তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

হারেৎজ এর দাবী॥ ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে নজরদারির প্রযুক্তি কিনেছে বাংলাদেশ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

ইসরায়েলের গোয়েন্দাদের প্রযুক্তি ইউনিটের প্রাক্তন কমান্ডারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ সরকার উন্নত প্রযুক্তির নজরদারি সরঞ্জাম কিনেছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। মঙ্গলবার এক অনুসন্ধানী প্রতিবেদনে হারেৎজ সরকারি নথি এবং আন্তর্জাতিক রপ্তানির রেকর্ডের বরাত দিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। ইসরায়েলি সরবরাহকারীর কাছ থেকে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) পরিবহনে সংযুক্ত করার জন্য এসব নজরদারি সরঞ্জাম কেনা হয়েছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। তারা ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেয়নি। এমনকি দেশটির পাসপোর্টেও লেখা রয়েছে ‘এই পাসপোর্টটি ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ’। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনেরও রেকর্ড রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা ইসরায়েলি গোয়েন্দা প্রযুক্তি কিনেছে।

প্রতিবেদন অনুসারে, অভ্যন্তরীন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার ট্র্যাক সংক্রান্ত বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি শাখা ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি)’ কাছে মোবাইল এবং ইন্টারনেট ট্র্যাফিক আটকাতে ব্যবহৃত সরঞ্জামগুলি বিক্রি করা হয়েছিল। মূলত অনলাইন সেন্সরশিপ এবং নাগরিকদের ওপর নজরদারি বাড়ানোই এই প্রযুক্তি কেনার মূল উদ্দেশ।

প্যাসিটোরা নামের একটি কোম্পানির নিবন্ধন রয়েছে সাইপ্রাসে। কোম্পানিটি একজন ইসরায়েলি ব্যবসায়ী এবং প্রাক্তন ইন্টেল কমান্ডার তাল দিলিয়ানের নিয়ন্ত্রণাধীন। পূর্বের প্রতিষ্ঠানটির নাম ছিল উইস্পেয়ার। প্রতিষ্ঠানটির কেলেঙ্কারির কথা একসময় ফোর্বস সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন দিলিয়ান। সাক্ষাৎকারে তিনি কোম্পানির স্পিয়ারহেড সিস্টেমের অস্তিত্ব প্রকাশ করেছিলেন, যার মধ্যে রয়েছে নজরদারি সরঞ্জাম এবং ট্র্যাকিং সফ্টওয়্যার দিয়ে সজ্জিত একটি ভ্যান যা প্রায় আধা কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এনক্রিপ্ট করা হোয়াটসঅ্যাপ বার্তা, ফেসবুক চ্যাট, যোগাযোগের তালিকা, কল এবং পাঠ্য বার্তাসহ সেলুলার এবং ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল ফোন থেকে ডেটা সংগ্রহ করতে সক্ষম।

উইস্পেয়ারের দাবি অনুযায়ী, সিস্টেমটি তার সীমার মধ্যে কম্পিউটার এবং মোবাইল ফোনে স্পাইওয়্যার প্রবেশ করাতে পারে।

ফোর্বসে এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বিপাকে পরে সাইপ্রাস সরকার। দেশটিতে সৃষ্টি হয় রাজনৈতিক অস্থিরতা এবং তদন্ত শুরু হয় কীভাবে ইউরোপীয় ইউনিয়নের গোপনীয়তা আইন লঙ্ঘন করা হলো তা বের করতে। যদিও শেষ পর্যন্ত দিলিয়ান এবং তার কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সমস্ত অভিযোগ নিষ্পত্তি করা হয়, কিন্তু লারনাকা বিমানবন্দরের যাত্রীদের ডিভাইস থেকে ‘বেআইনিভাবে ডেটা ফাঁস করার’ জন্য উইস্পেয়ারকে দশ লাখ ইউরো জরিমানা করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, রপ্তানি রেকর্ড অনুসারে ২০২২ সালের জুন মাসে, একটি স্পিয়ারহেড সিস্টেম সুইজারল্যান্ড থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছিল। এর সরবরাহকারী ছিল প্যাসিতোরা কোম্পানি এবং ক্রেতা ছিল এনটিএমসি। ৯৯১ কেজি ওজনের চালানটিতে ইন্টারসেপশন সিস্টেম, অপারেটিং সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার উপাদান (সার্ভার, ড্রাইভ, মনিটর ইত্যাদি) অন্তর্ভুক্ত ছিল যার জন্য মোট ৫০ লাখ ৭০ হাজার ডলার ব্যয় হয়েছিল।

প্যাসিটোরা মূলত ইন্টিলেক্সা অ্যালায়েন্স-এর অংশ যা দিলিয়ানের পরিচালিত কোম্পানিগুলির একটি নেটওয়ার্ক। এটি মোবাইল ফোন হ্যাকিং স্পাইওয়্যারসহ অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির দুনিয়ায় বিশেষ অস্থা তৈরি করেছে এবং তারা এটি সারা বিশ্বের সরকারি সংস্থার কাছে বিক্রি করে৷ হারেৎজের তদন্তে দিলিয়ানের সঙ্গে যুক্ত নেটওয়ার্কের তথ্য প্রকাশ হয়েছে। ২০২২ সালের মে মাসে সুদানের একটি কুখ্যাত মিলিশিয়াকে উন্নত গুপ্তচরবৃত্তির সরঞ্জাম সরবরাহ করার সঙ্গেও তার সংযোগ রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদনে উল্লিখিত প্যাসিটোরা এবং অন্যান্য সংস্থাগুলির তত্ত্বাবধান করে কিনা এবং এটি বাংলাদেশে স্পাইওয়্যার বিক্রির অনুমোদন দিয়েছে কিনা সে বিষয়ে হ্যারেৎজের প্রশ্নের সুনির্দিষ্টভাবে উত্তর দেয়নি। প্রতিক্রিয়ায় বলেছে, ‘আইন মেনে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিষেবা এবং জ্ঞান সহ অননুমোদিত প্রতিরক্ষা রপ্তানি কার্যকর করতে কাজ করে এবং কাজ করবে। নিয়ম অনুযায়ী মন্ত্রণালয় সুরক্ষা, কূটনৈতিক এবং কৌশলগত সুবিধার জন্য প্রতিরক্ষা রপ্তানি নীতির তথ্য প্রকাশ করে না’।

প্রাইভেসি ইন্টারন্যাশনাল সংস্থার মতে গত এক দশকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সশস্ত্র বাহিনী উন্নত পর্যবেক্ষণ এবং গুপ্তচর প্রযুক্তির বিশাল চাহিদা তৈরি করেছে। সরকারি নথিতে ইসরায়েলের কাছ থেকে বিড গ্রহণ করা নিষিদ্ধ থাকলেও দেখা যাচ্ছে যে সাইবার অস্ত্রের ক্ষেত্রে বাংলাদেশ নিয়মের ব্যতিক্রম করতে প্রস্তুত। একইভাবে, ইসরায়েলি কোম্পানিগুলোকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ব্যতিক্রমগুলি প্রমাণ করে যে এই নিয়মের পিছনে অনিয়মই বেশি চলমান।

২০২১ সালেও বাংলাদেশি পুলিশ ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) কাছে ইসরায়েলি কোম্পানি সেলব্রাইট মোবাইল ফোন হ্যাকিং সরঞ্জাম বিক্রি করেছে। সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তারা নাগরিকদের গুম করার অভিযোগের কারণে মার্কিন নিষেধাজ্ঞার অধিনে ছিল।

আল-জাজিরা জানিয়েছে, আরেকটি ইসরায়েলি কোম্পানি ‘পিকসিক্স’ বাংলাদেশের সামরিক গোয়েন্দাদের একটি মোবাইল ফোন নজরদারি এবং ফোন ট্রান্সমিশন আটকানোর জন্য হ্যাকিং সিস্টেম বিক্রি করেছে।

কিন্তু এই প্রতিবেদনে উদ্ধৃত সরকারি নথিতে প্রথমবারের মতো মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বাংলাদেশি সরকারি সংস্থাগুলির দ্বারা ইসরায়েলি গুপ্তচর প্রযুক্তি কেনার জন্য আরও চারটি লেনদেন প্রকাশ করা হয়েছে। প্রযুক্তির সাহায্যে তারা ফোনের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ওপর নজরদারি করতে, তারবিহীন নেটওয়ার্ক হ্যাক করতে এবং ইন্টারনেট ট্রাফিক নিরীক্ষণ করতে সক্ষম।

এ জাতীয় সরঞ্জাম বিক্রি করা কোম্পানিগুলি হয় ইসরায়েলি বা বিদেশী যার ইসরায়েলের সঙ্গে স্পষ্ট লিঙ্ক রয়েছে এবং কিছু রপ্তানি ভার্জিন দ্বীপপুঞ্জ, সাইপ্রাস এবং সিঙ্গাপুরে নিবন্ধিত সংস্থাগুলির দ্বারা হয় যারা আপাতদৃষ্টিতে কেবল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নকল প্রশ্নফাঁস আর ফিরে আসবে না

নকল প্রশ্নফাঁস আর ফিরে আসবে না

ডেস্ক রিপোর্টঃ নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বার্তায় এহসানুল হক মিলন বলেন, ব্যাকডেটেড শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ-আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

আরও পড়ুন
language Change