তারিখ লোড হচ্ছে...

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া

পাঠক সংখ্যা
638
ডেস্ক রিপোর্ট:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র “রাজা” হিসেবেই পরিচিত। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে তিনি নিজের খেয়াল মতো পরিচালনা করেন অফিসের কার্যক্রম। তার বিরুদ্ধে রয়েছে ভয়ঙ্কর সব অভিযোগ—চাঁদাবাজি, আত্মীয়কে দিয়ে কাজ ভাগিয়ে নেয়া, প্রকল্পের অর্থ আত্মসাৎ, সময়মতো অফিসে না আসা, কাজ শেষ না করেও বিল পরিশোধ করানোসহ নানা অনিয়ম।

  • উপদেষ্টার নাম ব্যবহার করে চাঁদা আদায়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ভাঙিয়ে ঠিকাদারদের নিকট থেকে ৪০ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে।
এই ঘটনায় দৈনিক সবুজ বাংলাদেশ অনুসন্ধানে নামে এবং একাধিক ভুক্তভোগী ঠিকাদারের সাথে গোপনে কথা বলে তথ্য সংগ্রহ করে।

এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, “এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। নির্বাহী প্রকৌশলী যখন যা বলেন, তখন তাই দিতে হয়। উপদেষ্টার নাম বলেও তিনি মোটা অঙ্কের টাকা নেন।”

আরেক ঠিকাদার বিপ্লব মিয়া বলেন, “এসব দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কোনো লাভ হয় না। সাংবাদিকদের টাকায় চুপ করিয়ে দেন তিনি।”

  • প্রকল্পে অস্বচ্ছতা ও বিল জালিয়াতি

দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে, ঢাকার মিরপুরে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণকাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও বিল পরিশোধ করা হয়েছে। এছাড়া নবাবগঞ্জের বান্দুরায় ইছামতী নদীর উপর ২৭০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণে ৯টির মধ্যে ৮টি স্প্যানের কাজ শেষ হলেও ৯৫ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে ৫০ কোটি ৮৪ লাখ টাকার বিল পরিশোধের অভিযোগ পাওয়া গেছে।

  • পরিবারকেও বানানো হয়েছে ঠিকাদার

সরকারি নিয়ম অনুযায়ী একটি ট্রেড লাইসেন্সে একটি সংস্থায় একটি তালিকাভুক্তির লাইসেন্স ইস্যু করা সম্ভব। কিন্তু বাচ্চু মিয়া তার ভাই শহিদুল ইসলাম সুমনের নামে একটি ট্রেড লাইসেন্স ব্যবহার করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান—‘মোহনা এন্টারপ্রাইজ’ ও ‘মাহমুদ এন্টারপ্রাইজ’ এলজিইডিতে তালিকাভুক্ত করেন।

এই প্রতিষ্ঠানগুলোর একটি, ‘মাহমুদ এন্টারপ্রাইজ’-এর নামে অফিস রক্ষণাবেক্ষণের কাজ পাইয়ে দিয়ে প্রায় ৪৮.৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে, যেখানে কাজ সম্পূর্ণই না করা হয়েছিল।

  • তদন্তে নেমেছে দুদক, সত্যতা মিলেছে

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে এবং অভিযানের প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতাও মিলেছে বলে জানা গেছে। ফলে বাচ্চু মিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

  • সাংবাদিকের উপর হামলা ও তথ্য সংগ্রহে বাধা

বাচ্চু মিয়ার এসব অনিয়মের অনুসন্ধানে এসএ টিভির প্রতিবেদক হাসান আল সাকিব তথ্য সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়েন। এলজিইডি কার্যালয়ের মূল ফটকে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বাচ্চু মিয়ার নির্দেশে তার উপর হামলা চালায় এবং জোরপূর্বক ক্যামেরা থেকে ভিডিও ডিলিট করিয়ে দেন। পরে এই ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য সাকলাইন ও তৌহিদুলকে প্রত্যাহার করা হয়।

  • ভুয়া পরিচয়ে পোস্টিং, অতীতেও অনিয়মের ইতিহাস

২০২২ সালে বাচ্চু মিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কণ্ঠ নকল করে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ফোন করে নেত্রকোণায় নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজের পোস্টিং করিয়ে নেন। দেড় মাস পর বিষয়টি ফাঁস হলে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।

  • বাচ্চু মিয়ার প্রতিক্রিয়া

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া বলেন, “আমি একটি দলের আদর্শে বিশ্বাস করি, সেই কারণে এলজিইডির কিছু ফ্যাসিস্ট কর্মকর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

 
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন

ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সংগঠন, ঝিনাইগাতী, শেরপুর সফলভাবে তাদের ৫৫০তম রক্তদান সম্পন্ন করে মানবসেবার এক গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সালে সমাজসেবী মো. সাদ্দাম হোসেন শান্ত-এর হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি অল্প সময়ের মধ্যেই স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সদস্যদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও মানবসেবার প্রতি অঙ্গীকারের ফলেই আজকের এই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুরু থেকে এ পর্যন্ত দীর্ঘ পথচলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা, পরামর্শ এবং উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় জসিম উদ্দিন, মাহফুজ আলম, আবির, আরিয়ান, আরাফাত, মারিয়াসহ সংগঠনের সকল সদস্যকে, যারা নিরলসভাবে মানবসেবার এই কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

আরও পড়ুন
language Change