তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কিশোরগঞ্জ ২ আসনে ৪ প্রার্থীর মনোয়নপত্র বৈধ

কিশোরগঞ্জ ২ আসনে ৪ প্রার্থীর মনোয়নপত্র বৈধ
পাঠক সংখ্যা
638

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৪ জনের মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের প্রার্থীসহ ৫ জনের মনোয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এ সময় সংশ্লিষ্ট আসনের সকল দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রস্তাবকারী ও সমর্থনকারীদের সামনে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

মনোয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির অ্যাড. মো. জালাল উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. আফজাল হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহরিয়ার জামান।

মনোয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বাশার রেজওয়ান, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন ও নূর উদ্দীন আহমেদ।

মনোয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাচাই-বাছাইয়ে কাগজপত্রে ২ জন স্বতন্ত্র প্রার্থীর ভোটারের এক পারসেন্টের গড়মিল থাকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থীর কাগজপত্রের ত্রুটি থাকা ও গণঅধিকার পরিষদের প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকায় মনোয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

মনোয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম এবং বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সব দলের প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা জানান, যাচাই-বাছাইয়ে ৫ প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়ায় মনোয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ৪ প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সঠিক সময়ে সম্পন্ন করা হবে।

মনোয়নপত্র ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বিএনপির প্রার্থী অ্যাড. মো. জালাল উদ্দীন বলেন, দলের নেতাকর্মী ও ভোটারদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারেননি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নতুন ও পুরাতন ভোটাররা আনন্দের সঙ্গে ভোট কেন্দ্রে যাবেন বলে আমি আশা করছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কিডনি ড্যামেজ হওয়ার লক্ষণ

স্টাফ রিপোর্টার: কিডনির স্বাস্থ্যের কথা বলতে গেলে, বেশিরভাগ মানুষই কোমরের ব্যথা এবং প্রস্রাবের পরিবর্তনের মতো সাধারণ লক্ষণগুলো সম্পর্কে সচেতন। তবে কিডনির ক্ষতি অস্বাভাবিক উপায়ে প্রকাশ পেতে পারে যা বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষা করা হয়। সেই প্রাথমিক সতর্কতা লক্ষণগুলো সনাক্ত করতে পারলে তা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিডনি ড্যামেজ হওয়ার কিছু লক্ষণ সম্পর্কে- মুখের মধ্যে ধাতব স্বাদ দীর্ঘস্থায়ী ধাতব স্বাদ বা মুখে দুর্গন্ধ কিডনির ক্ষতির লক্ষণ হতে পারে। এটি রক্তপ্রবাহে বিষাক্ত পদার্থ জমা হওয়ার কারণে ঘটে, যা ইউরেমিয়া নামে পরিচিত। যা স্বাদ উপলব্ধি এবং নিঃশ্বাসের গন্ধকে পরিবর্তন করে। চুলকানি এবং শুষ্ক ত্বক যদিও ত্বকে চুলকানি বিভিন্ন কারণে হতে পারে, তবে ক্রমাগত শুষ্কতা এবং জ্বালা কিডনির কর্মহীনতা নির্দেশ করতে পারে। কিডনি খনিজ এবং তরল ভারসাম্য বজায় রাখতে

আরও পড়ুন
language Change