তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

নারী ও শিশু নির্যাতনে ঘটনায় দ্রুত, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিপিসির উদ্বেগ

নারী ও শিশু নির্যাতনে ঘটনায় দ্রুত, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিপিসির উদ্বেগ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক কোয়ালিশন (বিপিসি)। একই সাথে জরুরি রাষ্ট্রীয়, সামাজিক ও নাগরিক পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানিয়েছে বিপিসি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলে, নারী ও শিশুর প্রতি সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই কোথাও না কোথাও সংঘটিত হচ্ছে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন ও হত্যার মতো নৃশংস অপরাধ। বিশেষ উদ্বেগের বিষয় হলো, কিছু ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা কেবল ভুক্তভোগী নারীর নয়- তার পুরো পরিবার ও সমাজের মর্যাদাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থা একটি সভ্য সমাজের জন্য চরম লজ্জা ও অনুতাপের বিষয়।

এতে বলা হয়, আমরা বাংলাদেশ পাবলিক কোয়ালিশন ও উদ্বিগ্ন নাগরিকরা- এ ধরনের সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নারীর সম্মান, সম্ভ্রম ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে একযোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।আমরা নিম্নলিখিত দাবি ও করণীয়গুলো উত্থাপন করছি :

১. রাষ্ট্রীয় উদ্যোগ : নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল কার্যকর করতে হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধর্ষণ বা নিপীড়নের ভিডিও দ্রুত সরিয়ে ফেলা, অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে সাইবার গোয়েন্দা ইউনিট শক্তিশালী করা জরুরি। ভুক্তভোগী নারী, শিশু ও তাদের পরিবারের সম্মান, গোপনীয়তা, নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি মানবিক সহায়তা ও সুরক্ষা কাঠামো গড়ে তোলা হোক। মানসিক স্বাস্থ্য সেবা, আইনি সহায়তা ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসন, সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

২. সামাজিক-সাংস্কৃতিক পদক্ষেপ : পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমে নারী-পুরুষ সমতা, সম্মান, সহমর্মিতা ও মানবিকতার চর্চা জোরদার করতে হবে। মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় প্ল্যাটফর্মগুলোতে মানবিক ও নৈতিক শিক্ষার বয়ান নিয়মিত প্রচার করার আহ্বান জানাচ্ছি।

৩. নাগরিক সমাজ ও গণমাধ্যমের করণীয়: সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতি আমাদের অনুরোধ- ভিকটিমের পরিচয় ও সম্মান রক্ষা করুন; তাদের ব্যক্তিগত দুর্ভোগ যেন আরেকবার গণমাধ্যমের মাধ্যমে যেন পুনঃনিপীড়নে পরিণত না হয়। সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কুল-কলেজে আলোচনা, নাটক, ক্যাম্পেইন ও কাউন্সেলিং চালু করতে হবে। যুবসমাজকে এ বিষয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ পাবলিক কোয়ালিশন মনে করে, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্র, সমাজ ও নাগরিকদের সম্মিলিত প্রতিরোধই একমাত্র পথ। এই দায়িত্ব এড়ানো আমাদের কারো পক্ষে সম্ভব নয়। আমরা আবারও বলছি- ভুক্তভোগী নারীর সম্মান রক্ষা হোক, অপরাধীর বিচার হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন আপিল বিভাগ। আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির ও এস এম ফরহাদের আইনজীবী ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী। শুনানিতে ঢাবির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

আরও পড়ুন
language Change