তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

এমপি হতে পারলে বাকি এমপিদের খবর আছে

এমপি হতে পারলে বাকি এমপিদের খবর আছে
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রচারণার অংশ হিসেবে এবার রাজধানীতে ভ্যান র‍্যালি করেছেন তিনি। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ভ্যান র‍্যালি শুরু হয়। র‍্যালিটি পুরানা পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পৌঁছায়।

শরিফ ওসমান হাদি তার বক্তব্যে বলেন, যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব। যারা যিনি চাদাবাজি করে, দখল করে প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা দেব। সকল হেভিওয়েট, কম হেভিওয়েট, পাতি মাস্তান, গরম মাস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিনে আর কেউ আওয়ামী লীগ হতে পারবে না। কেউ যদি মাফিয়াতন্ত্রের আওয়ামী লীগ হতে চায়, আমরা আবার জুলাই হয়ে নেমে আসব। আমি একা ওসমান হাদি ঢাকা ৮ এর প্রার্থী নই। সমস্ত মাফিয়াততন্ত্রের বিরুদ্ধে ৩০০ আসনে আমার যত ভাই, আমার যত বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয়া রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবে আমরা তাদের সবার জন্য প্রচারণা করব। তিনি আরো বলেন, বন্ধুরা, আজকে যে লিফলেটটি আপনাদের হাতে এসেছে, এটি আমার ব্যক্তিগত অর্থে তৈরি করা নয়। শহীদ পরিবারের সদস্যরা আমাদের ডিজাইন সংগ্রহ করে নিজেরাই এটি ছাপিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন।

এ জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আরো জানাতে চাই, এই কর্মসূচির পরে শাহবাগে আমরা ‘কনসার্ট ফর ঢাকা’ আয়োজন করছি। সেখানে জাতীয় কবির গানসহ জুলাইয়ের জনপ্রিয় গানগুলো পরিবেশিত হবে। ভাইয়েরা বলতে নিষেধ করেছে, তবুও জানাই বাংলাদেশ রিভেঞ্জ ব্যান্ড আমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছে না। তারা ভালোবাসা থেকেই এই কনসার্টে অংশ নিচ্ছে। ওসমান হাদি বলেন, অনেকে জানতে চান তফসিল ঘোষণা হলে আমরা কী করব। আমরা ইতোমধ্যে পাড়া মহল্লায় গিয়ে আপনাদের কাছ থেকে ইশতেহারের প্রস্তাব সংগ্রহ করছি। প্রতিদিন বোর্ড নিয়ে গেলে জনতা সেখানে নিজেদের চাহিদা লিখে দিচ্ছেন। আপনাদের প্রতিটি লেখা আমরা আমাদের রিসার্চ টিমের কাছে দিয়েছি। তারা সেগুলো গুছিয়ে জনদাবির ভিত্তিতে সমাধানের খসড়া তৈরি করছে। ইনশাল্লাহ, আমরা আবারও ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সেই সমাধানগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমাদের পডকাস্টেও বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব।

তিনি বলেন, ঢাকা ৮ নিয়ে মানুষের মধ্যে কেন এত আগ্রহ এর একটি কারণ হলো, রাজধানীতে যে অনিয়ম চাঁদাবাজি বা দখলদারিত্ব হয়, তার অনেকটাই এই গুরুত্বপূর্ণ এলাকাকে কেন্দ্র করে ঘটে। কারণ এখানে সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অবস্থিত। আমি যদি ইনশাল্লাহ এমপি হতে পারি, তবে সবার আগে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব। কেউ যাতে অনিয়ম, চাঁদাবাজি বা মাফিয়াতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষতি করতে না পারে, সেই ব্যবস্থাই গড়ে তুলব। অনেকে বলেন, সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম পরিবর্তন করা সম্ভব নয়। আমি বলতে চাই, সিস্টেম ভাঙা আমার উদ্দেশ্য নয় বরং সিস্টেমকে স্বচ্ছ কার্যকর ও ন্যায়ভিত্তিক করা এটাই হবে আমাদের লক্ষ্য। আমরা দেশের অন্য ২৯৯ আসনের প্রতিনিধিদের সঙ্গেও ন্যায় ও শুদ্ধতার ভিত্তিতে সমন্বয় করে কাজ করতে চাই, যাতে জনগণের ম্যান্ডেটই সর্বোচ্চ শক্তি হয়ে দাঁড়ায়। যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব। প্রচারণায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। প্রচারণার অংশ হিসেবে জাতীয় জাদুঘরের সামনে আজ সন্ধ্যায় কনসার্ট ফর ঢাকা ৮ আয়োজন করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

শেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

মিজানুর রহমানঃ শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বড় ধরনের রদবদল পরিলক্ষিত হয়েছে। ঋণখেলাপী, দ্বৈত নাগরিকত্ব এবং দাখিলকৃত নথিপত্রে নানা ধরনের অসঙ্গতি ধরা পড়ায় বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শেরপুর-১ (সদর) আসন এই আসনে ঋণখেলাপী ও নথিপত্রে তথ্যের গরমিল থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির মাহমুদুল হক মনি, ইলিয়াস উদ্দিন এবং খেলাফতে মজলিসের শফিকুল ইসলাম। যাচাই-বাছাইকালে তাদের ব্যাংকের পাওনা পরিশোধ না করা এবং হলফনামায় তথ্যের অসামঞ্জস্যতা ধরা পড়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিপরীতে, সব ধরনের আইনি প্রক্রিয়া ও তথ্য যাচাইয়ে উত্তীর্ণ হয়ে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন
language Change