তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ চট্টগ্রাম নগরের প্রধান সড়কে আন্দোলনে নিষেধাজ্ঞা চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা  সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ কো-অর্ডিনেটর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিবেদিতপ্রাণ - মুশফিকুর সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা সৌদি পৌঁছালেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির ডিসেম্বরের মধ্যেই জলাবদ্ধতা কমবে ৮০ থেকে ৯০ শতাংশ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত তাসকিনের যেভাবে কার্যকর হতে পারে নতুন পে-স্কেল রাজধানী জুড়ে পুলিশের কড়া সতর্কতা কুমিল্লা নামে বিভাগ হবে: প্রধানমন্ত্রী দুই দিনে অভিযানে শতাধিক গ্রেফেতার

আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥
দেশের বহুল আলোচিত চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মাকে হুমকি, মিথ্যা মামলা ও অপপ্রচারের ঘটনায় মানববন্ধন করেছে ‘বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আয়ান শর্মাকে পিএইচপি গ্রুপের এমডি ইকবাল হোসেনের দেওয়া মিথ্যা মামলা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংস্থা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে এবং সরকার জামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক রূপবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. ফারুক আহম্মেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান রুবেল।
আরও বক্তব্য দেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ, নতুন খবর সম্পাদক আকাশ মনি, ডিইউজে’র সদস্য আব্দুল্লাহ মজুমদার, সিনিয়র সাংবাদিক মো. মাহফুজ জাহিদ, দৈনিক স্বাধীন সংবাদ ও এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার মো. রাজীব তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম, স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ইসলাম উদ্দিন তালুকদার ও মোহাম্মদ ওয়াহিদ।

দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন বলেন, ‘শুধুই হুমকি কিংবা অপপ্রচার নয়, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার ও প্রকাশক আয়ান শর্মাকে আসামি করে পিএইচপি গ্রুপের পরিচালক আমির হোসেন দুটি মানহানি মামলা ও ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন। যা গণমাধ্যমের স্বাধীনতাকে বুড়ো আঙুল দেখানোর সামিল। একইসঙ্গে মানবাধিকারের চরম লঙ্ঘনও।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে পিএইচপির এমডি ইকবাল হোসেন চৌধুরী যে ভাষায় হুমকি দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক এবং জঘন্যও। পিএইচপির মতো একটি শিল্প গ্রুপের মালিকের মুখে এমন লজ্জাজনক ভাষায় হুমকি একেবারেই বেমানান। পত্রিকার মালিককে কচুকাটার হুমকি মানে, তাদের কাছে কোনো সাধারণ মানুষ নিরাপদ নয়।’

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা এবং হুমকি দেওয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ, দেশ ও জাতির জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি তারা মিথ্যা মামলা কিংবা হুমকির শিকার হন, এটা নিঃসন্দেহে বাক স্বাধীনতার হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘটনায় জড়িত ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

তারা আরও বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় তা পুনরাবৃত্তি হচ্ছে। যেখানে গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কতিপয় ব্যবসায়ী কর্তৃক সাংবাদিককে হুমকি ও হয়রানির চেষ্টা একটি গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। এসব হয়রানিমূলক মিথ্যা সংবাদ প্রকাশ এবং মিথ্যা মামলা দায়ের থেকে পিএইচপিকে বিরত থাকার এবং দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে বলে জানান বক্তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জোবাইদা রহমানের হাইকোর্টে জামিন

স্টাফ রিপোর্টার: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন
language Change