তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার(৭ ডিসেম্বর)সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় ওই বাড়ি থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে নিহত দম্পতির বাড়ির ভেতরে ঢোকেন। প্রধান দরজার চাবি নিয়ে দরজা খোলার পর ডাইনিংরুমে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান,মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ২০১৬ সালে অবসর গ্রহণ করেছেন। তার দুই ছেলে। বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। সন্তানরা বাইরে কর্মরত থাকায় তারা স্বামী স্ত্রী গ্রামের বাড়িতে থাকতেন।বাড়ির তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র রায় জানান,তিনি যোগেশ চন্দ্র রায়ের বাড়ি দেখাশোনা করেন। তিনি প্রতিদিন সকালে কাজ করতে সেখানে যান। আজ সকাল ৭টা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। দীপক চন্দ্র রায় বলেন,বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকি। এরপর মই বেয়ে ভেতরে ঢুকে দেখি ঘরে কেউ নেই। পরে ডাইনিং রুমের দরজা খুলে দেখি দাদুর রক্তাক্ত লাশ আর রান্না ঘরে দিদার লাশ পড়ে আছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি),গোয়েন্দা বিভাগ (ডিবি),পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে ঘটনাস্থলে যান রংপুর রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক সুধাংশু রায়, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন,র‍্যাব ১৩ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলী হোসেন।

ক্রাইমসিনে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর দুপুর তিনটার দিকে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে এ হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান,যোগেশ চন্দ্র রায়ের দুই ছেলের একজন পুলিশের বিশেষ শাখা(এসবি)ও আরেকজন র‍্যাবে কর্মরত রয়েছেন। এজন্য তারা স্বামী-স্ত্রী গ্রামের বাড়িতে স্বামী-স্ত্রী থাকতেন। শনিবার রাত ৯টা ২২ মিনিটে মোবাইল ফোনে তার ছোট ছেলের সঙ্গে যোগেশ চন্দ্রের সবশেষ কথা হয়।

পুলিশ সুপার বলেন,রোববার সকালে গ্রামের বাসিন্দা দীপক রায় তাদের বাড়িতে কাজ করতে এসে গেটের বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও তারা সাড়া দেননি। পরে তাদের শোবার ঘরের পেছন দিক দিয়েও ডাকাডাকি করা হয়,তবে সেখান থেকেও কোনো সাড়া মেলেনি। পরে আরেকজনের সহযোগিতায় গেট টপকে ভেতরে গিয়ে দেখতে পান যোগেশ চন্দ্র রায় ডাইনিং রুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রীর সুবর্ণা রান্নাঘরের বেসিনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে চলে আসে। তিনি বলেন,পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে সুরতহালও সম্পন্ন করা হয়েছে। অনেকগুলো বিষয় মাথায় রেখে সেগুলো নিয়ে কাজ করছি। খুব কম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, নিহত সুবর্ণা রান্নাঘরে থালাবাসন ধুচ্ছিলেন, তার মানে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন না। আর এ ঘটনা সকালে হওয়ার মতোও না, কারণ রক্তটা আগের সেটা বোঝা যাচ্ছে। রাত সাড়ে ৯টা থেকে ১১টার ভেতরে এ ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে স্পষ্ট জানা যাবে। আঘাতের ধরন সম্পর্কে তিনি বলেন, যোগেশ চন্দ্র রায়ের মাথার পেছনের দিকে একটি কোপের চিহ্ন আছে এবং তার স্ত্রী সুবর্ণার কপাল বরাবর একটা কোপের চিহ্ন দেখতে পেয়েছি। ধারণা করছি চাইনিজ কুড়াল অথবা রামদা দিয়ে আঘাত করা হতে পারে। তবে আমাদের মনে হয় চাইনিজ কুড়ালই হতে পারে। অপরাধীদের গ্রেপ্তার করার পরেই এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

চুরি ডাকাতির উদ্দেশ্যে এ খুনের ঘটনা কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন,একটা আলমারি আমরা ভাঙা পেয়েছি কিন্তু চুরি এবং ডাকাতির যে লক্ষণ ওরকম আমার কাছে মনে হয়নি। আলমারির ভেতরে দুইটি ড্রয়ারের মধ্যে একটি ভাঙা,ওখানে কাগজপত্র আছে দেখলাম। পরিবারের সঙ্গে কথা বলেছি যে টাকা পয়সা বা গহনা কেমন আছে। তখন তারা জানিয়েছে যে মায়ের কানের দুল এবং নাকের ফুল এরকম খুব স্বাভাবিক ছিল। তাদের ছেলের স্ত্রী জানিয়েছেন যেহেতু বৃদ্ধ পিতা মাতা এখানে থাকে সেহেতু টাকা পয়সা এখানে রাখা হয় না। তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলী হোসেন বলেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সড়ক দুর্ঘটনায় কোরআনের হাফেজ নিহত

সড়ক দুর্ঘটনায় কোরআনের হাফেজ নিহত

হাফিজুর রহমান খানঃ পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাতনামা বাসের চাপায় এক হাফেজি মাদ্রাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (১৮)। তিনি ওই ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন খানের ছেলে। সাইফুল ইসলাম নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার হাফেজ ও চলতি বছরের দাখিল পরীক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সাইফুল ইসলাম পাখিমারা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কলাপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

আরও পড়ুন
language Change