তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জলবায়ু কর্মপরিকল্পনায় নতুন গতি

পাঠক সংখ্যা
638

শিমুল হাসান রাফি:
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে এক নতুন মোড় নিয়েছে। এক দশক আগে যে চুক্তি বিশ্বের পরিবেশগত রাজনৈতিক ধারাকে আমূল পাল্টে দিয়েছিল, সেই প্যারিস চুক্তির পথ ধরে আজকের বিশ্ব পৌঁছেছে নতুন এক সমন্বিত অভিযাত্রায়। এই পরিবর্তনের মধ্যে এসেছে একটি বহুমাত্রিক কাঠামো, যেখানে রাষ্ট্রের পাশাপাশি জনগণ, স্থানীয় প্রশাসন, কৃষক, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি আদিবাসী সমাজেরও সক্রিয় ভূমিকা রয়েছে।
তবে বিগত দশকের অভিজ্ঞতা স্পষ্ট করে দিয়েছে, শুধু স্বতঃস্ফূর্ত উদ্যোগ বা বিচ্ছিন্ন কর্মসূচি দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়। এক্ষেত্রে জরুরি হয়ে পড়েছে একযোগে পরিকল্পনা, ধারাবাহিক অগ্রগতি যাচাই এবং নীতিনির্ধারকদের মধ্যে দৃঢ় সমন্বয়। এ লক্ষ্যেই গঠিত হয়েছে এক নতুন কর্মসূচি, যা জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের দূতদের নেতৃত্বে ও মরাকেশ অংশীদারিত্ব কাঠামোর সহায়তায় পরিচালিত হচ্ছে। এ কর্মসূচি মূলত ৩০টি অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা জাতিসংঘের জলবায়ু উন্নয়নমূল্যায়ন কার্যক্রমের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। এই উদ্যোগই এখন ব্রাজিলে অনুষ্ঠেয় কপ৩০ সম্মেলনের ভিত্তি হিসেবে কাজ করবে।
এই কর্মপরিকল্পনার মূল দর্শন হলোÑ ‘সমবেত শ্রম’, যা ব্রাজিলীয় ঐতিহ্য অনুযায়ী ‘মুতিরাও’ নামে পরিচিত। এই চিন্তাধারা অনুসারে, সকল পক্ষ একযোগে হাত মিলিয়ে, সম্পদ ভাগ করে ও অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে এগিয়ে যাবে। এটি কেবল আগামী সম্মেলনের প্রস্তুতির জন্য নয়, বরং পরবর্তী পাঁচ বছরের জন্য বিশ্ব জলবায়ু কর্মপন্থা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই নতুন পরিকল্পনায় ছয়টি মূল স্তম্ভ রয়েছে :
* বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতে রূপান্তর;
* বন, নদী, সমুদ্র ও জীববৈচিত্র্যের সংরক্ষণ;
* কৃষি ও খাদ্যব্যবস্থার পরিবর্ধন;
* শহর, অবকাঠামো ও পানি ব্যবস্থায় সহনশীলতা সৃষ্টি;
* মানবিক ও সামাজিক উন্নয়ন;
এবং সর্বশেষ, প্রযুক্তি, অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সহায়ক ব্যবস্থার বিকাশ।
প্রতিটি লক্ষ্য বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে ‘সক্রিয়তা দল’। এসব দলে রয়েছে সংশ্লিষ্ট খাতে ইতিমধ্যেই কাজ করে যাওয়া বিভিন্ন সংগঠন ও উদ্যোক্তারা। তারা প্রতিবন্ধকতা চিহ্নিত করা, অভিজ্ঞতা ভাগাভাগি, সমন্বিত উদ্যোগ পরিচালনা এবং অগ্রগতি মূল্যায়নের কাজ করবে।
এইসব দল একটি ‘সমাধান ভাণ্ডার’ গঠনের জন্যও কাজ করবে, যেখানে সঞ্চিত থাকবে বাস্তবে পরীক্ষিত এবং কার্যকর পন্থাসমূহ-যা অন্যরাও প্রয়োগ করতে পারবে নিজের প্রেক্ষাপটে।
জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে এই কর্মসূচি বাস্তবায়িত হবে-যাতে স্বতঃস্ফূর্ত কর্মসূচি ও রাষ্ট্রীয় নীতির মধ্যে একটি সেতুবন্ধ তৈরি হয়। এর ফলে শুধুমাত্র বৃহৎ অঙ্গীকার নয়, বরং বাস্তবভিত্তিক, নিরীক্ষাযোগ্য এবং দীর্ঘমেয়াদি জলবায়ু উদ্যোগ গড়ে তোলা সম্ভব হবে।
কপ৩০ সম্মেলনে এই কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হবে এবং সেখানে বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপিত হবে একটি সুসংহত, স্বচ্ছ এবং দীর্ঘস্থায়ী পরিবেশ পরিকল্পনার রূপরেখা। বিশ্বের যেকোনো প্রান্তে যারা ইতিমধ্যে জলবায়ু বিষয়ক কার্যক্রমে যুক্ত আছেন, তারা এই কর্মসূচির অংশ হতে পারেন, নিবন্ধন করতে পারেন আন্তর্জাতিক জলবায়ু কর্মপোর্টালে এবং যুক্ত হতে পারেন নিজ নিজ ক্ষেত্রের সক্রিয়তা দলে।
পরিবেশ রক্ষার এই সংগ্রামে নতুন করে প্রাণ ফিরে পেতে যাচ্ছে বিশ্ব। বিচ্ছিন্ন উদ্যোগ নয়-সমন্বিত প্রয়াসই হতে চলেছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার একমাত্র পথ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মদসহ মাদক রাজ্যের গডফাদার টিটু আটক

স্টাফ রিপোর্টার: নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ এক যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই যুবলীগ নেতার নাম নাছির উদ্দিন টিটু (৪৩)। তিনি উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে টিটু এলাকায় মাদক রাজ্যের গডফাদার ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও কিশোর গ্যাং সদস্যের মদদের অভিযোগ রয়েছে। তৎকালীন সময়ে স্থানীয়রা তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেনি। তবে অভিযোগ নাকচ করে নাম প্রকাশে অনিচ্ছুক অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানান, শুধু যুবলীগ করার কারণে টিটুকে বেধড়ক মারধর করে মাদকসহ পুলিশে

আরও পড়ুন
language Change