরণ হয়েছে ৩৪১২ টিইইউ কনটেইনার। ৭২ টিইইউ কনটেইনার ঢাকা আইসিডিতে পাঠানো হয়েছে।

অফডকগুলোতে আমদানিপণ্য ভর্তি কনটেইনার পাঠানো হয়েছে ১৫৩ টিইইউ। বন্দর থেকে ৯০৯ টিইইউ খালি কনটেইনার অফডকগুলোতে পাঠানো হয়েছে। ৩৬৩ টিইইউ আমদানি পণ্যবাহী কনটেইনার অনচেচিজ সরাসরি আমদানিকারকদের ডেলিভারি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দরের অভ্যন্তর থেকে ২৫৮ টিইইউ কনটেইনার পণ্য খালাস দেওয়া হয়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, কাস্টমসের কর্মসূচির কারণে শনি ও রোববার শুল্কায়নসহ আমদানি-রপ্তানির স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। এতে রপ্তানির জন্য কনটেইনারগুলো নির্ধারিত সময়ে জাহাজীকরণ সম্ভব হয়নি। যে কারণে কনটেইনার জাহাজগুলোকে সিডিউল অনুযায়ী বার্থিংয়ের সুযোগ দেওয়া যায়নি। এতে বন্দরের অভ্যন্তরে কনটেইনার জট বেড়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবীনগর থানা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিপ্লব নিয়োগী তন্ময়,নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পরিশ্রমী ও মাঠের সংবাদকর্মীদের আস্থা ভরসার নাম নবীনগর থানা প্রেসক্লাব। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী এমন আত্মপ্রত্যয়ী একঝাঁক তরুণ সম্মেলিত ভাবে ২০২০ সালে প্রতিষ্ঠা করেন নবীনগর থানা প্রেসক্লাব। তারপর থেকেই প্রত্যন্ত অঞ্চলের সব ধরণের সংবাদ সংগ্রহে অবিরত পথচলা। শুক্রবার ১২/০৭ সকালে নবীনগর থানা প্রেসক্লাবের সর্বাধিক সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ ডাকবাংলোতে সকলের মতামতের ভিত্তিতে পুর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে গঠনতন্ত্র মোতাবেক সবার পরামর্শে আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় কমিটিতে কয়েকটি পদে রদবদল করা হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটিতে থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমার বার্তা’র উপজেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন ডটকম এর সম্পাদক এম কে

আরও পড়ুন
language Change