তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে আবু ইউসুফ বন কর্মকর্তা আইনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কাটা, গাছ পাচাররে অভিযোগ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প    

৪ বছর ঝুলে আছে কেআইবির নির্বাচন: সর্ব্বোচ্য আদালতের রায়ও মানছেন না মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

সর্ব্বোচ্য আদালতের রায়কে শ্রদ্ধা জানিয়ে অনতিবিলম্বে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি)এর নির্বাচনী তপসিল ঘোষণার দাবী তুলেছেন সাধারণ ভোটাররা। তারা মনে করেন যে, উচ্চ আদালতের রায়ের পর আর কাল বিলম্ব করা ঠিক হবে না। এমনিতেই আদালতে মামলা দায়েরের কারণে ৪ বছরের অধিক সময় অনির্বাচিতরা অবৈধভাবে পরিচালনা করছেন সংগঠনটিকে। দীর্ঘ এই সময়ে নির্বাচিত নেতা না থাকায় কতিপয় মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে নানাবিধ সুযোগ সুবিধা ভোগ করছেন। তারা আর্থিকভাবেও লাভবান হয়েছেন। সে কারণেই তারা ক্ষমতা ছাড়তে চাইছেন না। নির্বাচনেও রয়েছে অনিহা। তারা সর্ব্বোচ্য আদালতের রায়ের পরও নিচ্ছেন না নির্বাচনের উদ্যোগ। ফলে সাধারন ভোটাররা ধৈর্য হারিয়ে ফেলছেন। তারা অনতিবিলম্বে কেআইবির নির্বাচন চান।
সুত্রমতে ২০১৭-১৮ মেয়াদে গঠিত কমিটি মেয়াদোতীর্ণ হয় ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে। নতুন কমিটি গঠনের জন্য ০১ নভেম্বর ২০১৮ তারিখ নির্বাচনী তপসিল ঘোষণা করা হয়। কিন্ত নির্বাচনের আগের রাতে ভোটারদের ওপর সন্ত্রাষী হামলায় রক্তাক্ত করা হয়। এমন পরিস্থিতিতে ভোট গ্রহনের পরিবেশ না থাকায় ও ভুয়া ভোটার তালিকা এবং ভোটার তালিকা হালনাগাদ করার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা জজ কোর্ট ২২ নভেম্বর ২০১৮ তারিখ রাতে নির্বাচন স্থগিত ঘোষণা করেন এবং পরবর্তীকালে এই মামলাও নিস্পত্তি হয়ে যায়। অথচ: সুস্পষ্ট বিধান থাকার পরও কোন কিছুর তোয়াক্কা না করে বিগত ৪ বছরের অধিক সময় ধরে নানান অজুহাতে কেআইবির মেয়াদোত্তীর্ণ কমিটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নতুন কেšদ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের কোন উদ্যোগ নিচ্ছে না।
তাছাড়া সমাজ সেবা অধিদপ্তর মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে ০৩/১১/২০২২ তারিখে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ আদেশ জারি করেন। অন্যদিকে গত ০৯/০১/২০২৩ তারিখে আইনী প্রক্রিয়ায় সর্বশেষ ধাপ দায়েরকৃত লিভ টু আপীল মামলায় মহামান্য আদালত মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আপীল বিভাগের পূর্ণাংগ বেঞ্চ বিদ্যমান মেয়াদ উত্তির্ণ কমিটি বাতিল করে প্রফেসর ড. শহীদুর রশীদ ভুইয়া কর্তৃক দাখিলকৃত লিভ-টু-আপিল আবেদন খারিজ করেন। সিভিল লিভ –টু –আপীল নং ৩০৬৬/২০২২।
এমতাবস্থায় ড. শহীদুর রশিদ ভুইয়ার নেতৃত্বে বিদ্যমান কমিটি সর্ব্বোচ্য আদালত কর্তৃক বাতিল হওয়ায় ও প্রশাসক নিয়োগ করায় মেয়াদোত্তীর্ণ কমিটির সকল কার্যক্রম আইনত অবৈধ এবং এই কমিটি কর্তৃক যে কোন কর্মসুচি সৃজন ও পালন অবৈধ বা আদালতের আদেশ অমান্যের শামিল।
কেআইবির গঠনতšের ৬ষ্ট অধ্যায়ের ৩৪ (চ) ধারায় স্পষ্ট বলা আছে যে, যদি অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করতে না পারে ,তাহলে ইসি নির্বাচনের একটি নতুন তারিখ নির্দ্ধারণ করবে,তবে কোন অজুহাতেই তা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে ৯০ (নব্বই) দিন অতিক্রম করবে না এবং ৯০(নব্বই) দিন অতিক্রান্ত হওয়ার পরও যদি নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব না হয় ,তাহলে জরুরী সাধারণ সভায় গঠিত ৫ (পাঁচ) সদস্যের একটি অন্তরবর্ত্তীকালীন কমিটি পরবর্তী ৯০(নব্বই) দিনের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। কিন্তু ২০১৭/১৮ মেয়াদে গঠিত মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনতন্ত্রের এই ধারা লংঘণ করে গত ৪ বছর যাবত অবৈধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন।
উল্লেখ্য যে, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) ২০১৯-২০ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছিল। ভুয়া ভোটার অন্তর্ভুক্তির অভিযোগে একজন কৃষিবিদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগের রাতে আদালত ওই স্থগিতাদেশ দেন। তদপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার কৃষিবিদ নজরুল ইসলাম নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
ওই দিন বিকেল ৫টার দিকে বাকৃবি উপাচার্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার রাতের আঁধারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ও কেআইবি নির্বাচন কমিশনের সদস্য কৃষিবিদ মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্পাদক সারোয়ার মোর্শেদ জাস্টিস, বাকৃবি ছাত্রলীগের সহসভাপতি এম আনোয়ারুল হকসহ অনেকের ওপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অতর্কিত হামলা চালায় নীতিশ-প্রিন্স প্যানেলের অনুসারীরা। বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে কেআইবিতে গেলে তা প্রথমে নিতে চাওয়া হয়নি এবং সিনিয়র কৃষিবিদ মুজিবর রহমানকে লাঞ্ছিত করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিএআরসির সামনে সারোয়ার মোর্শেদ জাস্টিস, এম আনোয়ারুল হকসহ অনেকের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

গত ২৭ সেপ্টেম্বর কেআইবি ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের (অস্ট্রেলিয়ার একটি কেন্দ্রসহ) ৫২টি কেন্দ্রে ৩০ হাজার ভোটারের ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। নির্বাচনে ছালেহ আহমদ-মোয়াজ্জেম হোসেন ও নীতিশ-প্রিন্স প্যানেলের পক্ষ থেকে একটি করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও মেট্রোপলিটন কমিটি নির্বাচনের জন্য সারা দেশে প্রচারও চালানো হয়। কিন্তু ছালেহ আহমদ-মোয়াজ্জেম হোসেন পরিষদের পক্ষে ড. আজিজুল ইসলাম ও সুজিত রায় কেআইবির গঠনতন্ত্র না মেনে নির্বাচন কার্যক্রম পরিচালনা ও ভুয়া ভোটার তালিকার অভিযোগ তুলে ঢাকা জজ কোর্টে আবেদন করলে নির্বাচনের একদিন আগে আদালত নির্বাচন স্থগিত করার আদেশ দেন।

এ বিষয়ে কথা বললে মেয়াদোত্তীর্ণ কমিটির মহাসচিব খাইরুল আলম প্রিন্স বলেন, আমি নিজেও চাই দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক। তাহলে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে। অপরদিকে অন্যতম নেতা ড. শহীদুর রহমান ভুঁইয়া বলেন, নির্বাচনের আগে দুই পক্ষের সমঝোতা আগে প্রয়োজন। বর্তমান কমিটির সভাপতি সালেহ আহমদ বলেন, মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক দ্রুততম সময়ে কেআইবির নির্বচন তপসিল ঘোষণা করা জরুরী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদদাতা: সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মুকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতুলী মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন এবং জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায়

আরও পড়ুন
language Change