তারিখ লোড হচ্ছে...

জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিগত সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে যে নজিরবিহীন লুটপাট হয়েছে, তা আর নতুন করে বলার নয়। এ সময় দেশ থেকে পাচার হয়েছে বিপুল অঙ্কের অর্থও। এখনও যার জের টানতে হচ্ছে ব্যাংকগুলোকে। সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশের ছয়টি বিশেষায়িত ব্যাংক।

মূলত অস্বাভাবিকভাবে খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে কয়েকটিতে ঘাটতির অঙ্ক ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, ঋণ বিতরণের অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দিকনির্দেশনাও। তবে অর্থ আদায়ে খেলাপিদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও তা আটকে যাচ্ছে রিটের কারণে। সব মিলিয়ে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছে স্বয়ং সরকারের সংশ্লিষ্টরা। ব্যাংকগুলো হচ্ছে-বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিএইচবিএফসি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বৈঠকে এসব তথ্য উঠে এসেছে। বৈঠকে পরিস্থিতি উত্তরণে খেলাপিদের তালিকা প্রস্তুতসহ শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ পরিকল্পনায় খেলাপিদের এবং অবলোপনকৃত খাত থেকে অর্থ আদায়সহ মূলধন ঘাটতি কমিয়ে আনার কথা বলা হয়েছে। এছাড়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর অর্থ বিভাগে দাখিল করার জন্য ব্যাংক এমডিদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত সময়ে ব্যাংকগুলো তাদের লক্ষ্য অনুযায়ী কাজ করেনি, তা বলাই বাহুল্য। ব্যাংকের ফাংশনগুলো ঠিকমতো কাজ করলে এমন করুণ পরিস্থিতির সৃষ্টি হতো না। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে লুটপাটকে চালু রাখতে ব্যাংক খাতের এ বিপর্যয়ের চিত্র গোপন করা হয়েছিল। বিগত সরকারের আশ্রয়ে থাকা প্রভাবশালী দুর্নীতিবাজ কতিপয় ব্যবসায়ী ঋণের নামে লুটপাট, খেলাপি ঋণ অস্বাভাবিক বৃদ্ধি, আমানতের টাকা বিদেশে পাচারের মাধ্যমে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় শূন্য করে দিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ব্যাংক খাতের এ বিপর্যয়ের চিত্র উঠে আসে। পাশাপাশি অর্থ বিভাগের পর্যালোচনায় উঠে আসে বিশেষায়িত ব্যাংকগুলোর দুরবস্থার চিত্রও। আশার কথা, পরিস্থিতি উত্তরণে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। তবে খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে ব্যাংকগুলোর পক্ষ থেকে গতি বৃদ্ধির কথা থাকলেও বাস্তবে তা পরিলক্ষিত হচ্ছে না, যা দুঃখজনক। এছাড়া অবলোপনকৃত ঋণের বিপরীতে নগদ আদায়ের পরিমাণও লক্ষ্যমাত্রা অনুযায়ী হচ্ছে না।

আমরা মনে করি, কঠোর পদক্ষেপের মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনায় শৃঙ্খলা আনতে হবে। গ্রাহকদের আস্থা ধরে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককেও কঠোর হতে হবে। খেলাপিদের আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে বিদ্যমান আইন আরও কঠোর করা যেতে পারে। মনে রাখতে হবে, ব্যাংক হচ্ছে অর্থনীতির প্রাণ। ব্যাংক দুর্বল হলে অর্থনীতিও দুর্বল হয়ে পড়বে। এ সংকট কাটাতে তাই দুর্নীতি রোধেও নজর দিতে হবে। ঋণ আদায় করতে হবে। বিদেশে যে অর্থ পাচার হয়েছে, তার সঠিক হিসাব বের করে ফেরত আনার উদ্যোগ নিতে হবে। বিষয়গুলো আমলে নিয়ে সরকার ব্যাংক খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সফল হবে, এটাই প্রত্যাশা।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি

একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি

স্টাফ রিপোর্টার ॥ সম্ভাব্য একটি নির্বাচনী ছক নিয়ে উত্তাপ ছড়িয়েছে ওয়েব দুনিয়ায়। যদিও ছকটি ভুয়া বলে জানিয়েছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। ৫ই ফেব্রুয়ারি রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই জিডিতে ছকটি ভুয়া বলে উল্লেখ করা হয়। বলা হয়, জাতীয় গোয়েন্দা সংস্থাটির সুনাম ক্ষুণ্ণ করা জন্যই ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছে। আসলে ফেসবুকে দেয়া জনৈক সুব্রত কুমার সরকারের স্ট্যাটাস নিয়েই যত বিপত্তি। ৩রা ফেব্রুয়ারি ওই জাতীয় গোয়েন্দা সংস্থার নামে প্রচার করা একটি ছকের কথা উল্লেখ করা হয় স্ট্যাটাসে। কথিত এই ছকটি আমাদের হাতে এসেছে। ছকটিকে একটি বিশেষ প্রটোকলের কাভারে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, একটি বিশেষ দলের প্রতীকের বিজয়কে অপরিবর্তনীয় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। পোস্টাল ব্যালটের ব্যাপারেও মতামত দেয়া হয়। ফলাফল ঘোষণার দুই ঘণ্টা পূর্ব

আরও পড়ুন
language Change