তারিখ লোড হচ্ছে...

হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো...

কঠিন সময়ের বিষয়ে ফের সতর্ক করলেন তারেক রহমান

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও নিজের অবস্থান তুলে ধরে মনোনয়নপ্রত্যাশী নেতাদের আবেগ আপ্লুত করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আবেগঘন বক্তব্যে পিনপতন নীরবতায় অনেক নেতা যেমন কাদলেন, তেমনি দলের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারেও অঙ্গীকার করেন।  তারেক রহমান বলেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ না করলে সামনে আরও কঠিন সময় আসবে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে প্রতিপক্ষ সুযোগ পাবে।

দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গতকাল সোমবার সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলার মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আলাদাভাবে পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, তার মায়ের মতো তিনিও এই দলকে নিজ সন্তানের মতো করে ভালোবাসেন। এ দলই তার ঠিকানা। তার আবেগতাড়িত এই বক্তব্যে অনেক মনোনয়নপ্রত্যাশী নেতা বলেন, তারেক রহমানের এই বক্তব্যের পর যদি মনোনয়ন নাও পান, তাহলেও দলের জন্য কাজ করে যাবেন। তাদের কোনো আফসোস থাকবে না। 

পাঁচ বিভাগের ৯ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে সমকালের কথা হয়েছে। তারা জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে যে ষড়যন্ত্র চলছে, এ পরিস্থিতিতে ভুলত্রুটি না করার জন্য নেতাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোরও পরামর্শ দেওয়া হয়েছে। ধানের শীষের পক্ষে সব নেতাকে কাজ করার নির্দেশনাও দিয়েছেন তিনি। এ ছাড়া যারা মনোনয়ন পাবেন, তাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলায় নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ২০০ থেকে ২৫০ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সভায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না। যারা মনোনয়ন পাবেন না, তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে।  সভায় শুধু তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। বিকেল ৫টা থেকে সিলেট ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় সিলেট বিভাগে মনোনয়নপ্রত্যাশী ৬৬ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে ১৬ জন, সিলেটের ছয়টি আসনে ২৬ জন, হবিগঞ্জের চারটি আসনে ১৬ জন এবং মৌলভীবাজারের চারটি আসনে আটজন মনোনয়নপ্রত্যাশী সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সিলেট ও খুলনা বিভাগের সাতজন মনোনয়নপ্রত্যাশী জানিয়েছেন, সভায় তারেক রহমান নেতাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। বলেছেন, মনোনয়ন পাওয়ার পরে কোনো মিছিল, মিষ্টি বিতরণ, ফুল বিতরণ করা যাবে না। এগুলো করলে দলের ঐক্য বিনষ্ট হবে। সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, সভায় বলা হয়েছে, দল একজনকে মনোনয়ন দেবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবাইকে নিয়েই কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

খুলনা-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। আর যে ষড়যন্ত্র চলছে, এজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান জানান, দল ত্যাগী, পরিশ্রমী ও পরিচ্ছন্নদের মনোনয়ন দেবে। সেই হিসেবে তিনি সবার চেয়ে এগিয়ে থাকবেন। তাঁকে মনোনয়ন দেওয়া হলে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারবেন।

এর আগে বিকেল ৪টা থেকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী ও বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এর মধ্যে রাজশাহী বিভাগের ১০০ মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। বরিশাল বিভাগের ৭০ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।  রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, সভায় আমাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়ন যে নেতাকেই দেওয়া হোক না কেন, ধানের শীষকে জেতাতে হবে।  বরিশাল-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও দলের স্বার্থে ঐক্য ধরে রাখার নির্দেশনা দিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বসুন্ধরা সিটির সামনে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার: রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানে হামলা ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে ১০-১২ জন ব্যক্তি এসে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ফুটপাত ব্যবসায়ীরা জানিয়েছেন,দুই সপ্তাহ আগে কিছু লোক এসে ফুটপাতের দোকানগুলোতে চাঁদা দাবি করে। তাঁদের একজন মালয়েশিয়ার একটি নম্বর দিয়ে বলেছিলেন,কোনো সমস্যা হলে ওই নম্বরে ফোন করে জানাতে। পরে তাঁরা চাঁদা দাবি করেন। তবে ফুটপাতের ব্যবসায়ীরা চাঁদা দেননি। এর জেরেই এই হামালার ঘটনা ঘটতে পারে ধারণা তাদের। প্রত্যক্ষদর্শীরা বলেন, বসুন্ধরা সিটি থেকে সার্ক ফোয়ারার দিকে আসার পথের ফুটপাতের দোকানগুলোতে হামলা চালায় দুবৃত্তরা। মূলত চাঁদা না পেয়ে তাঁরা এই হামলা করেছে। পেট্রলবোমা নিক্ষেপের কারণে কোনো দোকানে

আরও পড়ুন
language Change