তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শাহজাদপুরের মাদক ব্যবসায়ী সবুজ বিশ্বাস এখন কিশোর গ্যাং লিডার

শাহজাদপুরে চিহ্নিত মাদক সম্রাট সবুজ বিশ্বাসের জমজমাট মাদক ব্যবসা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ
পাঠক সংখ্যা
638

মোঃ ইব্রাহিম হোসেন:

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকা দ্বারিয়াপুরের মদখ পাড়া মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে সবুজ বিশ্বাস প্রায় এক যুগ ধরে মরণ নেশা ইয়াবার সম্রাজ্য গড়ে তুলেছেন।

৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর থেকে মাদক ব্যবসা জমজমাট রাখতে গড়ে তুলেছে কিশোর গ্যাং! এছাড়াও চিহ্নিত মাদক সম্রাট সবুজ বিশ্বাসের বিএনপির নেতা হওয়ার বড়ই খায়েস!

অনুসন্ধানে জানা যায়, স্বৈরাচার সরকার পতনের পর সবুজ বিশ্বাস সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন, মাদক ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য গড়ে তুলেছেন কিশোর গ্যাং!

সরেজমিনে ঘুরে দেখা যায়, দ্বারিয়াপুর, বিসিক বাস স্ট্যান্ড, দিলরুবা বাস স্ট্যান্ড, থানাঘাট, রূপপুর, নগরডালা, ডায়া মোড়, পাড়কোলা,তালগাছি, বাঘাবাড়ী নৌঘাট, পোরজানা, কৈজুরী, পাঁচিল সহ সবুজ বিশ্বাসের একাধিক কিশোর গ্যাং সদস্য রয়েছে তারাই দিন রাত ২৪ ঘন্টাই খুচরা ও পাইকারী মাদকের চালান পৌঁছে দিচ্ছে খুচরা ব্যাবসায়ীদের কাছে।

সবুজ বাংলাদেশের প্রতিবেদক ছদ্মবেশে শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ডে সবুজ বিশ্বাসের এক কিশোর গ্যাং সদস্যর সঙ্গে পাইকারি ইয়াবা টেবলেট ক্রয় করার কথা হলে তিনি বলেন,শুধু সিরাজগঞ্জ নয়, উত্তরবঙ্গের বেশ কয়টি জেলায় আমাদের বড় ভাই সবুজ বিশ্বাসের ইয়াবার পাইকারি চালান যায় প্রতিদিন, এছাড়াও চালান পৌঁছে দেওয়ার বিষয়ে কথা হলে তিনি বলেন, আগে টাকা দিলে তারপর আশেপাশের নির্ধারিত একটি স্থানে দাঁড়ালে আমাদের লোক এসে চালান পৌঁছে দিবে। এছাড়াও দূরে কোথাও আমাদের লোকের মাধ্যমে চালান পৌঁছে দেওয়া হয় তবে,আলাদা খরচ দিতে হবে, এরপর দামাদামির বিষয়ে কথা হলে তিনি বলেন, উত্তরবঙ্গের ভিতরে সবুজ বিশ্বাসের কমে কেউ আপনাকে দিতে পারবে না, কারন তিনি সরাসরি কক্সবাজার থেকে বড় বড় চালান নিয়ে আসে তাই সবার চেয়ে কমে দিতে পারে।

তাদের ক্ষমতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শাহজাদপুরের কোন পুলিশ- প্রশাসন সবুজ বিশ্বাসের লোক ধরার ক্ষমতা রাখে না, কারণ সবুজ বিশ্বাসের টাকায় আমার মত ৩০-৪০ জন পোলাপান চলে এবং বড় বড় নেতারা তার টাকায় রাজনীতি করে এবং পুলিশ-প্রশাসনকে মেনেজ করেই ব্যবসা করে।

এবিষয়ে শাহজাদপুরের একাধিক ব্যক্তির কাছে জানতে চাইলে তারা জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ বিশ্বাসকে শাহজাদপুরে ইয়াবা সম্রাট নামেই পরিচিত, এবং মাদক ব্যবসা টিকিয়ে রাখতে গড়ে তুলেছে কিশোর গ্যাং এর আগে একাধিক বার মাদকসহ আটক হয়েছে জেল ও খেটেছে, জেলে থেকে বসেও নিয়ন্ত্রণ করতো মাদক ব্যবসা, তার নামে কয়েকটি মাদক মামলাও রয়েছে।

এবিষয়ে স্থায়ী এক জনপ্রতিনিধির সঙ্গে কথা হলে তিনি নাম প্রকাশ না করা শর্তে সবুজ বাংলাদেশকে জানান, সবুজ বিশ্বাসের হাত অনেক উপরে তাকে বেশিদিন জেলেও রাখতে পারে না, এছাড়াও এলাকার মানুষ ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না, কারন সে ভয়ংকর খারাপ মানুষ এছাড়াও তিনি শাহজাদপুরে কিশোর গ্যাং গড়ে তুলেছ কেউ তার বিরুদ্ধে কথা বললেই কিশোর গ্যাং এর সদস্যদের দিয়ে হামলা চালায়।

তিনি আরো বলেন, চিহ্নিত মাদক সম্রাট সবুজ বিশ্বাস ইদানীং বিএনপির স্থানীয় কিছু নেতাদের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তুলছেন দলের পদ-পদবী পাওয়ার জন্য এবার মাদক ব্যবসা আরো ব্যাপক ভাবে করার উদেশ্যে রাজনৈতিক দলের নেতা হওয়ার ও খায়েস জমেছে।

এবিষয়ে স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ জানান, মাদকের কারণে আমাদের যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে, এখন সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত পর্যায়ের তরুণ, যুবক এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, মাদকের বিষে অনেক শিক্ষার্থীর স্বপ্নময় জীবন নীল হয়ে যাচ্ছে। এ ছাড়াও সমাজে মাদক ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ফলে ধর্ষণ, যৌন হয়রানি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। অন্যদিকে অধিক মুনাফা ও সহজে আমদানি করতে পাড়ায় মাদক ব্যবসায়ীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে রূপ নিয়েছে। এভাবে সব এলাকায় মাদকের ভয়াবহতা রূপ নিয়েছে।

এদিকে গত ০৮/০৭/২৫ইং তারিখে চিহ্নিত মাদক সম্রাট সবুজ বিশ্বাসের মাদক ব্যবসার বিরুদ্ধে লেখালেখির জের ধরে সাংবাদিককে ফোন করে প্রাণ নাশের হুমকিসহ তার পালিত কিশোর গ্যাং এর সদস্যদের দিয়ে সাংবাদিকের উপর হামলার চেষ্টা চালায়, সেই সাংবাদিক মাদক সম্রাট সবুজ বিশ্বাসের নামে থানায় অভিযোগ ও দায়ের করেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) আসলাম আলী।

এবিষয়ে সবুজ বিশ্বাসের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও তার দেখা পাওয়া যায়নি, এছাড়াও তার মুঠোফোনে ফোন করলে-ও তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান সবুজ বাংলাদেশকে বলেন, সবুজ বিশ্বাসের নাম এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম, যাই হোক বিষয়টি আমি দেখবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা

ডেস্ক রিপোর্ট: আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে জানিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। এটা এখন থেকেই শুরু। এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত

আরও পড়ুন
language Change