তারিখ লোড হচ্ছে...

শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন

মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে

মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল। এ দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের মাদ্রাসা মাঠ-সংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের সমর্থনে, সহযোগিতায় গত বছর ৫ আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণকে কীভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায়, একইসঙ্গে দেশের ভেতরে যত জনগণ আছে সেই জনগণের উন্নত জীবনযাত্রার জন্য বিভিন্ন পরিকল্পনা করা।

স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বৈরাচার ১৭ বছরের বেশি সময় ধরে এই দেশের ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করার পরে আমরা দেখেছি, কীভাবে একে একে তারা গুম, খুন, হত্যার রাজনীতি শুরু করেছিল। তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তারা স্বৈরাচারের সময়ে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। বিএনপির বাইরের বহু রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে রাজপথে ছিল, ছোট-বড় রাজনৈতিক দলগুলো এ দেশের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিল। যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রত্যেকটা দলের নেতা-কর্মীকে তারা খুন করেছে, গুম করেছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক। প্রতিটি পর্যায়ে মসজিদ কমিটির নির্বাচন থেকে শুরু করে মার্কেট কমিটির নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন কিংবা জাতীয় পর্যায়ের নির্বাচন। প্রতিটি নির্বাচন ভেঙে-চুরে চুরমার করে দেওয়া হয়েছে।

বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

ড. ইউনুসের সরকারকে উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে (নির্বাচন) ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, ঘোষণা করা হয়েছে রমজানের আগে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এর আগে গত বছরের ২৬ নভেম্বর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস বাংলাদেশ (আইডিইবি) মিলায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় ঢাকা ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলাম সভাপতি ও চট্টগ্রাম ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ মহাসচিব নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: খালিদ হোসেন। এ ছাড়া গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মো: ইদ্রিস আলী সরদার অতিরিক্ত মহাসচিব,  ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের মো: বদরুল আলম সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের

আরও পড়ুন
language Change