তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ভাইয়া গ্রুপের প্লট-প্রতারণা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
জমি ভাড়ায় নিয়ে বসানো হয় রংবেরঙের সাইনবোর্ড। তাতে লেখা থাকে আকর্ষণীয় নানা নাম। এরপর সেসব জমির ছবিসহ প্রচারপত্র (ব্রুশিয়ার) তৈরি করে চালানো হয় প্রচার। আকর্ষণীয় বিজ্ঞাপনে মুগ্ধ হয়ে ফাঁদে পা দেন সাধারণ মানুষ। সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে প্লট কেনেন তারা; কিন্তু কিছুদিন পর দেখা যায়, সাইনবোর্ড পরিবর্তন করে বদলে ফেলা হয়েছে প্রকল্পের নাম। নতুন করে বিক্রি করা হচ্ছে জমি। এত কিছুর মধ্যে আবার জমির প্রকৃত মালিক কিছুই জানেন না। তিনি যতক্ষণে টের পান, তার আগেই স্থান পরিবর্তন করে অন্যত্র চলে যান তথাকথিত হাউজিং প্রকল্পের উদ্যোক্তারা। এভাবেই নামসর্বস্ব আবাসন কোম্পানির নামে দীর্ঘদিন ধরে ভয়ংকর প্রতারণা চালিয়ে যাচ্ছে ‘ভাইয়া গ্রুপ’।

খোঁজ নিয়ে জানা যায়, জমি না কিনেই প্রায় ৩ হাজার ২০০ প্লট বিক্রি করে দিয়েছে ভাইয়া গ্রুপ। পাইন সিটি (পূর্বাচল), টিউলিপ ভ্যালি (পূর্বাচল), বীরতারা সিটিসহ (কেরানীগঞ্জ) বিভিন্ন প্রকল্পের নামে অন্যের জমি নিজের দেখিয়ে বিক্রি করছেন তারা। এরই মধ্যে পাইন সিটিতে ১ হাজার ৭০০ ও টিউলিপে প্রায় দেড় হাজার প্লট বিক্রি করা হয়েছে; কিছু প্লট বিক্রি করার পরই প্রজেক্টের নাম পরিবর্তন করা হয়। একই প্রজেক্টের হয়ে যায় একাধিক নাম। কোম্পানির নাম পরিবর্তন করে গ্রাহকদের সঙ্গে এমন প্রতারণা করছে ভাইয়া গ্রুপ।

জানা গেছে, মূলত সাইনবোর্ড সর্বস্ব এই প্রকল্পে বিক্রি করার মতো নিজস্ব সম্পত্তি নেই গ্রুপটির। ভাড়ায় জমি নিয়ে সাইনবোর্ডে লেখা হয়েছে, ‘নিজস্ব সম্পত্তি’। জমির মালিকরা জানেনই না তাদের জমি বিক্রির জন্য বুকিং হয়ে গেছে। অবৈধ প্রকল্প এভাবে প্রতারণা করে গ্রাহকদের হাজার কোটি টাকা লুট করে পকেটে ভরছে এ প্রতিষ্ঠানটি। সাইনবোর্ডসর্বস্ব প্রজেক্টে প্লট ও ফ্ল্যাটে বিনিয়োগ করেই প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এ চক্রের সঙ্গে কৌশলে সম্পৃক্ত আছে স্থানীয় জনপ্রতিনিধি ও উঠতি বয়সের যুবকরা।

তবে এসব বিষয়ে জানতে চাইলে ভাইয়া গ্রুপের ডিজিএম সোহেল রানা বলেন, ‘আগে জমি কিনে কেউ এ ব্যবসায় নামে না। আমরা আস্তে আস্তে জমি ক্রয় করছি। গত এক মাসে প্রায় ২১ কোটি টাকার জমি কেনা হয়েছে।’

তবে এ জমি তারা কোথায় কিনেছেন, জানতে চাইলে তা সুনির্দিষ্ট করে আর বলতে পারেননি তিনি।  প্রকল্পের নাম ঘন ঘন পরিবর্তনের কারণ জানতে চাইলেও সদুত্তর দিতে পারেননি এই ডিজিএম।

সরেজমিন দেখা যায়, অনলাইনে পাইন সিটি (পূর্বাচল) নামে বিজ্ঞাপন দিলেও আসলে এটি পূর্বাচলের আশপাশেও নেই। এই প্রজেক্ট গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে। জমি ভাড়া করে তারা সেখানে একটি সাইট অফিস করেছেন। রাস্তার পাশে সামান্য জমি কিনে দেয়াল নির্মাণ করা হয়েছে। ভেতরে বড় বিল। বিলের মধ্যে ভাইয়া গ্রুপের নামে বেশ কয়েকটি সাইনবোর্ড রয়েছে। তবে এতে কোথাও পাইন সিটির নাম লেখা নেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ লাখ টাকা জামানত দিয়ে মাসে ৭০ হাজার টাকায় ভাড়া নিয়েছেন এই সাইট অফিস। জমির মালিক বীরতুল গ্রামের অ্যাডভোকেট জাকির হোসেন সরকার। অফিসের প্রবেশপথে প্রধান ফটকটি পাকা; কিন্তু সেখানে কোনো সাইনবোর্ড নেই। তবে ভেতরে ঢুকেই বিলের মধ্যে বেশ কয়েকটি সাইনবোর্ড দেখা গেছে। জমি ভাড়া নিয়ে এসব সাইনবোর্ড লাগানো হয়েছে বলে জানান স্থানীয়রা।

অথচ পুরো বিলের প্রায় ৪০০ একর জমি নিজেদের বলে দাবি করছে ভাইয়া গ্রুপ। প্রকল্পের রঙিন প্রচারপত্রে এমন তথ্যই দেওয়া হয়েছে। এতে শপিংমল, স্কুল অ্যান্ড কলেজ, ক্লিনিক, হসপিটাল, পুলিশ স্টেশন, কবরস্থান, কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, ফায়ার স্টেশন ও স্টেডিয়ামসহ অত্যাধুনিক নাগরিক সুবিধার কথাও বলা হয়েছে। এ প্রচারপত্র দেখে অনেকেই এক খণ্ড জমি কেনার স্বপ্ন দেখতে পারেন। তবে বাস্তবে এখানে ভাইয়া গ্রুপের জমি আছে মাত্র ৪ বিঘা।

বিরতুল গ্রামের আনজত আলী সরকার জানান, এ বিলে আমাদের প্রায় ২শ বিঘা জমি আছে। আমি বা আমার ভাতিজা অ্যাডভোকেট জাকির সরকার কখনো এ জমি বিক্রি করবে না। তারা যে সাইট অফিস করেছে সেটাও আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে।’

আকাশ নামে স্থানীয় এক যুবক বলেন, ‘প্রতিদিনই জমি দেখতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এখানে। আসলে তারা কার জমি দেখাচ্ছেন, কার জমি বিক্রি করবেন, কিছুই বুঝতে পারছি না। প্রকৃতপক্ষে এখানে বিক্রি করার মতো তাদের কোনো জমি নেই। এখানে বিনিয়োগ করলে গ্রাহক প্রতারিত হবেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক চা দোকানি বলেন, ‘আমাদের এলাকার কিছু ছেলে জোরজবরদস্তি করে অন্যের জমিতে সাইনবোর্ড লাগাতে সহায়তা করছে। ছেলেদের এসব কর্মকাণ্ডে অভিভাবকরা চিন্তিত।’

ভাইয়া গ্রুপের নাম পরিবর্তন হওয়া আরেক প্রকল্পের নাম টিউলিপ ভ্যালি (পূর্বাচল)। ৭ মাস আগেও এখানকার সাইনবোর্ডে বেস্টওয়ে হাউজিং লেখা ছিল। পরে রাতারাতি হয়ে যায় টিউলিপ ভ্যালি। অনলাইনে বিজ্ঞাপনে ৩০০ ফুট রাস্তার পাশে বলা হলেও আসলে এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোল্লাকান্দা ইউনিয়নের মাওনা গ্রামে। ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে। সেখানে টিউলিপ ভ্যালি নামে তাদের কোনো সাইনবোর্ড খুঁজে পাওয়া যায়নি। কাদামাটি পেরিয়ে মহাসড়ক থেকে ২০০ মিটার পূর্বদিকে জলাবদ্ধ মাঠ। এই মাঠে ভাইয়া গ্রুপের বেশ কয়েকটি সাইনবোর্ড রয়েছে।

প্রজেক্টের পাশেই ছোট্ট এক দোকানে কয়েকজন যুবককে বসে থাকতে দেখা গেছে। তাদের কাছে এই প্রকল্প সম্পর্কে জানতে চাইলে একজন বলেন, এটিই তাদের অফিস। সামনে একটি কনটেইনার দেখিয়ে বলেন, আগে ওইটা তাদের অফিস ছিল। এই প্রকল্পের এখনো কোনো প্রচারপত্র তৈরি হয়নি। তবে প্রতিদিনিই জমি কেনার জন্য লোকজন আসছে। আশা করা হচ্ছে, চমৎকার লোকেশনে তারা ভালো ক্রেতা পাবে।’

স্থানীয় সোহেল ভূঞা জানান, তার জমির ওপরেও এখানে কিছু সাইনবোর্ড আছে। তবে এখানকার অধিকাংশ জমি এমদাদ ভূঞার। এসব জমি সিটি ব্যাংকে মর্টগেজ রাখা আছে। আগে বেস্টওয়ে নামে একটি কোম্পানি পাকা সাইনবোর্ড লাগিয়েছিল। তারা সুবিধা করতে না পেরে পরে চলে যায়। এরপর ভাইয়া গ্রুপ এসেছে। এই গ্রুপের আসলে জমি বিক্রি করার কোনো সুযোগ নেই।’

যারা জমি কিনতে আসে, তারা যেন জেনেশুনে আসে এমন সতর্কবার্তাও দেন তিনি।ভাইয়া গ্রুপের জিএম শামীম রেজা জানান, ‘পাইন সিটিতে ইতোমধ্যে ১ হাজার ৭০০-এর বেশি প্লট বিক্রি হয়েছে।’

জমিসহ পাইন সিটির সাইট অফিস অ্যাডভোকেট জাকির সরকারের কাছ থেকে ভাড়া নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা জমি ক্রয় করব।’

জমি না কিনেই এত প্লট কীভাবে বিক্রি করছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ব্যবসা এভাবেই হয়। এ ব্যবসা সম্পর্কে জেনে পরে প্রশ্ন করবেন।’

কোম্পানির ডিজিএম আজীজুল হাকিম জানান, টিউলিপে এ পর্যন্ত প্রায় দেড় হাজার প্লট বিক্রি হয়েছে।স্থানীয় এক মুদি দোকানি বলেন, এই জমি কেনাবেচার কোনো সুযোগ নেই। না জেনে না শুনে এখানে বিনিয়োগ করলে একেবারে মাঠে মারা যাবে। স্থানীয় একটি চক্র এই ভূমিদস্যুদের আশকারা দিচ্ছে।

জানা গেছে, শুধু প্লট নয়, বাণিজ্যিক ভবনে প্লট কিনেও ভাইয়া গ্রুপের প্রতারণার শিকার হচ্ছে মানুষ। রাজধানীর রাজারবাগে একটি বাণিজ্যিক ভবন প্রকল্প ২০১৩ সালে ক্রেতাদের বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো তা করা হয়নি। ফলে বিপুলসংখ্যক ক্রেতা ছাড়াও বিপাকে পড়েছেন ওই জমির মালিক। বিভিন্ন পর্যায়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।

খোঁজ নিয়ে জানা যায়, সাভারের অবৈধ প্রকল্প মধুমতি মডেল টাউনের মালিকানায়ও ছিল ভাইয়া গ্রুপ। উচ্চ আদালত মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে। প্রকল্পের ৫ হাজার গ্রাহককে প্লটের দামের দ্বিগুণ অর্থ পরিশোধের নির্দেশ প্রদান করে। তবে পূর্বের কর্মকাণ্ড আড়াল করতে নতুন নাম দেওয়া হয় প্রকল্পের। সরেজমিন দেখা যায়, নান্দনিক হাউজিং প্রকল্প নামে এখানে ব্যানার এবং বিজ্ঞাপন লাগানো রয়েছে।

পর্যটন নগরী কক্সবাজারে অস্তিত্বহীন ডেভেলপার কোম্পানি এরিস্টোক্রেট বিল্ডার্সের এক যুগ আগের পরিত্যক্ত ভবনকে ‘ইডেন বে’ নাম দিয়ে নিজেদের নামে চালিয়ে দিচ্ছে ভাইয়া গ্রুপ। এর মধ্য দিয়ে ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা।

তবে সব অভিযোগ অস্বীকার করে ভাইয়া গ্রুপের ব্যবস্থাপক আজীজুল হাকীম  বলেন, ‘আমাদের কোম্পানি জমি কিনেই ব্যবসা করছে। ক্রেতাদের যথাসময়ে প্লট বুঝিয়ে দেওয়া হবে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজউকের শাহ আলমের কাছে জিম্মি ভবন মালিকরা

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রতিষ্ঠান রাজউকের ৬/২ নম্বর জোনের দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক শাহ আলমের বিরুদ্ধে ভয়াবহ ঘুষ বাণিজ্য, প্রতারণা, হয়রানি ও নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগের মাত্রা ও বিস্তৃতি এতটাই গভীর যে, এটি নিছক একজন দুর্নীতিবাজ কর্মকর্তার বিচ্ছিন্ন কর্মকাণ্ড নয়—বরং রাজউকের অভ্যন্তরে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ দুর্নীতির চক্রের স্পষ্ট প্রতিফলন। ঢাকায় সরকার অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেও মালিকরা আজ নিরাপদ নন। নকশা হুবহু অনুসরণ করেও রিপোর্ট আটকে রাখা, নানা টেকনিক্যাল অজুহাতে হয়রানি চালানো এবং অব্যাহত ঘুষ দাবির মাধ্যমে পরিদর্শক শাহ আলম ভবন মালিকদের নিত্যদিনের দুর্ভোগে ঠেলে দিয়েছেন। অসংখ্য অভিযোগের মধ্যে এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান—নির্দিষ্ট নিয়মে কাজ করেও বারবার প্রতিবেদন আটকে দেওয়ার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত তাকে “বিশেষ খরচ” পরিশোধে

আরও পড়ুন
language Change