তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

প্রকল্প বন্ধ “নর্থ সাউথ গ্রুপের” সাধারণ গ্রাহকরা বিপাকে

প্রকল্প বন্ধ “নর্থ সাউথ গ্রুপের” সাধারণ গ্রাহকরা বিপাকে
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
স্বৈরাচারী হাসিনা দেশ ছেরে পালালেও তার দোসররা রয়ে গেছে বহাল তবিয়তে আর তারা দেশের বিভিন্ন সেক্টরে বসে অপর্কম করে বেড়াচ্ছে তেমনি এক স্বৈরাচারী সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তাঁর প্রশাসনিক ছত্রছায়ায় গড়ে ওঠা ‘নর্থ সাউথ গ্রুপ’ এখন একটি ভয়ঙ্কর প্রতারক সিন্ডিকেটে পরিণত হয়েছে। রাজধানীসংলগ্ন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির একের পর এক প্রকল্প ঘিরে উঠে এসেছে ভয়াবহ অভিযোগ—জমি দখল, অবৈধ বালু ভরাট, ভয়ভীতি প্রদর্শন, প্রতারণা, নারী নির্যাতন এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের মতো গুরুতর অপরাধ।
স্বৈরাচারী দোসর নর্থ সাউথ রূপগঞ্জে ‘নর্থ সাউথ গ্রীন সিটি’: জমি দখল ও ভীতিকর পরিবেশ রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিস্তৃত ‘নর্থ সাউথ গ্রীন সিটি’ প্রকল্প নিয়ে অসংখ্য অভিযোগ তুলেছেন জমির মালিক শহিদুল, ক্ষইমুদ্দিন, আমিনুল, জুলহাসসহ বহু ভুক্তভোগী। তারা জানান, কোম্পানিটি অল্প টাকায় বায়না করে জমি দখল করে রাখে বছরের পর বছর—রেজিস্ট্রেশন ছাড়াই। টাকা চাইলে হুমকি, মামলা, এমনকি হত্যার ভয় দেখানো হয়।

প্রকল্পটি ভুলতা, শান্তিনগর, কইরাবো, শোনাবো, আউখাব, মিরকিচা, মাঝিপাড়া ও মাছিপুর মৌজায় বিস্তৃত। ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মজিবুর রহমান বলেন,আমি এই কোম্পানি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এদের পেছনে বড় বড় লোক আছে। একবার একটি মাদ্রাসার জলাশয় ভরাটে প্রতিবাদ করেছিলাম, আমাকে তখন বিভিন্নভাবে বিপদে ফেলার চেষ্টা হয়েছে। এখন ভয়েই চুপ করে আছি। আপনারা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। ভুলতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফুল হক ভূঁইয়া জানান,বিগত স্বৈরাচারী সরকারের আমলে কোম্পানিটি ভয়ভীতি দেখিয়ে এলাকাবাসীকে চুপ করিয়ে রেখেছে। আমরা এবার প্রশাসনকে অবগত করছি যেন জমি ও জলাশয় দখল বন্ধ করা হয়। বিশ্বস্ত সূত্র জানায়, গ্রাহকদের বিভ্রান্ত করতে গাজী টিভির মনোগ্রামযুক্ত গাড়ি ব্যবহার করে প্রতিষ্ঠানটি।

শ্রীনগরে ‘নর্থ সাউথ স্কয়ার সিটি’:
গোলাগুলি, হুমকি ও জমি দখল ঢাকা-মাওয়া হাইওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়িগাঁও, বেজগাঁও, বাশাইলভোগ, হোগলগাঁও ও নাগরভাগ মৌজায় প্রতিষ্ঠিত এই প্রকল্পেও রয়েছে ভয়াবহ সব অভিযোগ। জমি দখলের সময় গোলাগুলির ঘটনা, হুমকি এবং জোর করে ব্যানার না দেয়া পর্যন্ত জমি ফেরত না দেয়ার ঘটনাও ঘটেছে।

জমির মালিক জহির উদ্দিন বলেন,ভয় দেখাতে কোম্পানির নির্দেশে নিজেরাই ফাঁকা গুলি ছুঁড়েছে। এরপর সবাই চুপ।
শ্রীনগর ইউএনও মোঃ মহিন উদ্দিন বলেন, গোলাগুলির অভিযোগ শুনেছি। আবার এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভূমি দখলের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে।

গাজীপুরে ‘নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি’:
হাইকোর্ট নিষেধাজ্ঞা অমান্য করে জলাশয় ভরাট গাজীপুর সদর ও কালীগঞ্জ উপজেলার পরিবেশ সংবেদনশীল বেলাই বিল এলাকায় হাইকোর্ট ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে নির্মাণ ও বালু ভরাট। এই প্রকল্পটি পুবাইল শিমুলিয়া এলাকায় বেলাই বিলের সীমানায় অবস্থিত।

অভিযোগ উঠেছে, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও গাজীপুর-৫ আসনের সাবেক এমপির ক্যাডাররা প্রশাসনকে নিষ্ক্রিয় করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সদর ইউএনও মোঃ মামুনুর রশীদ জানান, এই প্রকল্পে কোনো অনুমোদন নেই। আমরা কয়েকবার কাজ বন্ধ করেছি, নোটিশও দিয়েছি। তারপরও দুর্বৃত্তদের সহায়তায় কাজ চলছে। আইনি ব্যবস্থা নিচ্ছি।

কালীগঞ্জ ইউএনও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ না। বালু ভরাটের খবর পেলে তাৎক্ষণিক অভিযান চলছে। জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলেন, নর্থ সাউথ গ্রুপ বেলাই বিলে অবৈধভাবে বালু ভরাট করছে। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেব। জলাশয় ভরাট করে কোনো আবাসিক প্রকল্প গড়া সম্ভব নয়।

‘নিরাপদ ভ্যালি’ প্রকল্প: প্রতারণার নতুন কৌশল রাজধানীর জলশিরি আবাসনের পাশে ‘নিরাপদ ভ্যালি’ নামের একটি প্রকল্পে সামান্য জমিতে সাইনবোর্ড বসিয়ে, অন্যের বাসা ভাড়া নিয়ে সাইট অফিস দেখিয়ে, ৫০% ডিসকাউন্টে ফ্ল্যাট বিক্রির নামে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে।জমির মালিক এরশাদ হোসেন বলেন, আমাদের জমিতে জোর করে সাইনবোর্ড টানানো হয়েছে। ক্যাডার দিয়ে ভয় দেখায়। আনোয়ার হোসেন বলেন, প্রতিবাদ করায় পুলিশ দিয়ে হুমকি দিয়েছে। এখন চুপ করে আছি।

প্রকল্প বন্ধে রাজউকের চিঠি:

রাজউকের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে নর্থ সাউথ গ্রুপকে জানানো হয়েছে, তাদের ‘পূর্বাচল নর্থ সাউথ গ্রীন সিটি’ প্রকল্পটি কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং এটি বিশদ অঞ্চল পরিকল্পনা (২০১৬-২০৩৫)-তে নির্ধারিত জলাধার ও কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাট করে গড়ে তোলা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ধারা ৫ ও ৬; রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫, ১৯ ও ২০; এবং বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫)-এর বিধি ১৬(৩) অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। অনুমোদন না নিয়ে সাইনবোর্ড, অনলাইন বিজ্ঞাপন ও প্লট বিক্রি প্রচারণা চালানো আইন লঙ্ঘনের শামিল, যার জন্য সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। রাজউক চিঠিতে ৭ দিনের মধ্যে সকল অবৈধ কার্যক্রম বন্ধ, সাইনবোর্ড অপসারণ এবং ভরাট অংশের বালু-মাটি সরিয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দিয়েছে, অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “এটি একটি সম্পূর্ণ অননুমোদিত প্রকল্প। ইতোমধ্যে আমরা চিঠি দিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি। জলাধার ও কৃষিজমিতে অবৈধ বালু ভরাটের প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্প কোনোদিনই অনুমোদন পাবে না—তাই কেউ যেন প্রতারিত হয়ে এখান থেকে লট না কেনেন।”

সামরিক পরিচয় ও পুলিশের বিনিয়োগ:
প্রতারণার প্রভাব বিস্তারপ্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জনে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুজুর রহমানকে সিইও পদে নিয়োগ দেয়। অভিযোগ, সামরিক পরিচয় ব্যবহার করে প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।সাবেক সি আর কর্মকর্তার চাঞ্চল্যকর তথ্য ফাঁসনর্থ সাউথ গ্রুপের সাবেক সিআর কর্মকর্তা -কে বলেন,
নর্থ সাউথ গ্রুপে বিনিয়োগ করে যেসব পুলিশ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের লেনদেনের তথ্য মুছে ফেলতে মৌখিকভাবে আমাকে নির্দেশ দেয়া হয়। আমি অস্বীকার করি, কারণ এতে আমার স্বাক্ষর ছিল। এরপরই আমাকে মিথ্যা অভিযোগে চাকরি থেকে বের করে দেয়।তিনি আরও বলেন,অনেক পুলিশ কর্মকর্তা এখানে তাদের কালো টাকা বিনিয়োগ করেছেন। আলোচিত সাবেক ডিবি (গোয়েন্দা পুলিশ) প্রধান ও তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম), ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার-সহ আরও কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম আমি জানি—যারা নর্থ সাউথ গ্রুপে সরাসরি বা পরোক্ষভাবে অর্থ লগ্নি করেছিলেন। এই কোম্পানিটি একই প্লট একাধিকবার বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে এসব অবৈধ বিনিয়োগ ও অর্থ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরতের দাবি জানাই।নারী কর্মীদের ওপর অনৈতিক আচরণ
নর্থ সাউথ গ্রুপের হেড অব সেলস মাহবুবুর রহমান খান (বর্তমানে ডিএমডি)-এর বিরুদ্ধে নারী কর্মীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ইনসেন্টিভ আটকে রেখে হোটেলে যেতে বাধ্য করা, ভিডিও কল করা ইত্যাদি ন্যক্কারজনক আচরণ করেছেন।একজন নারী কর্মী বলেন,বাবার চিকিৎসার জন্য টাকা দরকার ছিল। কিন্তু ইনসেন্টিভ আটকে রেখে আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছে।নারী অধিকারকর্মী রোকসানা বেগম বলেন,এটি জঘন্য অপরাধ। দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।নর্থ সাউথ গ্রুপের বিরুদ্ধে শত শত গ্রাহকের প্রতারণার অভিযোগ:

প্লট ও টাকা ফেরত না পেয়ে দিশেহারা ভুক্তভোগীরা।নর্থ সাউথ গ্রুপ, বিশেষ করে তাদের “নর্থ সাউথ গ্রীন সিটি” প্রকল্পের বিরুদ্ধে শত শত গ্রাহকের প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্লটের সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও রেজিস্ট্রেশন না দিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। টাকা ফেরত চাইলে দেওয়া হচ্ছে নানা তালবাহানা।ভুক্তভোগী আলতাফ হোসেন জানান, তিনি “নর্থ সাউথ গ্রীন সিটি”-র ব্লক-এ, প্লট নং-১৯ বুকিং ও ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে ক্রয় করেন। সম্পূর্ণ অর্থ পরিশোধের পর রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করলে তাকে বারবার ঘোরানো হয়, পরে আরও সমপরিমাণ টাকা দাবি করা হয়। নিরুপায় হয়ে টাকা ফেরত চাইলে কোম্পানি ১৫% কেটে রেখে ১০ লক্ষ টাকার তিনটি চেক দেয়, কিন্তু একটিও ব্যাংকে ক্লিয়ার হয়নি।তিনি আরও জানান,ব্লক-সি, প্লট নং-৭৬ এর ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছে—পূর্ণ অর্থ পরিশোধের পরও রেজিস্ট্রেশন মেলেনি এবং ফেরত দেওয়া চেকগুলোও প্রত্যাখ্যান হয়েছে।
আলতাফ হোসেনের মতো আরও ৩১ জন গ্রাহক অভিযোগ করেছেন, সম্পূর্ণ অর্থ পরিশোধ করার পরও তারা রেজিস্ট্রেশন পাচ্ছেন না। কোম্পানি আবারও অতিরিক্ত টাকা দাবি করছে। অন্যথায় টাকা ফেরত চাইলে ১০-১৫ শতাংশ কেটে নেওয়ার শর্তে ছয় মাসের মধ্যে ফেরতের আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে এক বছর পার হলেও কেউ টাকা ফেরত পাননি।
রেজিস্ট্রেশন চাইলে নানা অজুহাত দেওয়া হয়—যেমন কাগজপত্র প্রস্তুত নয়, কর্তৃপক্ষের স্বাক্ষর বাকি, কিংবা নতুন করে টাকা দিতে হবে।একজন হতাশ ভুক্তভোগী বলেন, “প্রথমে মিষ্টি কথায় টাকা নেয়, এখন আমাদের ভিখারির মতো ঘুরাচ্ছে। এটা স্পষ্ট প্রতারণা। আরেকজন জানান, কোম্পানির অফিসে গেলে তাদের আচরণ পাল্টে যায়। এমনকি সরকারি দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি।তাদের অভিযোগ, আদালতের নির্দেশে বন্ধ থাকা ‘নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি’ প্রকল্প সম্পর্কে তথ্য গোপন করা হয়েছে এবং প্রকৃত জমির মালিকানা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হয়েছে।
অনেকে জানান, কোম্পানির দেওয়া চেক ৯ মাস ধরে ব্যাংকে ঘুরছে, কিন্তু এখনো একটি চেকও ক্লিয়ার হয়নি। এক ভুক্তভোগীর ভাষায়, “এভাবে মানুষকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা।” সাবেক কর্মচারীরা বলেন, চাকরি ছাড়ার পর কমিশন আটকে রেখে বনানী থানার সহায়তায় মিথ্যা জিডি করে হয়রানি করেছে।
বিতর্কিত মন্তব্যে ব্যবস্থাপনা পরিচালক নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম ইউসুফ বলেন,আপনারা যা খুশি লিখেন, সমস্যা নেই। বহু মিডিয়া আমাদের নিয়ে নিউজ করে পরে ডিলিট করেছে। আপনারাও লেখেন, আমরা দেখে নেবো। উল্লেখ্য, এর আগে দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে নর্থ সাউথ গ্রুপের বিরুদ্ধে প্রতারণা, জমিদখল এবং অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও পরে তা রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়। এ নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে নানারকম প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের দাবি:
তদন্ত ও রাষ্ট্রীয় হস্তক্ষেপ দরকার বিশেষজ্ঞরা বলেন, এই প্রতারক চক্রকে তদন্তের আওতায় এনে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা দরকার। সামরিক ছত্রছায়া ও রাজনৈতিক প্রভাবকে ঢাল বানিয়ে প্রতিষ্ঠানটি প্রতারণা করছে। এত গুরুতর অভিযোগের পরেও প্রশাসনের শক্তিশালী হস্তক্ষেপ দৃশ্যমান নয়।

আকুল আবেদন:
ভুক্তভোগীদের কান্না যেন রাষ্ট্রের কর্ণকুহরে পৌঁছায় জমি হারানো কৃষক, সর্বস্ব হারানো গ্রাহক, অপমানিত নারী কর্মীদের কান্না আজ রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছে। এখনই সময়, এই প্রতারক সিন্ডিকেট ভেঙে দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। ভুক্তভোগী গ্রাহক ও জমির মালিকরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানিয়েছেন— ক্যাডার বাহিনী দিয়ে এখনো অবৈধভাবে জমি দখল করছে। প্রতিবাদ করলেই মেরে ফেলার হুমকি দেয়। এরা স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর—তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাসকশিপ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ সভায় বক্তারা অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে উল্লেখ করেন যে, ২০১৬ সালে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার স্বার্থে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি কলেজ বিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করার ঘোষণা নেন। ২০১৮ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠানগুলোর জিও জারি করা হয়। সরকারিকরণের ঘোষণার ৬ বছর অতিক্রম হলেও অদ্যবধি বেশিরভাগ কলেজের আত্তীকরণের কাজ সম্পন্ন করা হয়নি। এছাড়াও অধিকাংশ শিক্ষক-কর্মচারিদের গ্রেড অবনমন করে অসম্মান জনক ভাবে আরীকরণের পদক্ষেপ নেওয়া হয়ে যা অত্যন্ত দুঃখজনক। প্রাতিষ্ঠনিক ত্রুটি-বিচ্যুতির কারণে বহু সংখ্যক শিক্ষক-কর্মচারিকে আত্তীকরণের বাহিরে রাখা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক কলেজ সরকারিকারণ ঘোষণার পর প্রতিটি শিক্ষক পরিবারে আনন্দ-হিল্লোল বয়ে গেলেও আজ সেখানে বেদনার কালো ছায়া। বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিনিধিসভায় সারা দেশের শিক্ষক

আরও পড়ুন
language Change