তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায় নারী ফুটবলারদের যৌন হয়রানি দায়ে, পাঁচ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা

সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ

গণভোটের তপশিল আজ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তপশিল ঘোষণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুই নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। এরই মধ্যে তপশিল ঘোষণা সংক্রান্ত টেলিভিশন ও বেতারে ভাষণের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তার আগে রেওয়াজ অনুযায়ী এদিন দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন ও তপশিলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন কমিশন।

ইসি সূত্র জানায়,আইন অনুযায়ী নতুন করে সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ না করে ৩০০ আসনে তপশিল ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশন। সেক্ষেত্রে গতকাল আপিল বিভাগ বাগেরহাটের সংসদীয় আসন একটি কমিয়ে আনার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। ফলে আজ তপশিল ঘোষণা করতে হলে আদালতের আদেশ অনুযায়ী নতুন করে সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ করতে হবে। না হলে বাগেরহাট ও গাজীপুর জেলার আসনগুলো বাদ রেখে ২৯১টি আসনে নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে।

সূত্র আরও জানায়,কমিশনের এ বিষয়ে রিভিউ করার সুযোগ রয়েছে। তবে কমিশন বর্তমান পরিস্থিতিতে আর রিভিউ করে কোনো ঝামেলায় যেতে চায় না। কমিশন মনে করছে,এটা ইসির পক্ষেও যাবে না। তাই ইসি আদালতের রায় মেনে নিয়েছে। সেজন্য আজ তপশিল ঘোষণার আগেই আদালতের আদেশ ইসিতে চলে আসবে এবং তপশিল ঘোষণার আগে দ্রুতই গেজেট প্রকাশ করা হবে।

যদিও গতকাল নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সীমানা নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন,আমরা এখনো আদালতের রায় হাতে পাইনি। সেজন্য আপাতত ৩০০ সংসদীয় আসনেই তপশিল ঘোষণা করা হবে। এর আগে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করে। এতে ১৬ জেলার ৪৬টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। এর ফলে বাগেরহাটে আসন সংখ্যা ৪টি থেকে কমিয়ে ৩টি করা হয় এবং গাজীপুরে আসন সংখ্যা ৫টি থেকে একটি বাড়িয়ে ৬টি করা হয়। আপিল বিভাগের রায়ের পর এখন নির্বাচন কমিশনকে বাগেরহাটে আবার ৪টি আসন এবং গাজীপুরে ৫টি আসন পুনর্বহাল করতে হবে।

আসন সীমানা পুনর্বিন্যাসের এই অংশ ছাড়া নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে কমিশন। গতকাল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসি সচিব বলেন,আমরা বিস্তারিতভাবে অবহিত করার পর রাষ্ট্রপতি সামগ্রিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তের কথাও রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। এখন ভোটগ্রহণ হবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এ সিদ্ধান্তকে রাষ্ট্রপতি যৌক্তিক বলে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন।

সাক্ষাতে রাষ্ট্রপতিকে ভোটার তালিকা হালনাগাদ,নতুন রাজনৈতিক দলের নিবন্ধন,প্রবাসী ভোটারদের ভোটাধিকার (ওসিভি) এবং দেশের ভেতরে ডাকযোগে ভোট (আইসিপিভি) চালুর প্রস্তুতিসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় বলেও জানান ইসি সচিব।

এ ছাড়া একই দিনে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি আলাদা ব্যালট পেপার ব্যবহারের পরিকল্পনার কথাও রাষ্ট্রপতিকে জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে অবাধ,সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতা ও সমর্থন দেওয়ার আশ্বাস দেন। এর আগে গত মঙ্গলবার প্রধান বিচারপতি এবং তার আগের দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তুলে ধরেন সিইসি। এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতির কথা শুনে সন্তোষ প্রকাশ করে একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এবারের নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনের ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ১২ কোটি ৭৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরাবরের মতো সাদা রঙের ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার ব্যবহৃত হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও লক্ষাধিক টাকাসহ আটক ২

টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও লক্ষাধিক টাকাসহ আটক ২

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ ​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলা কার্যালয়ের পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন এবং নগদ ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।​​আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রমতে, ভোর ০৬:৩০ থেকে ০৮:২০ পর্যন্ত দুই দফায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ​১. মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২), পিতা- মৃত মোহাম্মদ আলী। ২. মোসা: আমেনা খাতুন (২৭), পিতা- মোঃ এনামুল হক। আটককৃত উভয়ের বাড়ি সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামে।​​হেরোইন: ১৫৮ গ্রাম (উচ্চমূল্যের মাদক)। ​নগদ অর্থ: ৮,২০,৯১৪ (আট লক্ষ বিশ হাজার নয়শত চৌদ্দ) টাকা। ধারণা করা হচ্ছে,

আরও পড়ুন
language Change