তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর

খিলগাঁওয়ে প্রতারক রিয়াজের বিরুদ্ধে থানায় অভিযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রাজধানীর খিলগাঁওয়ে প্রতারণার আড়ালে শ্লীলতাহানীর এক ভয়াবহ ঘটনার অভিযোগ উঠেছে। নোয়াখালীর কোম্পানী থানার ছেলে অভিযুক্ত রিয়াজ ওরফে সাইফ সুজা ইসলাম (৪০) নামের এক ব্যক্তি চাকরির ইন্টারভিউর ছদ্মবেশে এক তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালায়। সমাজের ভেতরে এমন এক চরিত্রহীন, নেশাগ্রস্ত ও প্রতারক ব্যক্তির দৌরাত্ম্য প্রশ্নবিদ্ধ করেছে নারীর নিরাপত্তা ও সামাজিক নৈতিকতার ভিত্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ স্বপ্না আক্তার ( ছন্দ নাম) (১৯), , বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা নয়ানগরে বসবাস করছেন এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। গত ২৫ আগস্ট বিকেল ৫টার দিকে চাকরির ইন্টারভিউর প্রলোভনে তিনি খিলগাঁও রেলগেইটস্থ এস. আনোয়ার ল্যান্ড মার্কের এপেক্স বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থিত অভিযুক্ত রিয়াজের তথাকথিত অফিসে হাজির হন।

ভুক্তভোগীর অভিযোগ, শুরুতে তাকে দীর্ঘ সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে বসিয়ে রেখে মানসিক চাপে ফেলা হয়। পরবর্তীতে অভিযুক্ত রিয়াজ তাকে কোম্পানির মালিক আসা পর্যন্ত বসে থাকতে বাধ্য করে। একপর্যায়ে রিয়াজ চাকরির নামে প্রতারণা করে ব্যক্তিগত আসক্তির নগ্ন রূপ প্রকাশ করে। সে ভুক্তভোগীকে ভালোবাসার প্রস্তাব দিয়ে বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে প্রতারিত করার চেষ্টা চালায়। বিবাহিত হওয়া সত্ত্বেও ওই নারীকে বিয়ের প্রলোভনে ফেলে রিয়াজ তার প্রতি শারীরিকভাবে শ্লীলতাহানীর অপচেষ্টা করে।

অভিযোগকারী নারী থানায় দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন- “আমি বিবাহিত হওয়া সত্ত্বেও অভিযুক্ত রিয়াজ আমাকে বিয়ের নামে প্রলোভন দেখায়, জোরপূর্বক আটকে রাখে এবং নেশাগ্রস্ত অবস্থায় শ্লীলতাহানীর চেষ্টা চালায়। আমি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হই।”

তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত রিয়াজ একজন অভ্যাসগত লম্পট, প্রতারক ও নারীলোলুপ। চাকরির ফাঁদে ফেলে নারী শ্লীলতাহানী করা তার স্বভাবগত কৌশল। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং পরিবারের সঙ্গে পরামর্শক্রমে থানায় অভিযোগ দায়ের করেছেন।

সমাজে এ ধরনের চরিত্রহীন, কুৎসিত প্রবৃত্তির ব্যক্তিদের দৌরাত্ম্য শুধু নারী সমাজের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না; বরং রাষ্ট্রীয় নৈতিক মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলাকেও ছিন্নভিন্ন করছে। আইনের প্রতি জনসাধারণের আস্থা টিকিয়ে রাখতে হলে এই প্রতারক ও নারীলোলুপ রিয়াজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান অপরিহার্য হয়ে উঠেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে ভুক্তভোগী নারী প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসিনা কামালের রায়ে হিউম্যান রাইটস ওয়াচ এর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন দমনে সহিংস নৃশংসতার বিপরীতে এই রায় দেওয়া হলেও এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না তা নিয়ে উদ্বেগ আছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এক বিবৃতিতে মানবাধিকারবিষয়ক সংস্থাটি জানিয়েছে,আসামিদের পছন্দমতো আইনজীবী ছাড়াই তাদের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে,যা গুরুতর মানবাধিকার সংশ্লিষ্ট উদ্বেগ তৈরি করেছে। মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন,যিনি বর্তমানে আটক এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দিয়েছেন,তার শাস্তি কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন,বাংলাদেশে হাসিনার দমনমূলক শাসন নিয়ে ক্ষোভ স্থায়ী। কিন্তু যেকোনো বিচার প্রক্রিয়ায় অবশ্যই আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ড পূরণ করতে হবে।

আরও পড়ুন
language Change