তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার ঘনিষ্ঠ দৃশ্যে কখনোই অভিনয় করিনি : তামান্না ভাটিয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধর্ষণ মামলায় সাক্ষ্য দেয়ায় সাক্ষীর মাকে এসিড নিক্ষেপের রমজান মাসে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সার্জারির সময় রোগীর মৃত্যুর অভিযোগ ক্লিনিক ভাঙচুর গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায় পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন ক্ষমা চাইতে হবে হান্নান আসিফদের: নাছির উদ্দীন ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি আটক বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা সিন্ডিকেট ভেঙে অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব

জানা গেল কবে কোথায় বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

জানা গেল কবে কোথায় বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বহুল প্রতীক্ষিত ঘোষণায় ট্রাম্প এ তথ্য জানান। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন সমঝোতায় উভয় পক্ষের জন্য লাভজনক কিছু ভূখণ্ড বিনিময় থাকতে পারে। রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন কিছু ভূখণ্ড বিনিময় হবে, যা দুই পক্ষের জন্যই মঙ্গলজনক হবে।

ট্রাম্পের ঘোষণার পর ক্রেমলিনও এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। পুতিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, দুই নেতা ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা’ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন এটি স্পষ্টতই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হবে তবে আমরা এতে সক্রিয় ও উদ্যমীভাবে অংশ নেব।
শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা গেলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি জানান গত কয়েক দিনে তিনি ডজনখানেক দেশের নেতার সঙ্গে কথা বলেছেন এবং তার দল যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

চলতি সপ্তাহে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানায় উভয় পক্ষ। এরপর বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্রেমলিনের পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে যাচ্ছেন বলে নিশ্চিত করা হয়।

পুতিনের দাবি লুহানস্ক দোনেৎস্ক জাপোরিঝঝিয়া ও খেরসন এই চারটি অঞ্চল এবং ২০১৪ সালে দখল করা কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার অংশ। যদিও এই চার অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে নেই। এর আগে ব্লুমবার্গ জানিয়েছে মার্কিন ও রুশ কর্মকর্তারা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছেন যা রাশিয়ার দখল করা ভূখণ্ডে মস্কোর নিয়ন্ত্রণ বহাল রাখবে। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ব্লুমবার্গের প্রতিবেদনকে গুজব বলে উদিয়ে দিয়েছেন। ক্রেমলিন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

ডেস্ক রিপোর্টঃ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২। এটির কেন্দ্রস্থল ছিল ডিমোনার কাছাকাছি এলাকায়। এ কম্পনের ফলে লোহিত সাগর ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে। ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম এমডিএ জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড লোহিত সাগর এলাকা ও দক্ষিণ নেগেভ মরুভূমিতে ভূমিকম্প সতর্কতা জারি করে। সতর্কতার পর ওইসব অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। উল্লেখ্য, বিশ্বের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে ১৯৬০ সালে

আরও পড়ুন
language Change