তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

সৌম্য ভালো খেললে বাংলাদেশের চেহারাই বদলে যায়

সৌম্য ভালো খেললে বাংলাদেশের চেহারাই বদলে যায়
পাঠক সংখ্যা
638

ক্রীড়া ডেস্ক:

এই গেল বছর পর্যন্ত দলে নিয়মিতই ছিলেন সৌম্য সরকার। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন। তবে হুট করেই তিনি দল থেকে ব্রাত্য হয়ে পড়েছেন। শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা পাননি। তার জায়গায় দলে ঢুকেছিলেন নাঈম শেখ, তবে তিনিও ব্যর্থ হয়েছেন। এবার তার ভূয়সী প্রশংসাই করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি জানিয়েছেন, বোলারদের ওপর আধিপত্য বিস্তারে সৌম্যর জুড়ি মেলা ভার। তিনি যেদিন ভালো খেলেন সেদিন দলের চেহারাই বদলে যায়।

সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়। যেদিন সে ভালো খেলে সেদিন অনেক ভালো খেলে। ও হয়তো শুরুতেই আউট হয়ে যায়, কিন্তু যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেয়। কথাটার পক্ষে প্রমাণ দিচ্ছে সৌম্যর পারফর্ম্যান্স। টি-টোয়েন্টিতে শেষ পাঁচ ইনিংসে তার চল্লিশোর্ধ্ব ইনিংস আছে দুটো। দুই ইনিংসেই তিনি রান করেছেন নিদেনপক্ষে ১৩৪ স্ট্রাইক রেটে। দুই ম্যাচেই বাংলাদেশ ম্যাচ জিতেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তিনি ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ২৮ বলে, ১৫৩ স্ট্রাইক রেটে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানের ইনিংসটা খেলেছিলেন ৩২ বলে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটি। সে ম্যাচে লিটন দাসের দল জিতেছিল ৭ রানের ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটেও সবশেষ ১০ ইনিংসে ভালো কিছু রান আছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮ রানের ইনিংস আছে তার। সে ম্যাচটা পরে বাংলাদেশ হেরেছে, তবে তার আগে দলকে বড় রানের দিশা দিয়েছিল তার এই ইনিংস। তার মাঝে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বেশ কিছু ছোট ছোট ইনিংসে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন সৌম্য।

সেই তিনি হুট করে দল থেকে বাদ পড়লেন। যদিও ফাঁকা সময়টা তিনি কাজে লাগিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলে। সেখানেও দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩৬ আর গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩৫ রানের ইনিংস আছে তার। এদিকে তার জায়গায় যিনি জায়গা পেয়েছিলেন দলে, সেই নাঈম শেখ ব্যর্থ হয়েছেন ভালোভাবেই। তিন ইনিংসে তিনি রান করেছেন মোটে ৪৫, স্ট্রাইক রেট মোটে ৮৪.৯০। সবচেয়ে বড় কথা, তার আড়ষ্ট ব্যাটিং দলের ওপরও চাপ বাড়িয়েছে বেশ করে।

সৌম্য এখানেই উতরে যাচ্ছেন। নিয়মিত হয়তো রান মিলছে না, তবে যেদিন পাচ্ছেন, তা দলের পারফর্ম্যান্সে বড় প্রভাব ফেলছে। আর সে কারণেই বিকল্প ওপেনার হিসেবে আবারও সৌম্যর ডাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বহুগুণে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কমনওয়েলথ মহাসচিব’র সাথে এনসিপি নেতাদের সাক্ষাৎ

মো: রফিকুল ইসলাম।। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এসে এনসিপি নেতাদের সাথে সাক্ষাৎ করেন। রবিবার (২৩ নভেম্বর) বিকেে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে মহাসচিব ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এনসিপি দলের নেতৃত্বে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম সম্পাদক ড. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহও বৈঠকে উপস্থিত ছিলেন। ‎

আরও পড়ুন
language Change