তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

১৫ বছ‌রে শূন্য থেকে কোটিপতি, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ১২ ইউপি সদস্যের

১৫ বছ‌রে শূন্য থেকে কোটিপতি, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ১২ ইউপি সদস্যের
পাঠক সংখ্যা
638

সুনামগঞ্জ সাংবাদদাতা:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হো‌সেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও লুটপা‌টের কারণে অনাস্থার অভিযোগ ক‌রে‌ছেন ইউপি সদস্যরা। গত রোববার দুপু‌রে উপ‌জেলার নির্বাহী কর্মকতার বরাব‌রে ইউপি চেয়ারম‌্যান আওলাদ হো‌সেনসহ ৪ জনকে অভিযুক্ত ক‌রে ইউনিয়ন পরিষদের ৯ সদস্য ও ৩ ম‌হিলা সদস্যের সিল স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের ক‌রা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছ‌রে শূন্য থেকে কোটিপতি হ‌য়ে‌ছেন ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন। তিনি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় বেসরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ে সহকা‌রী শিক্ষক থেকে তিনি ইউপি চেয়ারম্যান হয়েছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। গত ১৯ মার্চ রাতে থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে জামিনে বের হয়েছেন আওলাদ হোসেন। তিনি ছাতক উপজেলার কৃষক লীগের আহ্বায়ক ও ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান। ২০১১ সালের নির্বাচনে ভাতগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন আওলাদ হোসেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি স্থানীয় সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

এরপর ২০১১ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর সাবেক এমপির আস্থাভাজন হিসেবেও এলাকায় প্রচার চালাতে থাকেন তিনি। এরপর ২০১৬ সাল থেকে উপজেলা কৃষক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন আওলাদ হোসেন। এর আগে কখনো তাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত দেখেননি এলাকার মানুষ। অভিযোগ উঠেছে আওলাদ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে কয়েক বছরের ব্যবধানে বিভিন্ন অনিয়মের মাধ্যমে শুন্য থেকে কোটিপতি হয়েছেন। অবৈধ ভাবে উপার্জিত টাকার সিংহভাগই লন্ডনে পাঠিয়ে দিচ্ছেন বলে গুঞ্জন উটেছে।

উপজেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, তার গ্রামের বাড়িতে ভাতগাঁও মৌজায় প্রায় ৩০ একর জমি কিনেছেন। সিলেটের আখলিয়া এলাকায় আব্দুল মান্নান ভিলা তার বাবার নামে আলিশান বাসা রয়েছে। যা তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নির্মাণ করেছেন। এছাড়া তার ছেলেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে লন্ডনে পাঠিয়েছেন। এক‌টি ছ‌বি জমা দি‌য়ে সা‌বেক উপ‌জেলার দুর্নীতিবাজ পিআইও মাহবুর রহমান, সা‌বেক ইউপি স‌চিব জী‌তেন দাস ও তার প্রধান সহ‌যোগী যুবলী‌গ নেতা শি‌ব্বির আহমদ ভুয়া বিল উটানোর অভিযোগ রয়েছে। যে কারণে চেয়ারম্যানসহ ৪ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করা হয়ে‌ছে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকা‌রে পতনের পরও আওলাদ হো‌সেন একক ক্ষমতা বলে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ২০২৩, ২০২৪ ও ২৫ অর্থ বছ‌রের সরকা‌রি বি‌ভিন্ন প্রক‌ল্পের তথ‌্য গোপন ক‌রে পরিষদের সদস্যদের মধ্যে স‌ঠিক বন্টন না ক‌রে তার না‌মে ২০ লাখ টাকার প্রক‌ল্প হা‌তি‌য়ে নিয়েছেন। যে কারণে মেম্বার ও ম‌হিলা মেম্বারদের ম‌ধ্যে বি‌রোধ ও অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে চেয়ারম্যান আওলাদ আলীর সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। বিধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব‌্যাপা‌রে উপ‌জেলার নির্বাহী কর্মকতা মো. ত‌রিকুল ইসলাম অভি‌যোগ প্রা‌প্তির সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব‌্যবস্থা নেয়া হ‌বে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এতিমখানায় ১ জন, এতিম কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা

এতিমখানায় ১ জন, এতিম কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা

চট্টগ্রাম সংবাদদাতা: বাঁশখালীর উত্তর জলদী শহীদ দেলোয়ার হোছাইন দারুল আরকাম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বেতন বন্ধ, এতিম তালিকায় জালিয়াতি, সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ, খাবার সরবরাহে গাফিলতি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপকর্ম এবং দায়িত্বশীল নিয়োগে জোরজবরদস্তির মতো ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা আকতার হোসাইন বাঁশখালী উপজেলা ওলামা লীগের সভাপতি এবং বাঁশখালীর তৎকালীন এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত, তাঁর বিরুদ্ধেই শিক্ষক ও এলাকাবাসী এসব গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার ৮ জন শিক্ষক ও শিক্ষিকাকে কোন কারণ ছাড়াই কয়েক মাস ধরে বেতন প্রদান বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, বেতন না দেওয়ার কৌশল অবলম্বন করে তাঁদের মাদ্রাসা থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। এ সময়

আরও পড়ুন
language Change