তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ

বেবিচকে দুইদিনব্যাপী ইউএসওএপি ওয়ার্কশপ সম্পন্ন

পাঠক সংখ্যা
638

মো: রফিকুল ইসলাম॥
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস ডিভিশন (এফএসআর) এর উদ্যোগে দুইদিনব্যাপী USOAP Audit Support Workshop গতকাল (সোমবার) ২৪ নভেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্যে যে, কর্মশালাটি গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে শুরু হয়। এফএসআর বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মশালায় সার্কভুক্ত ৭টি দেশ তথা বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে ৩২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

USOAP হলো Universal Safety Oversight Audit Programme, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO কর্তৃক পরিচালিত একটি বৈশ্বিক বিমান নিরাপত্তা অডিট প্রোগ্রাম। এটি সদস্য রাষ্ট্রগুলোর বিমান নিরাপত্তা তদারকি সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়ন নিশ্চিত করার জন্য পরিচালিত হয়।

কর্মশালার উদ্দেশ্য ছিল USOAP-এর মানদণ্ড অনুযায়ী অংশগ্রহণকারীদের দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করা এবং দক্ষিণ এশীয় অঞ্চলের বিভিন্ন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ জোরদার করা।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে উড্ডয়ন নিরাপত্তা ও অডিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হয়। এতে বিভিন্ন দেশের USOAP অডিট অভিজ্ঞতা ও সেখান থেকে পাওয়া শিক্ষণীয় দিক, আন্তর্জাতিক মান অনুযায়ী বিমান নিরাপত্তার আটটি গুরুত্বপূর্ণ উপাদান (Critical Elements), রাষ্ট্রীয় বিমান কার্যক্রম সংক্রান্ত প্রশ্নমালা (SAAQ) পূরণের প্রক্রিয়া, USOAP প্রোটোকল প্রশ্নাবলীর (PQs) তথ্য-প্রমাণ OLF-এ আপলোড করার নিয়মসহ সাম্প্রতিক অডিটগুলোর সাধারণ ত্রুটি (Common Pitfalls) ও উত্তম অনুশীলন (Best Practices) বিষয়ে বিস্তারিত উপস্থাপন ও মতবিনিময় হয়। এসব আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা USOAP বাস্তবায়ন ও উড্ডয়ন নিরাপত্তা তদারকি সক্ষমতা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা লাভ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি (Air Vice Marshal Md Mostafa Mahmood Siddiq, BSP, GUP, ndc, afwc, acsc, psc) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Ambassador and Head of Delegation of the EU to Bangladesh জনাব মাইকেল মিলার (MICHAEL MILLER) ।

বেবিচক চেয়ারম্যান তার বক্তব্যে ইইউ’র রাষ্ট্রদূতসহ সকল আন্তর্জাতিক অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান। বেবিচক এমন গুরুত্বপূর্ণ বিষয়ক কর্মশালা আয়োজন করতে পেরে সম্মানিত ও আনন্দিত বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উড্ডয়ন নিরাপত্তায় সহযোগিতার একটি শক্তিশালী উদাহরণ হলো এই আয়োজন। তিনি উল্লেখ করেন, ইউ-সাউথ এশিয়া এভিয়েশন পার্টনারশিপ (EU-South Asia APP) প্রকল্পের সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ দক্ষিণ এশিয়ার বিমান নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বেবিচক চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন USOAP অডিটের প্রেক্ষিতে এই কর্মশালা বাংলাদেশের জন্য অত্যন্ত সময়োপযোগী। আন্তর্জাতিক ও স্থানীয় অংশগ্রহণকারীদের জ্ঞান, অভিজ্ঞতা ও মতবিনিময় আমাদের কার্যকর বাস্তবায়ন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

উক্ত কর্মশালার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মোঃ মুকিত-উল-আলম মিঞা, বিইউপি, পিএসসি, জিডি(পি) (Air Commodore Md. Mukeet-ul-Alam Miah, BUP, psc, GD(P))। এছাড়া চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক (এফএসআর অ্যান্ড আইএ) গ্রুপ ক্যাপ্টেন মোঃ মনিরুল ইসলাম, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারাকান্দায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে খতমে কুরআন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উপজেলা হলরুমে। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদিপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, সহ সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন তারাকান্দা উপজেলার ফিল্ড সুপারভাইজার, উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change