তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা

সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড তারকা আলিয়া ভাট অর্জন করলেন মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারকারী শিল্পীদের স্বীকৃতি দেওয়া হয় এই বিশেষ পুরস্কারের মাধ্যমে। চলমান উৎসবের এক জমকালো গালা ডিনারে আলিয়ার হাতে তুলে দেওয়া হয় সম্মাননাটি। পুরস্কার পেয়ে গভীর আনন্দ প্রকাশ করেন আলিয়া ভাট। তিনি বলেন,’গোল্ডেন গ্লোবস’ বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ এবং এর অংশ হতে পেরে আমি আনন্দিত। ক্ষমতাবান ও যোগ্য নারীদের গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার আরও এগিয়ে নিতে মুখিয়ে আছি।

আলিয়ার এ সম্মাননা উদযাপনে রেড সি উৎসব কর্তৃপক্ষ আয়োজন করে তার ক্যারিয়ারভিত্তিক একটি বিশেষ প্রদর্শনী। এতে ‘হাইওয়ে’‘ডিয়ার জিন্দেগি’‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’‘রকি অউর রানি কি প্রেম কাহানি’‘ব্রহ্মাস্ত্র’সহ তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর দৃশ্য ও যাত্রাপথ তুলে ধরা হয়। দর্শক ও অতিথিরা আলিয়ার বৈচিত্র্যময় চরিত্রগুলো এবং বলিউডে তার ক্রমোন্নতির ধারাকে নতুন করে উপলব্ধির সুযোগ পান। উৎসবের রেড কার্পেটেও আলিয়া ভাট ছিলেন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার গ্ল্যামার,সৌন্দর্য ও আভিজাত্যপূর্ণ উপস্থাপনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

জেদ্দায় আয়োজিত এই গালা ডিনার জমকালো তারকা সমাবেশে রূপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরি সভাপতি শন বেকার,জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো,নাদিন লাবাকি, নাওমি হ্যারিস ও রিজ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পী-সিগোর্নি উইভার,শাইলিন উডলি,ইদ্রিস এলবা,সালমান খান,এডগার রামিরেজ,হেনরি গোল্ডিংসহ আরও অনেকে। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই সম্মাননা আলিয়া ভাটের বৈশ্বিক চলচ্চিত্র অঙ্গনে প্রতিষ্ঠিত অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সংবাদ প্রচার করায় শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে সাংবাদিককে মেরেফেলার হুমকি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় অটোরিকশা চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ে বাংলা টিভিতে ধারাবাহিক নিউজ প্রচার করায় বাংলা টিভির রিপোর্টার প্রান্ত পারভেজের ওপর হামলা চালায় কিশোর গ্যাং এর মদতদাতা মোস্তাফিজুর রহমান পারভেজ, বাহাদুর ও সাগর সহ বেশকিছু কিশোর গ্যাং এর সদস্যরা। এ ঘটনায় প্রান্ত পারভেজ হামলাকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় ১৫ জুন একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার (২৫)। সেই মামলা তুলে নিতে গত কয়েক দিন ধরে কথিত শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহীনির ছোট ভাই পরিচয়ে ফোন দিয়ে সাংবাদিক প্রান্ত পারভেজ ও তার পরিবারের সদস্যদের গুম করে ফেলার হুমকি প্রদান করে যাচ্ছে। এ হুমকির ঘটনায় ৭ জুলাই পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডি নাম্বার (৫২৮)। হামলা ও প্রাণনাশের হুমকির বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও

আরও পড়ুন
language Change