তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫০ আসনে জয়ের টার্গেটে জামায়াত

১৫০ আসনে জয়ের টার্গেটে জামায়াত
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি এখন তুঙ্গে। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলো নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জোটের শরিক দলগুলোও নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে। জামায়াতে ইসলামী একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের টার্গেট ন্যূনতম ১৫০টি আসনে জয়লাভ করা।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সমমনা দলগুলো নিয়ে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। এখন একটি সমন্বয় কমিটি শেষবারের মতো মাঠপর্যায়ে জরিপ করছে। কোন দলের কাকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা রয়েছে, সেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর যোগ্যতা ও জয়ের সম্ভাবনার বিচারে সমমনা দলগুলো থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এ নিয়ে দরকষাকষিও শেষ পর্যায়ে। চলতি মাসে না হলেও আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে যে আসনে যার জয়ের সম্ভাবনা আছে, তিনিই মনোনয়ন পাবেন তাতে তিনি যে দলেরই হোন না কেন।

অবশ্য জামায়াত এবং তাদের শরিক দলগুলোর মধ্যে কোনো ‘প্রচলিত জোট’ গঠিত হয়নি, বরং এটি একটি নির্বাচনী বা আসনভিত্তিক সমঝোতা’র ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল হিসেবে চূড়ান্ত করা হচ্ছে।

কয়েকটি দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা কালবেলাকে জানিয়েছেন, জামায়াতসহ আটটি দল নিয়ে গঠিত সম্ভাব্য জোটের নির্বাচনী প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন এবং নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। নির্বাচনী কৌশল নির্ধারণ এবং সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভের জন্য শরিকদের মধ্যে একটি কার্যকর সমঝোতা স্থাপন করা অত্যন্ত জরুরি বলে মনে করছে জোটের শীর্ষ নেতৃত্ব। এ মুহূর্তে আসন ভাগাভাগি, অভিন্ন নির্বাচনী ইশতেহার তৈরি এবং সম্মিলিতভাবে প্রচার চালানোর বিষয়ে আলোচনা হচ্ছে। জোটের সম্মিলিত প্রস্তুতি এবং এককভাবে দলগুলোর নিজেদের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আটটি দলেরই প্রার্থী তালিকা শিগগির চূড়ান্ত করা হবে।

নির্বাচনের তপশিল ঘোষণার আগেই আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করার প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি গণমাধ্যমকে বলেন, জামায়াতে ইসলামী বেশ আগেই দলীয় প্রার্থীর নাম স্থানীয়ভাবে ঘোষণা করেছে। এখন যেহেতু অন্য কয়েকটি দলের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে, এখানে আলাপ-আলোচনার অনেক বিষয় আছে। সেসব বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, কিছু আসনে প্রার্থী পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটে জামায়াতে ইসলামী শতাধিক আসনে জয়লাভ করবে ইনশাআল্লাহ।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশকিছু দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল যুগপৎভাবে আন্দোলন কর্মসূচি পালন করছে। জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো-ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলগুলোর মধ্যে ছয়টিই ইসলামপন্থি রাজনৈতিক দল। নির্বাচন কেন্দ্র করে এই আট দলের সঙ্গে আরও দু-একটি দল যুক্ত হতে পারে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বছর খানেক আগেই প্রায় ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। পরবর্তী সময়ে দলটির আমির ডা. শফিকুর রহমানসহ একাধিক নেতা জানান, ওই তালিকা চূড়ান্ত নয়। দলটির নীতিনির্ধারকরা সমমনা দলের সঙ্গে জোট কিংবা সমঝোতার ইঙ্গিতও আগেই দিয়েছেন। তবে অন্তত পাঁচটি আসনে অভ্যন্তরীণ সংকটের কারণে প্রার্থী ঘোষণা করেনি দলটি। সম্প্রতি সেসব আসনেও প্রার্থী দেওয়া হয়েছে বলে জামায়াতের দায়িত্বশীল নেতারা জানান। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গত ৩ অক্টোবর খুলনায় এক সমাবেশে শরিকদের জন্য ১০০ আসন ছাড়ের কথা বলেন। যদিও তার ওই বক্তব্যকে এখন ‘ব্যক্তিগত’ বলে দাবি করছেন জামায়াতের নেতারা। সেক্রেটারি জেনারেলের ওই মন্তব্যের কারণে জামায়াতের ভেতরে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে।

শরিকদের জন্য আসন ছাড়ের বিষয়ে মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘সেক্রেটারি জেনারেল সমাবেশে যা বলেছেন, সেটি দলীয়ভাবে কোনো আলোচনা হয়নি। তবে এ মুহূর্তে আসন নিয়ে দেনদরবার চালিয়ে যাচ্ছে জামায়াতের সমমনা দলগুলো।’

জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাদের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে চান তারা। ন্যূনতম ১৮৫টি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করা হলেও অন্ততপক্ষে ১৫০টি আসনে জয়ের জন্য যোগ্য, জনপ্রিয় এবং জেতার মতো প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দলটি এই বিপুলসংখ্যক আসনে বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করছে। বিশেষ করে নতুন ভোটার এবং তরুণদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে কৌশল তৈরি করা হয়েছে। প্রতিটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীর নামে ও পক্ষে বিভিন্ন রকমের দলীয় সংগীত ও অন্যান্য প্যারোডি গান বানানো হয়েছে। মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ব্যাপক শোডাউন দিয়েছেন প্রার্থীরা। সম্প্রতি মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।

তফসিলের পর প্রার্থী চূড়ান্ত: আট দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন, গত বছর থেকে এ পর্যন্ত ছয় ক্যাটাগরিতে জরিপ চালিয়েছে জামায়াতে ইসলামী। দলটি ইসলামী ছাত্রশিবিরের নেতাদের সমন্বয়ে গোপনে জরিপ করে সম্ভাব্য প্রার্থী বাছাই করেছে। এখন আট দলের সমন্বয় কমিটির মাধ্যমে আরও একটি জরিপ পরিচালনা করা হচ্ছে। জোটের সম্মিলিত প্রস্তুতি এবং এককভাবে দলগুলোর নিজেদের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আটটি দলেরই প্রার্থী তালিকা শিগগির চূড়ান্ত করা হবে। চলতি মাসের শেষ দিকে হওয়ায় ডিসেম্বরের প্রথমার্ধে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এই প্রক্রিয়াকে দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্দেশ্য হলো চূড়ান্ত প্রার্থীরা যেন নির্বাচনের আগে থেকেই নিজ নিজ আসনে প্রচারের জন্য যথেষ্ট সময় পান। এরই মধ্যে বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। প্রার্থীর জনপ্রিয়তা, স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সর্বোপরি জয়ের সম্ভাবনাকে প্রার্থী বাছাইয়ের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন গণমাধ্যমকে বলেন, কোন দলের কোন প্রার্থী কোন জায়গায় ভালো অবস্থানে আছেন, সে বিষয়ে আমাদের আলোচনা ও জরিপ চলছে। যে দলের প্রার্থীই হোক না কেন, আমরা এবার জোটের সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে জিতিয়ে সংসদে যেতে চাই।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব কাজী নিজামুল হক নাঈম গণমাধ্যমকে বলেন, দলগুলোর প্রাপ্য আসন সংখ্যার বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। তার দল থেকে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমাদের একটি সমন্বয় কমিটি কাজ করছে। আট দলের কারও জন্য নির্ধারিত কোনো আসন নেই। যেখানে যার জয়ের সম্ভাবনা রয়েছে তাকেই সেখানে মনোনয়ন দেওয়া হবে।

জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, জামায়াতে ইসলামীসহ আট দলের মাঝে এখনো আসন নির্ধারণ বা ভাগাভাগি কোনোটাই চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি।’ জাগপা চারটি আসনে নির্বাচন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ততার আড়ালে লক্ষ কোটি টাকা পাচার মেঘনা গ্রুপের

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল এবং তার পরিবারের সদস্যরা বড় অঙ্কের অর্থ পাচার করেছেন। পাচারের অর্থ দিয়ে তারা কোনো রাখঢাক ছাড়াই বিনিয়োগ করেছেন। খুলেছেন ব্যবসা, কিনেছেন জাহাজ, গড়ে তুলেছেন বাড়ি, ভিলা, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনা। বিদেশে অর্থ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার আইনি বিধান থাকলেও তারা তার তোয়াক্কা করেননি। মেঘনা গ্রুপের অর্থ পাচার ও বিদেশে অবৈধভাবে বিনিয়োগের বিষয়গুলো তদন্ত করছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সিআইডি। পাচারের অর্থ দিয়ে কোন দেশে কোন খাতে কত অর্থ বিনিয়োগ করা হয়েছে, তার তালিকা করা হচ্ছে। বিনিয়োগের অর্থ কোন উৎস থেকে নেওয়া হয়েছে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে মেঘনা গ্রুপের মালিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে

আরও পড়ুন
language Change