তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের বিজিবি ব্যবসায়ী ধস্তাধস্তি অতিরঞ্জিত করেছে মোবাইল সাংবাদিকরা আমতলী সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে নারী প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মান পেলেন ৬ শহীদ বাংলাদেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সখ্যতা বহাল তবিয়তে ‘খন্দকার পরিবার’ বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ পরিচালনা কিংবা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে কী পেলাম কিংবা আমার দল কয়টি আসন পেল এগুলো আমার কাছে মুখ্য নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের মানুষ, দেশের ভবিষ্যৎ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা। তাই এখানে কোনো ভাগ-বাটোয়ারা বা চাওয়া-পাওয়ার প্রশ্ন নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে।

এ সময় আসনটি থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শিপলু খান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের মনের ব্যথা বুঝি। দুঃসময়ে আপনারা দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তবে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার বৃহত্তর স্বার্থে এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছে। আমি যদি এই আসন থেকে নির্বাচিত হই, তাহলে আপনারা যেভাবে আগে দলের জন্য কাজ করেছেন, সেভাবেই এমপির কার্যক্রমেও সম্পৃক্ত থাকবেন। কারণ আমি জাতীয় পর্যায়ের রাজনীতি করি। সবাইকে সঙ্গে নিয়েই এই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান আমাকে ঢাকার কোনো একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। তখন আমি বলেছিলাম, আল্লাহ তায়ালা কিছু মানুষকে অন্য মানুষের উপকার করার সুযোগ দেন। আমি আমার চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। তাই আমি ওই অঞ্চল থেকেই নির্বাচন করতে চাই। অন্তত একবার পটুয়াখালী-৩ আসন থেকে এমপি হয়ে মানুষের হক আদায় করতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

পটুয়াখালী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরেই এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশা করে আসছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ

কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ

রুস্তম ফারাজী, কেশবপুরঃ যশোরের কেশবপুর উপজেলার পরচাক্রা গ্রামে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে তপন কুমার মন্ডল কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, পরচাক্রা মৌজার ৪৪৩ নম্বর খতিয়ানের ১৪৫২ নম্বর দাগের ৭৫ শতক জমির মধ্যে ৩৭ শতক জমি দীর্ঘদিন ধরে তপন কুমার মন্ডল ও তার শরিকরা ভোগদখল করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ২০ মে সকালে একই গ্রামের ইসমাইল হোসেন বিশ্বাস ও তার সহযোগীরা ওই জমির ৮ শতক অংশে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে তপন মন্ডল ও তার স্বজনদের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে প্রতাপ মন্ডল, অমিত মন্ডল ও কোয়েল মন্ডলকে মারধর করে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন
language Change