তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী

মনোনয়ন দৌড়ে মোস্তাফিজুর রহমান সেগুন কেন এগিয়ে

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
ঢাকা- ১৮ তে এখন পর্যন্ত যে কয়জন মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান সেগুনের নাম আসছে ঘুরে ফিরে। কারণ হিসেবে জানা যায়, শিক্ষিত,সজ্জ্বন ও সাধারণ মানুষের মাঝে গ্রহনযোগ্যতার পাশাপাশি ৫ আগষ্টের পর পর সকল ধরণের অনৈতিক কাজ থেকে নিজেকে যেমন মুক্ত রাখতে পেরেছেন ঠিক তেমনি ভাবে তার অনুসারী নেতাদের সকল অন্যায় অপকর্ম থেকে দূরে রাখতে অগ্রনি ভুমিকা রেখেছেন। এজন্য দলের হাই কমান্ডে ক্লীন ইমেজের প্রার্থী হিসেবে সবার আগেই আসে তার নাম।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ নেতা নগর উত্তর বিএনপির গত তিনটি কমিটিতে গুরুত্বপূর্ন পদে ছিলেন। সভাবসূলভ ভঙ্গিতে অত্যন্ত কঠোর, জনপ্রিয় এবং জনদরদী বক্তা হিসেবে নিজের অবস্থান ভালোই পোক্ত করেছেন। গত এক বছরে ভিন্নধারার একটি বক্তব্য কৌশল নিয়ে শ্রোতাদের মন জয় করছেন সেগুন। ডাইসের অনেকেই মোস্তাফিজ সেগুনের বক্তব্য শোনার জন্য আগ্রহে থাকে। স্তুতিহীন বাস্তবধর্মী বক্তব্যের জন্য তিনি নগরের নেতাদের কাছেও বেশ সুপরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ছাত্রনেতা এবার ঢাকা-১৮ আসনে থেকে নির্বাচনে লড়তে চান। ধানের শীষ প্রতিকে তার নির্বাচন করার পরিবেশ তৈরী হলে বৃহত্তর উত্তরার রাজনৈতিক চিত্র আরো বেশী উজ্জ্বল হতে পারে বলে স্থানীয় অনেকের মত।

মোস্তাফিজুর রহমান সেগুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বিএনপির মুলধারার অধিকাংশ নেতৃত্ব সেই সময়ের বিধায় অনেকের কাছেই তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব। সেই সময়ের ঢাবি কেন্দ্রীক ছাত্র রাজনীতির কারনে দলের হাইকমান্ডও সেগুনকে খুব ভালো ভাবেই চিনেন এবং জানেন। দক্ষিনখানের মোল্লা বাড়ীর এই কৃতি সন্তানের হাত ধরেই এ অঞ্চলে ছাত্রদলের রাজনীতির গোড়াপত্ত্বন হয়। বৃহত্তর উত্তরার ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে উত্তরায় জাতীয়বাদী ধারার রাজনীতি শুরু হয় তার। পরে তিনি বিমানবন্দর থানা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। নগর বিএনপির কাইযুম-হাসান কমিটির সহ সভাপতি, আমান-আমিনুল কমিটির যুগ্ম আহবায়ক এবং সর্বশেষ আমিনুল – মোস্তফার কমিটির সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতাদের মতে, আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে সেগুনের ব্যপক গ্রহনযোগ্যতা রয়েছে। পেশায় প্রথম শ্রেনীর একজন ঠিকাদার ও ব্যবসায়ী হিসেবে ট্রেড জগতেও বেশ আলোকিত তিনি। সেগুনের নির্বাচনী রাজনীতির প্রথম হাতেখড়ি ঘটে উত্তরার মডেল ওয়ার্ড খ্যাত ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে। সর্বশেষ গত ফ্যাসিস্ট সরকারের সময় সেগুন ১নং ওয়ার্ডে সর্বাধিক ভোটে জয় পেলেও তাকে পাশ করতে দেয়নি নির্বাচন কমিশনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সেই নির্বাচনে শিক্ষিত স্বজ্জন সেগুনের জনপ্রিয়তায় টিকতে না পেরে একাধিক বার তার উপর হামলার ঘটনাও ঘটে।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, উত্তরা ১নং মডেল ওয়ার্ডের বাসিন্দাদের অধিকাংশ ভিআইপি। স্থানীয় বা জাতীয় কোন নির্বাচনেই তারা ভোট দিতে কেন্দ্রে যেতে চান না। কিন্তু সর্বশেষ সিটি নির্বাচনে সেই ভিআইপি ভোটারা ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন এবং সেটা সেগুনের অন্যতম রাজনৈতিক স্বফলতা বলে মনে করা হয়। তারা বলছেন, এবারের নির্বাচনে সেগুন যদি ধানের শীষের টিকেট পায় তাহলে মডেল টাউনসহ তার নিজ এলাকা জনবহুল দক্ষিন খান, উত্তর খানে মোল্লা বংশের ব্যাপক প্রভাব রয়েছে। সেই সুবিধাটা উনি কাজে লাগাতে পারবেন। এর বাইরে খিলখেত এবং তুরাগের অধিকাংশ বাসিন্দারা সেগুনের আত্মীয়স্বজনসহ রাজনৈতিক কর্মীরা তারপক্ষে নির্বাচনী জোয়ার তুলতে সক্ষম হবেন। স্থানীয়রা বলছেন, এবারের ভোটের মাঠে ভালো চরিত্র, ক্লিন ইমেজ এবং ব্যক্তিগত যোগ্যতা নির্বাচন জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ন। আর সেই যোগ্যতার সবগুলোই মোস্তাফিজ সেগুনের মধ্যে রয়েছে। গত ১৮ বছরে বিএনপিতে যে ত্যাগ এবং নিজে স্ব-শরীরে রাজপথে থাকার যে ইতিহাস সেটা দিয়ে দলীয় আনুগত্য পরিক্ষায় অনেকের চাইতে সেরা তিনি।

নিজের মনোয়ন বিষয়ে বিএনপির মহানগর উত্তরের জনপ্রিয় নেতা মোস্তাফিজ সেগুন বলেন, পলিটিক্যাল ক্যানভাসারের মতো মাটি ঘাটির স্লোগান বা ব্যক্তিস্তুতির মানুষ আমি না। আমি শুধু বলতে চাই, ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করতে চাই, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাকে তার প্রতিনিধি হিসেবে সিলেক্ট করেন এবং ধানের শীষের মার্কাটি আমাকে দেন তাহলে এ আসনটিই ধানের শীষের সবোচ্চ ভোটের আসন হবে। এর বাইরে অযথা কিছু বলার নাই আমার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীঘিনালায় নিখোঁজ তরুণ উদ্ধার

দীঘিনালায় নিখোঁজ তরুণ উদ্ধার

মো: হাচান আল মামুনঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে থাকা এক তরুণকে উদ্ধার করেছে দীঘিনালা জোন। পরে জানা যায়, মোটরসাইকেল ও আইফোন কেনার উদ্দেশ্যে ওই তরুণ নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল। স্থানীয় ও নিরাপত্তা সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মো. মুরাদ হোসেন (১৯) কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের নিকট মোবাইল ফোনে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হলে বিষয়টি আরও গুরুতর আকার ধারণ করে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা গ্রহণ করেন এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)

আরও পড়ুন
language Change