তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

প্রিয়ন্তীর এগিয়ে চলা

পাঠক সংখ্যা
638

বিনোদন রিপোর্টার॥
‘একটা কথা কী জানেন, বলবো..কষ্ট পাবে না তো’ এরকম রোমান্টিক সংলাপওয়ালা একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে খুললেই চোখে পড়ে। এটি অভিনেত্রী ও মডেল প্রিয়ন্তী উর্বীর সংলাপ। ‘এমনও দিনে তারে বলা যায়’ নাটকের তাঁর সংলাপটি অনেকেই পছন্দ করেছেন। নাটকটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি প্রকাশ হয়েছে নাটকটি। নাটকে এ তৌসিফ মাহবুবের বীপরীতে অভিনয় করেছেন তিনি। এতে তাঁর অভিনীত ‘অবন্তী’ চরিত্রটি দর্শকদে মুগ্ধ করেছে।

নাটকটি প্রসঙ্গে উর্বী বলেন, ‘দর্শক এই সময়ে যে ধরনের গল্পের নাটকে দেখতে চান এটি তেমনই। যারা ইউটিউবে কাজটি দেখেছেন, তাদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। গল্পের কারণে দর্শক কাজটি দেখছেন। সামাজিক মাধ্যমেও অনেক লেখালেখি হয়েছে। নাটকটি প্রকাশ হয়েছে এক সপ্তাহও হয়নি। এত কম সময়ে দর্শক সাড়ায় আমি অভিভূত।

আপনিতো বেশ বাছবিচার করে কাজ করেন। কোন ভাবনা থেকে এ নাটকে কাজ করেছেন? তিনি বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের গল্পে কাজ করেছি। সবসময়ই চেয়েছি ভিন্নধর্মী একটি কাজ করতে। নাটকের আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পূর্ণ। এতে অভিনয়ের অনেক জায়গা ছিল। এ কারণেই কাজটি করেছি। জাহিদ প্রীতম ভাইয়ের নির্মাণ মানেই তো আলাদা কিছু। আর সহশিল্পী হিসেবে তৌসিফ মাহবুব অসাধারণ। এগুলো কাজটি করতে আমাকে আগ্রহী করে তুলেছে।’

এর আগে তিনি অভিনয় করেছেন মাকসুদর রহমান বিশালের পরিচালনায় ‘হসি শেষে নীরবতা’ নাটকে। এতে তাঁর সহশিল্পী ছিলেন আরশ খান। এই জুটির অভিনয়ও দর্শক গ্রহন করেছে। এই জুটির ‘বন্দী’ নাটকটিও দর্শক প্রশংসা কুড়িয়েছে। নাটকের বাইরে সম্প্রতি তিনি মিউজিক ভিডিওতে মুখে দেখিয়েছেন। তাদের দেখা গেছে আভরাল সাহিলের ‘প্রেম আমার’ গানের মডেল হিসেবে। রোমান্টিক এ গানে একেবারে নতুন গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন।

অভিনয় ক্যারিয়ারে নাটক ও মিউজিক ভিডিওতে গ্ল্যামার চরিত্রকে তাকে দেখা গেছে। মিউজিক ভিডিওর কাজ হাতে গোন। তবে নাটকে এখন তিনি নানা ধরনের গল্পের অভিনয় করছেন।

গ্ল্যামারাস চরিত্রের বাইরে অভিনয়ের ব্যাপারে এ অভিনেত্রীর ভাষ্য, ‘গল্পকে সব সময় প্রাধান্য দিতে চেষ্টা করি। গল্প ভালো লাগলে গ্ল্যামারাস হোক কিংবা গ্রামের কোনো সাধারণ মেয়ের চরিত্রে হোক কোনো চরিত্রেই অভিনয় করতে সমস্যা নেই। ক্যামেরায় সুন্দর লাগলে তো ভালো। তবে সুন্দরের চেয়ে আমি অভিনয়কে বেশি প্রাধান্য দিই। নির্মাতারা আমাকে ইদানীং গ্ল্যামারাস চরিত্রের বাইরেই বেশি ভাবছেন। নির্মাতাদের চাওয়া অনুযায়ী তাদের নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করছি। দর্শকের সাড়াও পাচ্ছি কাজগুলোতে।’

গত ঈদে উর্বী অভিনীত সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে তাঁর অভিষেক হয়েছে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়েছে। এর পর আর কোন সিনেমায় অভিনয়ের খবর পাওয়া যায়নি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় অভিনয়ে আপত্তি নেই এই অভিনেত্রীর।

উর্বী বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে সিনেমায় কাজ করার অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় না করতে হয়েছে। ‘নীলচক্র’র মতো ভালো গল্পের সিনেমা দিয়ে অভিষেক হয়েছে। এটিই পরম পাওয়া। সিনেমায় কাজের অভিজ্ঞতাও অসাধারণ ছিল। সিনেমার মুক্তির পর আমার কাছে দর্শকের প্রত্যাশা বড়েছে। ভাল গল্প ও চরিত্র পেলে নিয়মতি অভিনয় করতে চাই। সংখ্যায় কম হলেও ভালো সিনেমায় অভিনয় করতে ইচ্ছা রয়েছে। তাই আপন গতিতে এগিয়ে যেতে চাই।’

শোবিজে এখন অনেকেই ভিউয়ের পেছনে ছোটে। উর্বী সেদিকে যেতে চান না। মানসম্পন্ন কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

তিনি বলেন, ‘দেখুন, গল্প যদি সুন্দর হয় মানুষ কাজটি দেখুক বা না দেখুক, সেটা আর্কাইভে থেকে যাবে। ভালো কাজ আজকে না কালকে মানুষ দেখবেই। এমনিতেই আমি সামাজিক মাধ্যমে বেশী থাকি না। ভিউ বাণিজ্যও বুঝি না। বুঝলে এসবে অনেক অ্যাকটিভ থাকতাম। তারকা নয়, অভিনেত্রী হতে চাই। আরও অনেক বড় জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে। এজন্য অনেক পরিশ্রম করতে হবে। খুব জনপ্রিয় হতে হবে, এটি আমি মনে করি না। রাস্তায় দাঁড়ালে আমাকে দেখে ১০ জন ভিড় করবে, এমন ভাবনাও নেই। সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

চেনা পথের বাঁকে ক্রমেই এগিয়ে যাচ্ছেন উর্বী। এমনটিই মনে করছেন তাঁর ভক্তরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

থানায় যুবকের ঝুলন্ত মরদেহ, ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

থানায় যুবকের ঝুলন্ত মরদেহ, ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

কক্সবাজার সংবাদদাতা: চকরিয়া থানার হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনায় থানার ওসি শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া উপ-পরিদর্শক (এএসআই) হানিফ মিয়া ও দুই কনস্টেবলকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মো. সাইফউদ্দীন শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে প্রধান করে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও কোর্ট ইন্সপেক্টর আনোয়ার উল ইসলামকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানমকে ওএসডি করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি

আরও পড়ুন
language Change