তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তনু হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর নির্যাতন বন্ধে আইন নয়, সামাজিক সচেতনতাও জরুরি আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় বিএনপি হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ দীঘিনালায় বাড়ছে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগের জোরদার নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইল বড় কালীবাড়ীতে শুরু হয়েছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ালো বাংলাদেশ নেট দুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার ইয়াসমিনের নতুন গান জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, রাষ্ট্রের মালিক জনগণ এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় উঠে এলো ফুয়েল পাসে মিলছে বেশি তেল পানির জন্য হাহাকার মিরপুরে কলাবাগান এসটিএস আধুনিকায়ন ডিএসসিসির পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছেও কম অভিমানে নিভে গেল দশম শ্রেণির ছাত্রের জীবন খুলনা মেট্রোপলিটন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী মরদেহ  সিরাজগঞ্জে জাল টাকার কারবারে যুবকের ১০ বছরের কারাদণ্ড যুব রেড ক্রিসেন্ট, রামগড় ইউনিটের নতুন কমিটি গঠন সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত ভাটারায় ‘মিনি ক্যাসিনো’র ছড়াছড়ি: জুয়া-মাদকের কারবারে তোলপার ‎রাস্তার পাশে নারীদের জন্য ন্যাপকিন সুবিধা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার বাস ভাড়া বাড়েনি, সমন্বয় করা হয়েছে ইরানরে পতাকাবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ারজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিজানে ভারতীয় মোবাইল ফোন জব্দ সংসদে সংস্কার না হলে রাজপথে কঠোর লড়াই একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী

বিএনপি সরকারে গেলে রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ফেরত পাঠানো হবে

বিএনপি সরকারে গেলে রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ফেরত পাঠানো হবে
পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে না।

তিনি বলেন, রোহিঙ্গাদের পুঁজি করে কেউ চেষ্টা করে নোবেল প্রাইজের জন্য, কেউবা চেষ্টা করে ডলারের জন্য। বিএনপি সরকার গঠন করলে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সেলিনা সুলতানা নীশিতা। বক্তব্যে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে উন্নতির পথে হাটব, সে লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হবে।’

উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় বক্তব্য রাখেন এবং বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অনৈক্যের কারণে ফ্যাসিবাদ যেনো ফিরে আসতে না পারে তাই সচেতন থাকতে হবে

স্টাফ রিপোর্টার: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদ যেনো ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাত্ত্বিক কথার পরিবর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ হয়ে উঠবে। জনগণ যদি বিক্ষুব্ধ হয় তাহলে এর ফলাফল ভালো হয় না। ইসলামী যুব মজলিস আয়োজিত “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজের ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের উপরোক্ত কথাগুলো বলেন। আজ বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের

আরও পড়ুন
language Change