তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই

সিরাজগঞ্জে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেল চালকের আহত ১০ জন

সিরাজগঞ্জে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেল চালকের আহত ১০ জন
পাঠক সংখ্যা
638

সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জের শাহজাদপুরে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার ও ভ্যানে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগতির বাস। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তাছাড়া অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয় সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহাদুর (৪৫) উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গনির ছেলে এবং দুর্ঘটনাকবলিত ভ্যানগাড়ির চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াল সেতু পার হচ্ছিল। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি সিএনজিচালিত থ্রি-হুইলার গাড়ি ও ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বাহাদুরের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে ঢাকার পিজি হাসপাতাল ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আলম জানান সড়ক দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে থাকা হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান সরকার ট্রাভেলসের নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

‎শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ‎ ‎ ‎সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে মাছ ধরার চেষ্টার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে ৪টি ডিঙ্গি নৌকা এবং শুটকির মাচা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ‎(০৩ ০৬ ২০২৬) বুধবার সকালে চাঁদপাই সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ মোস্তাকিম বিল্লাহ জানান, প্রতিদিনের নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় অভিযানে নামে বন রক্ষীদের একটি দল। আনুমানিক সন্ধ্যা ৬:১৫ মিনিটে খালের ভেতরে সন্দেহভাজন ৪টি ডিঙ্গি নৌকার গতিবিধি লক্ষ্য করেন তারা। ‎ ‎বন বিভাগের স্পিডবোট ও নৌকাগুলোকে এগিয়ে আসতে দেখে ডিঙ্গি নৌকার আরোহীরা দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে কোণঠাসা হয়ে দুষ্কৃতকারীরা নৌকাগুলো নদীর

আরও পড়ুন
language Change