তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

বরগুনায় হেলমেট না থাকায় মামলা, ক্ষোভে নিজের গাড়িতে আগুন

বরগুনায় হেলমেট না থাকায় মামলা, ক্ষোভে নিজের গাড়িতে আগুন
পাঠক সংখ্যা
638

আরিফুল ইসলাম রুবেল, বরগুনা প্রতিনিধি:

বরগুনা শহরে ট্রাফিক পুলিশের দেওয়া হেলমেট মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক।

রবিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা পৌরসভার সদর রোড এলাকার মাছ বাজার সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে ঘটে এ ঘটনা।

জানা গেছে, নজরুল তার ডেঙ্গু আক্রান্ত স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। ফেরার পথে তিনি একা মোটরসাইকেল চালিয়ে সদর রোডে পৌঁছালে ট্রাফিক পুলিশ তাকে থামার ইঙ্গিত দেয়। এসময় তার কাছে কাগজপত্র চাইলে তিনি জানিয়ে দেন, সেগুলো বাসায় আছে। পরে ছেলের মাধ্যমে কাগজ আনার পর কেবল হেলমেট না থাকার অভিযোগে মামলা দেওয়া হয়।

নজরুল বলেন, আমার স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আমি ট্রাফিক পুলিশকে সব বলেছি। কাগজ পরে দেখালেও তারা হেলমেটের অজুহাতে মামলা দেয়। আমি মানসিকভাবে ভেঙে পড়ি। অসহায়ত্ব থেকে আমি গাড়িটিতে আগুন লাগিয়ে দিই।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহাবুদ্দিন বলেন, চালকের কাছে কাগজপত্র ছিল না, আমরা কাগজ আনতে বলি। পরে কাগজ দেখালেও হেলমেট ছিল না, তাই হেলমেটের একটি মাত্র মামলা করা হয়।

বরগুনা ট্রাফিক বিভাগের টাউন ইন্সপেক্টর (প্রশাসন) মেহেদী হাসান জানান, আইন অনুযায়ী কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। তবুও মানবিক দিক বিবেচনায় শুধু হেলমেটের মামলাই করা হয়েছে। কিন্তু এরপর তিনি নিজের গাড়িতে আগুন দেন বিষয়টি হতাশাজনক।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আইন প্রয়োগের পাশাপাশি কি মানবিক বিবেচনাও জরুরি নয়? বিশেষ করে যখন একজন চালকের পরিবার চিকিৎসাজনিত সংকটে রয়েছে, তখন কি শুধুই নিয়মে আটকে থাকা উচিত?

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মুগদা থানার এরিয়ায় প্রকাশ্যে চলছে জুয়া খেলা

প্রিয়া চৌধুরী: জুয়ার ভাসছে রাজধানী পাড়া মহল্লা অলিতে গলিতে চলছে জুয়া আসর রমরমা বাণিজ্য । পুলিশে পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়না রহস্যজন কভাবে নীরবতা পালন করে। পুলিশের এক শ্রেণী অসাধু সদস্য ও সরকার দলীয় কিছু বিপথগামী নেতা কর্মির প্রচ্ছন্ন ছত্র ছায়ায় নেতৃত্বে জুয়ার আসর চালিয়ে যাচ্ছে । এ নিয়ে রাজধাণী থানা ও ওয়ার্ড ভিত্তিক জুয়া আাসর ব্যবসার চিত্রসহ প্রতিবেদন তুলে আনছে এক দল  সাংবাদিক । আজ ছাপা হলো মুগদা থানা এলাকার চিত্র। পুলিশের নাকের ডগায় জুয়ার আসরে ভাসছে রাজধানী মুগদা থানা। রাজধানীর মুগদা থানার আওতায় মানিকনগর বালুর মাঠে মান্ডায় ও মদিনাবাগ দিন দুপুরে রাতে প্রকাশ্যে জুয়ার আসর বসিয়া খেলা হচ্ছে অনুসন্ধানে উঠে এসেছে মানিকনগরে বালুর মাঠে মোজাম্মেল সাহেব বাড়ির নিচে চায়ের দোকান। নামই সীমাবদ্ধ চলছে ক্রিকেট ফুটবল মোবাইল। লুডু

আরও পড়ুন
language Change