তারিখ লোড হচ্ছে...

শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকায় জুলাই শহীদ শিহাব হত্যা মামলা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
ওয়াকিল আহমেদ শিহাব। জুলাই আন্দোলনে গুলিতে শহীদ হন তিনি। সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের উপর্যুপরি গুলি লাগে তার পিঠে। পরে তাকে ধরে কপালে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গতবছর চার আগস্ট ফেনীর মহিপালে সমাবেশ হচ্ছিল। সেই সমাবেশে হামলা চালানো হয়। এই সমাবেশ স্থলে শিহাবসহ শহীদ হন ৭ জন। এ ব্যাপারে আলাদা আলাদা মামলা হয়। কিন্তু জুলাই শহীদ শিহাব হত্যা মামলা নিয়ে ঘটে অকল্পনীয়, অসম্ভব এক প্রতারণা।
দেশে এ পর্যন্ত এমন ঘটনা কোথায় ঘটেনি। ঘটবেও না। কিন্তু ফেনীতে যা ঘটেছে তা শুনলে জ্ঞানশূন্য হয়ে পড়ার মতো অবস্থা। বাদী জানেন না। বাদীপক্ষের আইনজীবীও জানেন না। বিগত সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি করে অন্তর্বর্তী সরকার। এ কমিটি যাচাই-বাছাই করে প্রত্যাহারযোগ্য মামলাগুলো কমিটির সদস্য সরকারি পাবলিক প্রসিকিউটরের স্বাক্ষরে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়। ফেনী থেকে এমন ৫৮০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে পাঠানো হয় মন্ত্রণালয়ে। এর মধ্যে রহস্যজনকভাবে তালিকায় দেয়া হয় জুলাই শহীদ শিহাবের মামলাটিও। এজন্য করা হয় নানা কৌশল।
শিহাব হত্যার ঘটনায় গত বছর ২০শে আগস্ট ফেনী সদর মডেল থানায় মামলা করেন তার মা মাহফুজা আক্তার। মামলা নম্বর- ১৪, জিআর-৩৭২/২০২৪। এতে প্রধান আসামি করা হয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে। অন্য আসামির মধ্যে রয়েছেন ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মেদ নাসিম, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এরইমধ্যে শিহাব হত্যা মামলায় ১৫১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মামলাটিতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আটক আসামিরা। এ মামলা কীভাবে কেন বিগত সরকারের হয়রানিমূলক মামলার অন্তর্ভুক্ত হলো? এ নিয়ে নানা প্রশ্ন সর্বত্র। জেলা প্রশাসন কর্তৃক গঠিত মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির যাচাই-বাছাইক্রমে জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেছবাহ উদ্দীন খানের সুপারিশটি মন্ত্রণালয়ে পাঠানো হয় চলতি বছরের ২৩শে র্মাচ। এতে নির্দিষ্ট ফরমে উল্লেখ করা হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ফেনী সদর-এ মামলাটি তদন্তাধীন। ঘটনার স্থান হিসেবে ফেনী থানাধীন তথ্য দিয়ে এফআইআর অনুযায়ী মামলার নিচের দিকের দুই আসামির নাম উল্লেখ করা হয়। নামের ক্রমিক নং উল্লেখ করা হয় আবদুল্লাহ আল মহসিন ও আবুল কালাম ওরফে ছালাম উল্যাহর নাম। সুপারিশপত্রে ফেনী থানার মামলা নম্বর দেখানো হয়েছে ২৫, তারিখ উল্লেখ করা হয়েছে ১১/২৪, আর জিআর ৩৭২/২৪। প্রকৃত পক্ষে শিহাব হত্যায় ফেনী থানায় মামলা নম্বর-১৪, জিআর-৩৭২/২০২৪। এখানে প্রধান আসামিসহ তিন সাবেক এমপি’র কারও নাম দেখানো হয়নি কৌশলে। তাদের নাম দিলে বিষয়টি খোলাসা হয়ে যাবে। আর সমস্যায় পড়বে জেলা কমিটি। এভাবেই আওয়ামী লীগ সরকারের সময়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের তালিকায় জুলাই অভ্যুত্থানে নিহত শিহাবের মামলাটি তালিকায় ঢুকিয়ে দেয়া হয়। অথচ মন্ত্রণালয় থেকে তালিকা চাওয়া হয় ৫ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময়ের রাজনৈতিক হয়রানি মামলার তালিকা। সে তালিকা তৈরির জন্য জেলা পর্যায় ও মন্ত্রণালয়ে দু’টি কমিঠি গঠন করা হয়। জেলা পর্যায়ের কমিটিতে রয়েছেন- জেলা প্রশাসক, পুলিশ সুপার. চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজের একজন করে প্রতিনিধি এবং পিপি এ কমিটির সদস্য। এ কমিটি জনগণের কাছে হয়রানিমূলক মামলার নির্দিষ্ট কিছু কাগজপত্রসহ আবেদন চায়। বিভিন্ন মাধ্যমে আবেদন যাচাই-বাছাই করে এ কমিটি ৫৮০টি মামলা প্রত্যাহারের জন্য গত বছর ১৬ই ডিসেম্বর সুপারিশ পাঠায় মন্ত্রণালয়ে। প্রতিটি মামলায় পিপি নিজে স্বাক্ষর করে তা পাঠানো হয়। এ সব মামলা থেকে ইতিমধ্যে ২৩১টি মামলা প্রত্যাহার করতে চলতি বছর ৩০শে জুন জেলা পিপি’র কাছে চিঠি পাঠায় মন্ত্রণালয়। বাকিগুলো পর্যালোচনার জন্য রাখা হয়। তবে জুলাই অভ্যুত্থানে নিহত শিহাবের মামলাটি প্রত্যাহারের সুপারিশে পিপি স্বাক্ষর ও মামলাটি প্রত্যাহারযোগ্য সিল দেয়া হয়। তারিখ দেন ২৩/৩/২০২৫ ইং। প্রশ্ন ওঠে কত কৌশল খাটানো হয়েছে এ মামলা প্রত্যাহারের চেষ্টায়। মামলাটির থানার নম্বর ও তারিখ সুকৌশলে গোপন করে প্রকৃত মামলাটি প্রত্যাহারের অপচেষ্টা বলে মনে করছেন এক আইনজীবী।
গত বছর ২২শে সেপ্টেম্বর বিভিন্ন সময় ও নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুইটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের স্বাক্ষরে পরিপত্র জারি করা হয়। জেলা পর্যায়ের কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার (মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার) ও পাবলিক প্রসিকিউটরকে (মহানগর এলাকার মামলাসমূহের জন্য মহানগর পাবলিক প্রসিকিউটর) সদস্য এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করা হয়।
জেলা পর্যায়ের কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে বলা হয়েছে- রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য ৩১শে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনপত্র দাখিল করতে হবে।
আবেদনের সঙ্গে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সার্টিফাইড কপি দাখিল করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট দরখাস্তটি পাবলিক প্রসিকিউটরের কাছে মতামতের জন্য পাঠাবেন। আবেদনের ১৫ দিনের মধ্যে পাবলিক প্রসিকিউটর তার মতামত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। পাবলিক প্রসিকিউটরের মতামত নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি ৭ দিনের মধ্যে জেলা কমিটির সভায় উপস্থাপন করবেন।
জেলা কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে, মামলাটি রাজনৈতিক বা অন্য কোন উদ্দেশ্যে হয়রানির জন্য করা হয়েছে, তাহলে মামলাটি প্রত্যাহারের জন্য কমিটি সরকারের কাছে সুপারিশ করবে। জেলা ম্যাজিস্ট্রেট উক্ত সুপারিশ, মামলার এজাহার, অভিযোগপত্রসহ আবেদন প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে সংযুক্ত ছক অনুযায়ী তথ্যাদিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। এতে থাকতে হবে পিপির সুপারিশসহ স্বাক্ষর।
মন্ত্রণালয় পর্যায়ের কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে বলা হয়- জেলা কমিটির কাছ থেকে সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয় পর্যায়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে। প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা প্রস্তুত করবে এবং মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে।
দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর আওতাধীন মামলাগুলোর মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো ফৌজদারি আইন সংশোধন আইন-১৯৫৮ এর ১০(৪) বিধানমতে কমিশনের লিখিত আদেশ ব্যতীত প্রত্যাহার করা যায় না।
এ কারণে এ ধরনের মামলা চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে। মামলার বিষয়ে করণীয় পরে নির্ধারণ করা হবে। এই কমিটিতে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার উপ-সচিব বা সিনিয়র সহকারী সচিব বা সহকারী সচিবকে সদস্য সচিব করা হয়। এক্ষেত্রে কোনো প্রকারেই শহীদ শিহাবের মামলা অন্তর্ভুক্ত হতে পারে না। এছাড়া এ মামলা প্রত্যাহারের জন্য বাদী আবেদনও করেনি। কিংবা বাদীর আইনজীবীও বিষয়টি জানেন না।
শহীদ শিহাবের মামলার আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি শুনে অবাক হন। তিনি বলেন, বাদী শত প্রতিকূলতার মাঝেও পুত্র হত্যার বিচারের অপেক্ষায় দিন গুনছেন। আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করছেন। এছাড়া প্রশাসন ও আদালত সর্বাত্মক সহযোগিতা করছেন জুলাই অভ্যুত্থানের মামলার বিচার নিশ্চিতে। ন্যায় বিচার প্রতিষ্ঠা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানান তিনি।
মেজবাহ উদ্দিন ভূঁঞা বলেন, শিহাব যেদিন মারা যায় সেদিন শেষ বক্তা ছিলাম আমি। আমার বক্তব্য দেয়ার মাঝেই ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। সেখানে ৭ জন নিহত হয়। এই ৭টি মামলার দায়িত্বই আমি নিয়েছি। বিনা-পয়সায় এ মামলাগুলো আমি চালাবো প্রতিশ্রুতি দিয়েছি। যেখানে মামলার বিচারের জন্য শহীদ পরিবারগুলো গুমরে কাঁদছে সেখানে শিহাবের মামলা প্রত্যাহারের আবেদন খুবই রহস্যজনক।
তিনি বলেন, এছাড়াও পরদিন ৫ই আগস্ট শহরের বড় মসজিদের সামনে গুলিতে নিহত হন একজন। এ মামলাটিও আমি আইনজীবী হিসাবে লড়ছি।
এ ব্যাপারে শিহাবের পরিবারও কিছু জানেন না। তারা নিশ্চিত আইন-প্রশাসন আর আইনজীবী মিলে সবাই মামলা নিয়ে একাট্টা।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামে শহীদ শিহাবের বাড়ি। শিহাবের বাবা সিরাজুল ইসলাম সিরাজ থাকেন সৌদি আরব। পুত্রের মুত্যু সংবাদ শুনে তিনি দেশে আসেন। মা মাহফুজা আক্তার। তিনিই শিহাব হত্যা মামলার বাদী। শিহাবের মা মাহফুজা আক্তার তুলে ধরেন তার ছেলে হত্যার ঘটনা, মামলা ও মামলা পরবর্তী অবস্থা।
জানান শত চেষ্টা করেও ছেলেকে হাসিনা সরকার বিরোধী আন্দোলনে যোগ দেয়া থেকে বিরত রাখা যায়নি। ৪ঠা আগস্ট চার থেকে পাঁচবার বাড়ি থেকে মহিপাল আন্দোলনে অংশ নেন শিহাব। সবশেষ মাকে বলে আসেন হাসিনার পতন ঘটিয়েই বাড়ি ফিরবেন। আর বন্ধুদের আগের রাতে বলেছিলো এ আন্দোলনে যদি শহীদ হওয়া যেতো! মাহফুজা বলেন, তার এই চাওয়া যে আল্লাহ্‌ কবুল করে নেবেন কে জানতো? মাহফুজা বেগম বলেন, সন্তান শহীদের মর্যাদা পেয়েছে। এখন আমার দাবি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি- মৃত্যুদণ্ড।
শিহাবের মা ও বাবা জানান- কয়েকদিনে অন্তত ৫ জনের মাধ্যমে মামলা থেকে আসামির নাম বাদ দেয়ার প্রস্তাব এসেছে। বিনিময়ে মোটা অঙ্কের টাকার অফার এসেছে। সবশেষ ২৬শে সেপ্টেম্বর তিনজনকে মামলা থেকে বাদ দিলে তিন লাখ টাকার প্রস্তাব দেয়া হয়। মাহফুজা বলেন, ছেলে হারিয়েছি। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশায় আদালত থেকে থানা, পুলিশ ও আইনজীবী পর্যন্ত তীক্ষ্ণ নজর রাখছি।
তিনি বলেন- কোটি টাকা পেলেও ছেলে আর ফিরবে না, তাই বিচারে কোনো আপস করা হবে না। মামলাটি আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা বিনা খরচে পরিচালনা করছেন বলেও জানান- মাহফুজা।
এ ব্যাপারে জেলা আদালতের পাবলিক প্রসিকিটউর (পিপি) মেছবাহ উদ্দীন খান বলেন, এমনটা তো হওয়ার কথা নয়। বিষয়টি আমার নলেজে নেই।
শহীদ শিহাবের মামলা প্রত্যাহারের তালিকায় যাওয়ার কোনো কারণ নেই। শিহাবের মামলা তো চার্জশিট হয়েছে। সেটা তো প্রত্যাহার হওয়ার কারণ নেই। এমনও হতে পারে কম্পিউটার মিসটেক হতে পারে। তিনি বলেন, আমরা এ পর্যন্ত যেসব মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি এরমধ্যে ২৩১টি এ পর্যন্ত প্রত্যাহার হয়েছে।
শিহাবের মামলার বিষয়টি অফিস খুললে নথি দেখে বলতে পারবো। সাত শহীদের মামলা প্রত্যাহার করে রেখেছি। মামলা না ৮ টি? এ প্রশ্নে তিনি বলেন, আসলে ৮ জন নয়, সাতজন শহীদ হন। একটি মামলা হয়েছিল গুলি করে ছাত্রলীগের ছেলেরা যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা যায়। সেটি শহীদ হিসাবে মামলা হয়েছিল। সেটি বাদ দেয়া হয়েছে। আসলে মামলা ৭টি। মামলা প্রত্যাহারে কৌশল করা হয়েছে।
যেমন এক নম্বর আসামি মাসুদ উদ্দিন চৌধুরী, তারপর রয়েছেন আলাউদ্দিন নাসিম, নিজাম হাজারী প্রত্যাহারের তালিকায় তাদের নাম না দিয়ে নিচের দিকের দুইজনের নাম দেয়া হয়েছে। যার জিআর নং ৩৭২/২৪। পিপি বলেন, আসলে আমি এ মুহূর্তে আপনাকে কোনোটাই শিউর করে বলতে পারছি না। কাগজপত্র দেখে বলতে হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতির অভিযোগ

ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি’র অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর দাগনভূঁঞা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক অনিয়ম, ঘুষ, দুর্নীতি, কমিশন বাণিজ্যর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘুষ ব্যাতীত কোন ফাইল, তাঁর টেবিলে উঠে না, ফলে সাধারণ মানুষ তথা সেবাপ্রার্থীদের, নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে সংশ্লিষ্টদের মনে প্রশ্ন দেখা দেয়, দেখার কি কেউ নাই? সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার হল: govt is of the people, by the people, for the people. অর্থ্যাৎ সরকার হল জনগণের, জনগণের দ্বারা, জনগণের জন্য। সেই কথা মণ-মননে ধারণ করে, প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলে, তিনি ইতিমধ্যে সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছেন, দেশের জনগণ যে রাষ্ট্রের মালিক, তাঁরা সরকারী কোন দপ্তরে গেলে, সরকারী সেবা পেয়ে যাতে উপলব্ধি করতে পারে। সেখানে! দাগনভূঁইয়ার ইউএনও উপজেলার প্রধান কার্যনির্বাহী হলেও,

আরও পড়ুন
language Change