তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল সুন্দরবনে মুক্তিপন দিয়ে ফিরলেন কয়রার ১৩ মৌয়াল ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভাণ্ডারিয়া থানার ওসির কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ ​প্রকৌশলী মকবুলের লালসার বলি: ভিটেমাটি হারাল এক সাংবাদিক পরিবার দুটি হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর কমিটি ঘোষণা নিয়ে সরগরম শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান

১৯ আসনে তৎপর জামায়াত, ভালো অবস্থানে ৬ প্রার্থী

১৯ আসনে তৎপর জামায়াত, ভালো অবস্থানে ৬ প্রার্থী
পাঠক সংখ্যা
638

সিলেট সাংবাদদাতা:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের চারটি জেলার ১৯টি সংসদীয় আসন চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। অধিকাংশ আসনে দলের প্রার্থী যেন জয় পান, সে জন্য তৃণমূলে দলের কর্মীরা ব্যাপকভাবে কাজ করছেন। বিশেষ করে যেসব আসনে জয় পাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে দলটি নির্বাচনী প্রচারে বিশেষ নজর দিচ্ছে।

জামায়াতের কর্মী-সমর্থক ও স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জামায়াতে ইসলামী সিলেট বিভাগের ১৯টি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে নির্বাচনী মাঠে নামে। তবে মে মাসের মাঝামাঝি সময়ে সিলেট-১ আসনে দলটি প্রার্থী বদল করে। এসব প্রার্থীর মধ্যে অন্তত ছয়টি আসনে জামায়াতের প্রার্থী শক্ত অবস্থানে আছেন বলে মনে করা হচ্ছে।

সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘বেশির ভাগ আসনে আমাদের প্রার্থীরা জয় পাবেন বলেই মনে করছি। আমি নিজেও একটি আসনের প্রার্থী। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে আছি। আশা করছি, আসছে নির্বাচনে ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন।’
সিলেট-১ (নগর ও সদর) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে অধ্যক্ষ আবদুল হান্নান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মৌলভীবাজারে আসন চারটি। এর মধ্যে মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জেলা আমির এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে সাবেক জেলা আমির আবদুল মান্নান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে আবদুর রব প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে জেলা আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে সিলেটের জজকোর্টের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সুনামগঞ্জ জেলার নায়েবে আমির মুহাম্মদ শামসউদদীন ও সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম আল মাদানী।

এ ছাড়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলার সেক্রেটারি কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে হবিগঞ্জ জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান প্রার্থী হিসেবে মাঠে আছেন।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, জামায়াতের প্রার্থীদের মধ্যে সিলেট-৩ আসনে লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জয়নাল আবেদীন, সিলেট-৬ আসনে মুহাম্মদ সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে মুহাম্মদ শিশির মনির, মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম এবং হবিগঞ্জ-১ আসনে মো. শাহজাহান আলী শক্ত অবস্থানে রয়েছেন। তাঁদের জয় পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে এলাকায় প্রচার আছে। অন্যদিকে সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৫ আসনে আনোয়ার হোসেন খান এবং সুনামগঞ্জ-৫ আসনে আবদুস সালাম আল মাদানী তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলেও স্থানীয়ভাবে আলোচনা আছে। এর বাইরে অপর প্রার্থীরা মাঠপর্যায়ে ব্যাপকভাবে কাজ করছেন।

জামায়াতের একটি সূত্র জানিয়েছে, দেশের যে কয়েকটি অঞ্চলে জামায়াতের কর্মী-সমর্থক ও ভোটারদের আধিক্য রয়েছে, এর মধ্যে সিলেট বিভাগ অন্যতম। তাই এই অঞ্চলের ১৯টি আসনকে টার্গেট করে কর্মী-সমর্থকেরা প্রচার-প্রচারণায় নেমেছেন। প্রতিদিনই দলের প্রার্থী ও নেতা-কর্মীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন এবং সভা-সমাবেশও করছেন। যেসব আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটার রয়েছেন, সেখানে দুর্গাপূজাকে উপলক্ষ করে জামায়াতের প্রার্থীরা মণ্ডপ পরিদর্শন গিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন। মূলত বিভাগের অধিকাংশ আসনে জয় পেতে মরিয়া জামায়াত ভেতরে কাজ করছে।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মো. শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, ‘সিলেট মহানগরের রাজনীতিতে থাকলেও এলাকার মানুষের সঙ্গে সব সময়ই আমি যুক্ত ছিলাম। হবিগঞ্জ-১ আসনের ভোটারদের কাছ থেকে কখনোই বিচ্ছিন্ন ছিলাম না। এখন প্রচার-প্রচারণা চালানোর সময় সেটা ভালোভাবেই টের পাচ্ছি। যেখানেই যাচ্ছি, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই আমাকে গ্রহণ করছেন।’

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না

পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না

ডেস্ক রিপোর্টঃ ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের ফরেন পলিসি পরিবর্তন হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার ০৫ মে দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের নতুন সরকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের ফরেন বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে। তিনি বলেন, আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো। উল্লেখ্য, গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা

আরও পড়ুন
language Change