তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

এনবিআরের ৩৬ কর্মকর্তা বদলি, পদোন্নতি ১২

পাঠক সংখ্যা
638

অর্থনৈতিক রিপোর্টার॥

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন পর্যায়ের ৩৬ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ১২ জন পদোন্নতি পেয়েছেন।

রোববার এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) উপসচিব মো. শাহিনুজ্জামানের সই করা এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের পাশে বর্ণিত পদ, কর্মস্থল, বদলি অথবা পদায়ন করা হলো।

এদের মধ্যে ঢাকা কর অঞ্চল-৯ এর অতিরিক্ত কর কমিশনার রনজিত কুমার তালুকদারকে ঢাকা কর অঞ্চল-৪ এ বদলি করা হয়েছে। আর ঢাকা কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান খানকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-৬ এ।

আদেশে আরো বলা হয়, ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আব্দুস শহীদ কবীরকে বদলি করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (কর) করে।

কর অঞ্চল-৬ এর অতিরিক্ত কর কমিশনার মো. তৌহিদুল ইসলামকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-১ এ। কর অঞ্চল ময়মনসিংহের অতিরিক্ত কর কমিশনার কবির উদ্দিন মোল্লাকে বদলি করা হয়েছে কর পরিদর্শন পরিদপ্তর ঢাকাতে।

আদেশে উল্লেখ করা হয়, ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সৈয়দ জাকির হোসেনকে বদলি করা হয়েছে কর অঞ্চল কুমিল্লাতে। কর অঞ্চল বগুড়ার অতিরিক্ত কর কমিশনার মো. জাকির হোসেনকে বদলি করা হয়েছে কর অঞ্চল-৩ চট্টগ্রামে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কর) মো. শাহিন আক্তার হোসেনকে করা হয়েছে ঢাকা কর অঞ্চল-৯ এ। ঢাকা কর অঞ্চল-১২ এর অতিরিক্ত কর কমিশনার মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এ প্রথম সচিব (কর) করে। ঢাকা কর অঞ্চল-২ এর অতিরিক্ত কর কমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরীকে বদলি করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (কর) করে।

আর এনবিআরের প্রথম সচিব (কর) মো. শাহ আলীকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-৭ এ। কর আপিল অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল মুনিরকে বদলি করা হয়েছে কর অঞ্চল ময়মনসিংহে। এনবিআরের প্রথম সচিব (কর) মো. গোলাম কবীরকে আকর অঞ্চল-৫ এ বদলি করা হয়েছে। এনবিআরের প্রথম সচিব (কর) আসমা দিনা গণিকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-২ এ। ঢাকা কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার এসএম আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে চট্টগ্রামের কর আপিল অঞ্চলে। কর অঞ্চল নারায়ণগঞ্জ এয়ার অতিরিক্ত কর কমিশনার চলতি দায়িত্ব মো. আবদুস সবুর খানকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল- ১৩ এ।

এনবিআরের আদেশে বলা হয়, এনবিআরের প্রথম সচিব (কর) জিনাত আরাকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-৮ এ। ঢাকা কর অঞ্চল-১৩ এর অতিরিক্ত কর কমিশনার শ্রাবণী চাকমাকে বদলি করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (কর) করে। চট্টগ্রামের কর অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ানকে বদলি করে সিলেট কর অঞ্চলে পাঠানো হয়েছে। ঢাকা কর অঞ্চল-১১ এর অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলিকে বদলি করা হয়েছে ঢাকা কর আপীল অঞ্চল-১ এ। কর আপিল অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার বিপ্লব কান্তি দাসকে বদলি করে ঢাকা কর অঞ্চল-১২ এ পাঠানো হয়েছে। এনবিআরের প্রথম সচিব (কর) মো. আমিনুর রহমানকে বদলি করে ঢাকা কর অঞ্চল আপিল-৪ এ পাঠানো হয়েছে। কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়কে বদলি করা হয়েছে ঢাকা কর আপীল অঞ্চল-৩ এ। কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাঈদ সোহেলকে বদলি করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (কর) করে। ঢাকা কর অঞ্চল-১৪ এর যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আব্দুর রকিবকে পদোন্নতি দিয়ে ঢাকা কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) দিয়ে বদলি করা হয়েছে। কর অঞ্চল গাজীপুরের যুগ্ম কর কমিশনার সৈয়দ মহিদুল হাসানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) ঢাকা কর অঞ্চল-৯ এ বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মহিদুল ইসলামকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব)করে কর অঞ্চল বগুড়ায় বদলি করা হয়েছে।

এনবিআরের আদেশে আরো বলা হয়, ঢাকা কর অঞ্চল-৭ এর যুগ্ম কর কমিশনার মো. মাসুদুর রহমান মাসুদকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কর কমিশনার করে এনবিআরের প্রথম সচিব (কর) পদে বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার রুনা লায়লাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কমিশনার করে ঢাকা কর অঞ্চল-১১ এ বদলি করা হয়েছে। কর আপিল অঞ্চল-৪ এর যুগ্ম কর কমিশনার নাজমা পারভীনকে ঢাকা কর অঞ্চল-৭ এ অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব ) করে বদলি করা হয়েছে। আদেশে আরো উল্লেখ করা হয়েছে, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক (যুগ্ম কর কমিশনার) সেলিনা সুলতানাকে অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করে পরিদর্শন পরিদপ্তরের পরিদর্শন-৪ এ বদলি করা হয়েছে। চট্টগ্রাম কর আপিল অঞ্চলের যুগ্ম কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরাকে কর অঞ্চল নারায়ণগঞ্জে অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) করে পাঠানো হয়েছে।

ঢাকা কর অঞ্চল-১ এর যুগ্ম কর কমিশনার সাহেনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৪ এ অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে। ঢাকা কর অঞ্চল-৮ এর যুগ্ম কর কমিশনার মো. নজরুল আলম চৌধুরীকে বদলি করে চট্টগ্রাম কর অঞ্চল-২ এ অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে। কর অঞ্চল বরিশালের এর যুগ্ম কমিশনার মু. মহিতুর রহমানকে কর অঞ্চল বরিশালের অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে এবং ঢাকা কর অঞ্চল-১২ এর যুগ্ম কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছারকে ঢাকা কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফেনীতে এবি পার্টির সাবেক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জামায়াতের মনোনয়নে দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলার পশুরাম উপজেলা মির্জানগর ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য তোড়জোড়ের অভিযোগ উঠেছে এবি পার্টির সাবেক জেলা যুগ্ম আহবায়ক জাফর আহমেদের বিরুদ্ধে। ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান এর আগে এবি পার্টির পদধারী নেতা হলেও আন্দোলন পরবর্তীতে খোলস পরিবর্তন করে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের জন্য শিবিরের সাবেক কিছু নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার চেষ্টায় ক্ষুব্ধ স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ ছাড়াও এবি পার্টির সাবেক এই নেতার বিরুদ্ধে, অসৎ উপায়ে ব্যবসায় অর্থ আত্মসাৎ ও দখল দারিত্বসহ,অশ্লীল ও অন্যায় আচরন সহ নানান অভিযোগ উঠেছে। এ বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জামায়াত নেতা বলেন, জাফর আহমেদ এর বিরুদ্ধে অভিযোগ গুলো দীর্ঘদিন যাবত শুনে আসতেছি, তার মত একজন স্বার্থান্বেষী মানুষ প্রার্থী হওয়ার জন্য দলের মধ্যে গ্রুপিং করে দলীয় শৃঙ্খলা নষ্ট

আরও পড়ুন
language Change