তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন

যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি ॥

বিতর্কিত মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি, এই শিরোনামে দৈনিক সবুজ বাংলাদেশে ২ রা ডিসেম্বর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়৷ এতে বের হয়ে এসেছে তার চাকরি জীবনে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিশদ বিবরণ । তবে বিভিন্ন সুত্রে জানা গেছে সেই দুর্নীতিবাজ মাসুদুল ইসলামকেই নিয়োগ দিতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি । অভিযোগ উঠেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির কর্তপক্ষের সাথে দফায় দফায় দেন দরবার চলছে। ডাক উঠেছে সাত কোটি টাকার। শোনা যাচ্ছে চলতি সপ্তাহে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে৷ মাসুদুল ইসলামের হয়ে বিপিসির সাথে দেনদরবার করছে সিবিএর দুই নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুল ।

সদ্য বিদায়ী এমডি মুস্তফা কুদরুত-ই ইলাহি ও সাবেক ডিজিএম অপারেশন হেলাল উদ্দিনে ও মহাব্যবস্থাপক মানব সম্পদ মো: মাসুদুল ইসলামের ছত্রছায়ায় যমুনা অয়েলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন । ইতিমধ্যে দুই শেল্টার দাতাই চাকরি থেকে অবসরে চলে গেছে, এরফলে এদের এখন একমাত্র আশ্রয় এবং ভরসাস্থল বিতর্কিত কর্মকর্তা কর্মকর্তা মাসুদুল ইসলাম । এছাড়া এই দুই সিবিএ নেতার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত করছে একাধিক তদন্ত কমিটি। কোন ভাবে এই কর্মকর্তাকে এমডি পদে বসাতে পারলেই এই দুই সিবিএ নেতার সকল অপকর্ম ধামাচাপা পড়ে যাবে। বরং চলবে সেই আগের মতোই তাদের তেল চুরির সিন্ডিকেটের কার্যক্রম।

মাসুদুল ইসলামকে এমডি বানাতে যে কারনে মরিয়া দুই সিবিএ নেতা ফ্যাসিষ্ট সরকারের আমলে যমুনা অয়েলে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল সিবিএ দুই নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুল। ওদের সকল অপকর্মের শেল্টার দাতা ছিল সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন ও এই মাসুদুল ইসলাম । প্রথম জন যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দ্বিতীয় জন কার্যকরী পরিষদের সভাপতি । প্রতিষ্ঠানটিতে এদের পরিচিতি সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন ও মাসুদুল ইসলামের দুই খলিফা হিসাবে । জুলাই গণআন্দোলনে এয়াকুবের বিরুদ্ধে দুটো এবং জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে আছে তিনটি হত্যা মামলা। এয়াকুব কর্মরত যমুনা অয়েলের প্রধান কার্যালয় চট্টগ্রাম আগ্রাবাদে, টুটুল নারায়ণগঞ্জ ফতুল্লা ডিপোতে। দেশের পট পরিবর্তনের পরেও দুজনেই চাকরীতে বহাল তবিয়তে এবং বর্তমানে আওয়ামিলীগ ছেড়ে বিএনপির ছায়াতলে। চলছে তাদের আগের মতোই তেল চুরির ব্যবসা। অবশ্য ৫ আগষ্ট ২০২৪ এর পরে মাঝে মধ্যে দুজন অফিসে আসে, তবে স্বাক্ষর করে চলে যায় পুরো মাসের হাজিরা খাতায়। এতে সব কিছুর মুলে ছিল ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন ও মাসুদুল ইসলামের আর্শিবাদ। দুইজনেই নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগের প্রভাবশালী নেতা। মুহাম্মদ এয়াকুব চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরের ক্যাডার, আর টুটুল হলো নারায়ণগঞ্জের শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার। দুজনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শত কোটি টাকার মালিকানা সম্পকৃত বিষয়ে পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে বিপিসি। গত ৮ অক্টোবর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে । তেল টুটুল সম্পকৃত তদন্ত কমিটির আহবায়কের দায়িত্ব দেয়া হয় বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ( হিসাব) এটিএম সেলিম প্রধান এবং এতে সদস্য সচিব করা হয় ব্যবস্থাপক( পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আমেনা ফেরদৌসীকে। অপর সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে তদন্ত কমিটির আহবায়ক করা হয় একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এবং সদস্য সচিব করা হয়েছে ব্যবস্থাপক ( বানিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে। দুটো কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমাও বেধে দেয়া হয়, কিন্তু তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে টুটুলের বিরুদ্ধে তদন্ত কমিটির কিছুটা কার্যক্রম দেখা গেলেও এয়াকুবের বেলায় কিছুই হয়নি।
বিপিসি সুত্রে জানা গেছে টুটুলের তদন্ত কমিটির সদস্য সচিবের ২৩ অক্টোবর স্বাক্ষরিত চিঠির আলোকে ২৬ অক্টোবর ফতুল্লা ডিপোর ইনচার্জ আসলাম খান স্ব শরীরে উপস্থিত হয়ে তদন্ত কমিটির কাছে তার বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া তদন্ত কমিটির সদস্য সচিব ২৮ অক্টোবর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেয়া এক চিঠিতে বলা হয়, উক্ত কমিটির কার্যপরিধির আলোকে সার্বিক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে নিন্ম বর্নিত তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে যমুনা অয়েল কোম্পানি লি: ফতুল্লা ডিপোর গত ৩ অর্থ বছরের ( ২০২২-২০২৩, ২০২৩ -২০২৪ ও ২০২৪-২০২৫) বছর ভিত্তিক ও মাস ভিত্তিক এবং চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই – সেপ্টেম্বর মাসের জালানি তেলের মাস ভিত্তিক লস/ গেইনের হিসাব । এমতাবস্থায় উপরের বর্নিত তথ্যাদি গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ( হিসাব) মহোদয়ের বরাবর প্রেরনের জন্য নির্দেশ দেয়া হয়েছিল । তবে নির্ধারিত সময়ের মধ্যে যমুনা অয়েল কর্তৃপক্ষ এজাতীয় কোন তথ্যাদি তদন্ত কমিটির কাছে জমা দেয়নি । তদন্ত কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত সর্বশেষ আরেকটি চিঠি পাঠায় ২৮ অক্টোবর।এই চিঠিতে অভিযুক্ত জয়নাল আবেদীন টুটুলকে বলা হয় ০২ নবেম্বর ২০২৫ দুপুর ২’৩০ ঘটিকায় কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ( হিসাব) মহোদয়ের চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে অফিস কক্ষে শ্ব শরীরে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদানের জন্য । তবে টুটুলের এক চিঠিতে তদন্তের কার্যক্রম থেমে গেছে। ৩০ অক্টোবর তিনি তদন্তকারী কর্মকর্তা বরাবর ৩০ কাযদিবসের সময় চেয়ে আবেদন করেছে।

এদিকে তদন্ত কাজে প্রভাবিত করার অভিযোগ উঠেছে যমুনা অয়েলের ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন ও বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামের বিরুদ্ধে। । তেল টুটুল এবং এয়াকুব হলো তাদের আয় রোজগারের অন্যতম সিন্ডিকেট সদস্য ।অবশ্য একই ধরনের অভিযোগে ২০১৪ সালে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্বে তদন্তে নেমেছিল বিপিসি। সেই বছরের ৯ জুন তৎকালীন বিপিসির সচিব দীপক চক্রবর্তীর স্বাক্ষরিত তদন্ত কমিটিরও আহবায়ক ছিলেন আজকের এই এ টি এম সেলিম প্রধান। সেসময়ও তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় সীমাও বেধে দেয়া হয়েছিল ২৪ জুন পর্যন্ত। কিন্তু এগার বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি অদ্যবধি। সে যাত্রাও এই সিবিএ নেতাকে রক্ষা করেছিল হেলাল – মাসুদুল ইসলাম সিন্ডিকেট।
দুই সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াতো দুরের থাক সামান্যতম বদলীর ব্যবস্থা পর্যন্ত নেয়া হয়নি। কারন যিনি বদলীর অর্ডার করবে সেই মাসুদুল ইসলাম সিন্ডিকেটের সদস্য হলেন এই দুই জন৷ যমুনা অয়েল কর্তৃপক্ষের যুক্তি হলো নির্বাচিত সিবিএ নেতাদের বদলী করার ক্ষেত্রে কিছু জটিলতা আছে । কিন্তু চলতি বছরের ২৮ আগষ্ট বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জালানি ও খনিজ সম্পদ বিভাগ আইন শাখা হতে সিনিয়র সহকারী সচিব ( অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিপিসিকে দেয়া চিঠিতে বদলির বিষয়টি স্পষ্ট করে। সেই চিঠিতে বলা হয় শ্রম আইনের ১৮৭ নং ধারায় কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি (ও সাধারণ সম্পাদক সহ কোন কর্মকর্তাকে তাহাদের) সম্মতি ব্যতিরেকে একজেলা থেকে অন্য জেলায় বদলী করা যাবেনা। তবে জালানি সেক্টরের জন্য এধারা প্রযোজ্য হবেনা। এদিকে মাসুদুল ইসলাম এমডি হতে পারলে সব চেয়ে বেশী লাভবান হবে এই দুই সিবিএ নেতা। এমনকি দুই সিবিএ নেতা হুমকিও দিচ্ছে মাসুদুল ইসলাম ব্যতিত অন্য কেউ এমডি হয়ে আসলে তাকে যমুনাতে ঢুকতে দেবেনা৷

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাধীনতা যুদ্ধে সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণে আমরা একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখার

আরও পড়ুন
language Change