তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

নতুন বছর সবার আগে বরণ করল যেসব দেশ

নতুন বছর সবার আগে বরণ করল যেসব দেশ
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

আতশবাজি, সংগীত আর উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে রাজধানী অকল্যান্ডের আকাশজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণাঢ্য আতশবাজির ঝলক। গ্রিনিচ মান সময় তখন ছিল রাত ১১টা। একই সময়ে প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া, টোঙ্গা ও টোকেলাউও নতুন বছরে প্রবেশ করে। খবর জানিয়েছে বিবিসি।

এরও আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালকে বরণ করে নেয় প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। দেশটির অন্তর্ভুক্ত প্রত্যন্ত অ্যাটল কিরিতিমাতিতে (ক্রিসমাস আইল্যান্ড) নতুন বছর শুরু হয় সবার আগে। সেখানে উপস্থিত এক পর্যটক জানান, কোনো আধুনিক যোগাযোগব্যবস্থা ছাড়াই, সম্পূর্ণ প্রকৃতির মাঝে তার নববর্ষ উদযাপন ছিল ব্যতিক্রমী অভিজ্ঞতা। চারপাশে অন্ধকার, মানুষের উপস্থিতির চিহ্ন নেই শুধু প্রকৃতি আর অসংখ্য কাঁকড়া।

নিউজিল্যান্ডের অধিভুক্ত চ্যাথাম দ্বীপপুঞ্জেও নতুন বছরকে স্বাগত জানান প্রায় ৬০০ বাসিন্দা। দ্বীপটির একটি হোটেলের মালিক জানান, নববর্ষ উপলক্ষে কর্মীরা ভোর পর্যন্ত কাজ করবেন, যদিও বয়স্কদের অনেকে আগেই বিশ্রামে চলে যাবেন। নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরে রিদম অ্যান্ড আল্পস নামের বার্ষিক সংগীত উৎসবে হাজারো মানুষ গান আর নাচের মাধ্যমে নতুন বছর শুরু করেছেন। উৎসবের আয়োজক হ্যারি গোরিঞ্জ বলেন, সংগীত মানুষকে একত্র করে এবং বছরের প্রথম মুহূর্তগুলো সংগীতের মধ্যে কাটানো মানে ঐক্যের সুরে নতুন বছর শুরু করা।

এদিকে সামোয়ার রাজধানী আপিয়ায় পরিবারগুলো ঐতিহ্যবাহী পানীয় আভা বা কাভা পরিবেশনের প্রস্তুতি নেয়। নববর্ষ উদযাপনে অংশগ্রহণকারীরা একসঙ্গে পানীয় ভাগ করে নেন এবং হাততালি ও করতালির মাধ্যমে উৎসবের আনন্দ প্রকাশ করেন। স্থানীয় এক রেস্তোরাঁ ব্যবস্থাপক জানান, সামোয়ান সংস্কৃতিতে নববর্ষ মানে পরিবারকে কেন্দ্র করে একত্র হওয়া, বিদায়ী বছরের জন্য কৃতজ্ঞতা জানানো এবং নতুন বছরের জন্য আশীর্বাদ কামনা করা।

কিরিবাতি সম্পর্কে জানা যায়, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত। দেশটি একাধিক অ্যাটল নিয়ে গঠিত এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। ১৯৭৯ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করা কিরিবাতিতে প্রায় ১ লাখ ১৬ হাজার মানুষের বসবাস। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বৃহত্তম সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল এখানেই অবস্থিত। তবে নিম্নভূমির দ্বীপ হওয়ায় জলবায়ু পরিবর্তনজনিত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে দেশটি।

বিশ্বজুড়ে এখন পর্যায়ক্রমে বিভিন্ন দেশে শুরু হচ্ছে নতুন বছরের উদযাপন। পরবর্তী বড় আতশবাজির আয়োজনের অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়া, যেখানে সিডনি অপেরা হাউস এলাকায় হবে অন্যতম বৃহৎ নববর্ষ উৎসব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের হয়রানী বিপাকে শত শত স্কুল অ্যান্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক॥ ১৭ মার্চ ২০২০ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যায়। যা সীমিত পরিসরে ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে শুধুমাত্র প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক খোলে দেওয়া হয়। চলতি মাসেই খুলে দেওয়া হচ্ছে দেশের সব বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। করোনাকালীন এই সময়ে অনেক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন, অনেক শিক্ষক মারা গেছেন এবং নন এমপিও শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ বন্ধ থাকার কারণে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন ও কমিটি গঠনের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। করোনাকালীন সময়ে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান আশানুরুপ ছাত্র-ছাত্রী ও ভর্তি করাতে পারেনি। কোনো দিকনির্দেশনা ছাড়াই নানান অজুহাতে শতশত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি স্থগিত করা হয়। ঘুষ-বানিজ্যের মাধ্যমে ও দলীয় নেতাদের

আরও পড়ুন
language Change