তারিখ লোড হচ্ছে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

যাত্রাবাড়ী মোড় থেকে হানিফ ফ্লাইওভারের নিচে চারদিকে খানাখন্দে ভরা চলাচলে ভোগান্তি

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
খানাখন্দে ভরা এবড়োখেবড়ো সড়ক। ভাঙাচোরা রাস্তার বিভিন্ন স্থানে জমে আছে ময়লা পানি। বৃষ্টি হলে পানি জমে সড়ক হয়ে ওঠে জলাশয়। এ চিত্র রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী মোড় থেকে মেয়র হানিফ ফ্লাইওভার গেট কুতুবখালী ও মৃধাবাড়ি, কাজলা সড়ক, পোস্তখোলা সড়ক পর্যন্ত। বেহাল এ সড়কে যানবাহন চলাচলে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। হেঁটে চলাও দায়। কার্পেটিং, পিচ ও পাথর উঠে বড় বড় খানাখন্দ দেখা দিয়েছে। যানবাহন চলে হেলেদুলে। ফলে চট্টগ্রাম, কুমিল্লা, মাওয়া সড়ক, সিলেটসহ দেশের দক্ষিণাঞ্চলের বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সরেজমিন দেখা যায়, যাত্রাবাড়ী মোড় থেকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে চারদিকে এমনকি কুতুবখালী ও যাত্রাবাড়ী-ডেমরা সড়কের মৃধাবাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে বেহাল অবস্থা। এ বর্ষায় সড়কের গর্তে জমে থাকা পানি আর কাঁদায় ভরপুর। এতে যানবাহনের পাশাপাশি সড়ক দিয়ে চলাচলকারী মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে সড়কের ওপর বসে মাছ বাজার। এতে পানি পড়ে সড়ক নোংরা ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি যানজট লেগেই তাকে।

যাত্রাবাড়ী পার্কের সামনে সড়কের ওপর ময়লা-আবর্জনার স্তূপ। যাত্রাবাড়ী মোড় থেকে মৃধাবাড়ি পর্যন্ত সড়কে রয়েছে অসংখ্য গর্ত। বৃষ্টি হলে হয় থকথকে কাদা, রৌদ্র থাকলে ধুলাবালি। এতে সড়ক দিয়ে সিলেট, নরসিংদী, মাধবদী, রূপগঞ্জ, ডেমরা, কোনাপাড়া, স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, কাঁচপুর নারায়নগঞ্জ এলাকার বাস, মালবাহী ট্রাক, পিকআপ, সিএনজি, লেগুনা, রিকশাসহ শত শত যানবাহনের যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহত্তর ডেমরার বাসিন্দাদের চলচলের প্রধান সড়ক এটি।

ঢাকা-চট্টগ্রাম ও যাত্রাবাড়ী ডেমরা সড়কের একাধিক বাস ও ট্রাকচালক যুগান্তরকে বলেন, সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। চরম ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হয়। বাস ও ট্রাক কাত-চিৎ হয়ে যায়। যাত্রাবাড়ী থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত সড়কের অধিকাংশ অংশ প্রশস্ত করা হয়নি। ফলে সরু সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ ওয়ার্ড কাউন্সিলর হাজী মোস্তাক আহমেদ বলেন, এ এলাকার বাসিন্দাদের চলাচলের প্রধান সড়ক এটি। এটির যাত্রাবাড়ী মোড় অংশে বেহাল দশা। রাজধানী ঢাকা থেকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে যানবাহনে কাজলা আসা যায়, কাজলা থেকে যাওয়া যায় না। এতে বাসিন্দারা ফ্লাইওভারের পুরো সুফল ভোগ করতে পারছে না। এতে এ এলাকার বাসিন্দাদের দুর্ভোগ রয়েই গেছে। কাজলা থেকে ফ্লাইওভার দিয়ে যানবাহনে রাজধানীতে যাওয়ার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, যাত্রাবাড়ী পার্কসংলগ্ন মোড় থেকে বিবিরবাগিচা ১ নম্বর গেট পর্যন্ত সড়ক খানাখন্দে ভরা। রৌদ্র হলে সড়কে ধুলাবালি আর বৃষ্টি হলে হাঁটু সমান কাদা হয়। এতে সড়ক দিয়ে যানবাহনসহ পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

মাতুয়াইল হাজী আবদুল লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আবদুল রাকিব ভূইয়া যুগান্তরকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী চৌরাস্তা অংশটি ব্যস্ততম। এ সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ৫-এর নির্বাহী প্রকৌশলী বলেন, দ্রুত সময়ে সড়কটি সংস্কার করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। এতে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। এসময় রামপুর থেকে শশুই পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজট ছিল। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার চান্দুরায় সর্বদলীয় ঐক্য পরিষদে’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি চলাকালে এ পরিস্থিতি সৃষ্টি হয়। এতে পথচারী এবং পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন নির্বাচন কমিশনের সাম্প্রতিক সীমানা পুনর্বিন্যাসের ফলে বিজয়নগর উপজেলার এই তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিচ্ছিন্ন করে যুক্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল আশুগঞ্জ) আসনে। তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এসময় বক্তারা বলেন আমরা ১০ ইউনিয়ন ভাই ভাই, একসঙ্গে থাকতে চাই। না হলে বিজয়নগরকে একক আসন

আরও পড়ুন
language Change