তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

দুদকের পদক্ষেপ কামনা: বিএনপি আমলের এপিএস যুব উন্নয়নের পিডি হয়ে অঢেল সম্পদের মালিক!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের এপিএস আলমগীর কবির এখন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক।
যুব উন্নয়ন অধিদপ্তরে আউটসোর্সিংয়ে প্রায় পাঁচশ’ জনবল নিয়োগে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক আলমগীর কবীরের বিরুদ্ধে। এ নিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীরা অভিযোগ করেছেন সরকারের বিভিন্ন দপ্তরে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, এসব অভিযোগের তদন্তকে তোয়াক্কা না করে অবৈধভাবে জনবল নিয়োগের পাঁয়তারা করে যাচ্ছেন আলমগীর কবির। তবে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বলেন, অভিযোগের বিষয়ে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধভাবে লোক নিয়োগের কোনো সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, আলমগীর কবির ছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। এক সময় পেশায় শিক্ষক থাকলেও শিক্ষকতা ছেড়ে লাভজনক পদে পদায়িত হন। যেসব পদে পোস্টিং নিলে ঘুষ বাণিজ্য করা যায় বেছে বেছে সেসব পদে পোস্টিং নিচ্ছেন তিনি। এরমধ্যে প্রকল্প পরিচালক পদটাকেই তিনি বেছে নিয়েছেন। আবার প্রকল্পের কেনাকাটা শেষ হলেই তিনি চলে যান অন্য প্রকল্পে। ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের এপিএস ছিলেন তিনি।
২০২০-২০২২ সাল পর্যন্ত জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপ-পরিচালক ছিলেন। এ ছাড়াও তিনি শিক্ষা মন্ত্রণালয়ের ইংলিশ ইন এ্যাকশন শীর্ষক প্রকল্পের পরিচালক ছিলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের এআইএফ কোর্ডিনেটরের দায়িত্ব পালন করেন।
অভিযোগ রয়েছে, যেখানেই পদায়িত হয়েছেন সেখানেই তিনি দুর্নীতির জন্য আলোচিত সমালোচিত হয়েছেন। ঢাকা ও তার জন্মস্থান বাগেরহাটে তার রয়েছে বিশাল সম্পদ। ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরে বিলাসবহুল বাড়ি, বসুন্ধরার কে-ব্লক ও এম-ব্লকে ৫ কাঠার ৪টি প্লট, ইস্কাটনে ৩টি ফ্ল্যাট ও ধানমন্ডিতে একটি ফ্ল্যাট। বাগেরহাটে চিংড়ি ঘের ছাড়াও আছে প্রায় ৩০ একর জায়গা।
যুব উন্নয়ননের কর্মকর্তারা বলেন, অবৈধভাবে লোক নিয়োগের অভিযোগে নিয়োগ বাতিল হলেও আবার দরপত্রের মাধ্যমে জনবল নিয়োগের জন্য কোম্পানি নির্বাচন করা হলেও কোম্পানিকে বাদ দিয়ে তিনি নিজেই জনবল নিয়োগ দিয়ে দিচ্ছেন। আলমগীর কবিরের এই নিয়োগ বাণিজ্যে আরও দুজনের সম্পৃক্ততা রয়েছেন। এ ছাড়া তাকে সহযোগিতা করছেন যুব উন্নয়ন অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তা।
কর্মকর্তারা অভিযোগ করে আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগে পুরনো অভিজ্ঞ জনবল বাদ দেওয়ার ফন্দি করেছেন প্রকল্প পরিচালক। এতে প্রায় দুই শতাধিক জনবল বেকার হয়ে যাচ্ছে।
ভুক্তভোগীরা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে চাকরি করছি কিন্তু আমাদের পরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সিন্ডিকেটের সঙ্গে সমঝোতা ছাড়া কেউ নিয়োগ পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা আরও জানান, আমরা দীর্ঘদিন এই প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে নিরলসভাবে দক্ষতার সঙ্গে কাজ করেছি। পরবর্তীতে কাজ পাওয়ার আশায় গত ২-৩ বছর যাবত অপেক্ষা করে আছি। এখন আমাদের বাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। পুরনোদের মধ্যে যারা প্রকল্প পরিচালকের লোক তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
এসব বিষয়ে কথা বলতে প্রকল্পে পরিচালক আলমগীর কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ করা হচ্ছে কোম্পানির মাধ্যমে এখানে আমার কোন সম্পৃক্ততা নাই। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা”। আলাপচারিতার এক পযার্য়ে উত্তেজিত হয়ে বলেন, “আপনার যা ইচ্ছা হয় তাই পত্রিকায় লেখেন আমার কোন সমস্যা নাই”
যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক আজহারুল ইসলাম খান বলেন, ঘুষ নিয়ে চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরে যেসব পুরানো লোকবল আছে তাদের বাদ দিয়ে নতুন লোকবল নেওয়ারও কোনো সুযোগ নেই। তারপরও ঘুষ নিয়ে চাকরি দেওয়া ও পুরনো লোকবল বাদ দেওয়ার বিষয়ে কেউ যদি অভিযোগ করে তাহলে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে। (চলবে)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতেও গুনতে হয় টাকা

মোঃ সেকান্দর তুহিন- হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এবং আর্থিকভাবে অসচ্ছল লোকজনের কাছে একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বেসরকারি অন্যান্য হাসপাতালের তুলনায় ‘সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে’ তুলনামূলক কম খরচ হওয়ায় ডেলিভারিসহ অন্যান্য সেবা নিতে আসা লোকজনদের গুনতে হয় বকশিশ নামে হাজারের উপর টাকা। তাদের এ ভরসার ভিত এবার নড়েচড়ে বসছে। কারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি রোগী (নবজাতকের মাকে) সেবা পেতে বকশিশ, খুশি করতে গুনতে হয় দুই হাজার, তিন হাজার ও চার, পাঁচ হাজারের অধিক টাকা। শুধু তাই নয়, অন্যান্য রোগিকেও হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হওয়ার পর রিলিজ পাওয়ার সময় বকশিশের নামে ৫ শত থেকে শুরু করে কয়েক হাজার টাকা পরিশোধ করতে হয় রোগী ও তাদের স্বজনকে। সরেজমিনে জানা যায়, উপজেলার মির্জাপুর বালুরটাল এলাকার মো. সামিরুদ্দিনের স্ত্রী নাসরিন সুলতানা নিশুর

আরও পড়ুন
language Change