তারিখ লোড হচ্ছে...

কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা

ঋণখেলাপির দায়ে বাতিল হচ্ছে মনোনয়নপত্র

ঋণখেলাপির দায়ে বাতিল হচ্ছে মনোনয়নপত্র
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট দুই হাজার ৫৭৪ জন প্রার্থী। এদের মধ্য থেকে অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে। তবে এর মধ্যে ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৮২ জন প্রার্থীর। এর বাইরে খেলাপি ঋণের বিপরীতে উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ৩১ জন।

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) তথ্যের আলোকে নির্বাচন কমিশন এসব ঋণখেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো ঋণখেলাপি নির্বাচনে অংশ নিতে পারেন না। সংশোধিত আরপিও অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও যদি কারও খেলাপি ঋণ বা অন্য কোনো মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়, তাঁর সংসদ সদস্য পদ বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়েছেন গত ২৯ ডিসেম্বর পর্যন্ত। গত ৩০ ডিসেম্বর থেকে গতকাল ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি। এসব প্রক্রিয়া শেষে রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন আগামী ২১ জানুয়ারি।

জানা গেছে, ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির একাংশের নেতা মুজিবুল হক চুন্নুর। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার তালহা শাহরিয়ার আইয়ুবের (টিএস আইয়ুব) মনোনয়নপত্র বাতিল হয়েছে একই কারণে। সরকারি-বেসরকারি খাতের চারটি ব্যাংকে তিনি ১৩৮ কোটি টাকার ঋণখেলাপি। তিনি কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণখেলাপির কারণে।

কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী খেলাপি ঋণের বিপরীতে উচ্চ আদালতের স্থগিতাদেশের কপি জমা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকে। যদিও নির্বাচনী হলফনামায় তিনি ঋণের ঘরে উল্লেখ করেছেন– একক, যৌথ, নির্ভরশীল ব্যক্তি বা তিনি পরিচালক আছেন, এ রকম কোনো প্রতিষ্ঠানের কোনো ব্যাংকে তাঁর ঋণ নেই। এই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ গতকাল এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অভিযোগ জানান। যদিও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মিথ্যা তথ্যের কারণে প্রার্থিতা বাতিল করার এখতিয়ার নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় ব্যাংক শুধু উচ্চ আদালতের স্থগিতাদেশের কপি নির্বাচন কমিশনে পাঠিয়েছে।

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়েছেন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীও উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে লড়ছেন। এই আসনে প্রথমে মনোনয়ন দেওয়া হয় বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে।

বিগত কয়েকটি নির্বাচনে ঋণখেলাপির তথ্য গোপন করে অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে যান, যা সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সবচেয়ে বেশি ঘটে। উচ্চ আদালতের স্থগিতাদেশ না নিয়েও কেবল ঋণের তথ্য গোপন করে নির্বাচন করার অনেক নজির বেরিয়ে এসেছে সরকার পতনের পর। তবে এবার কোনো ঋণখেলাপি যেন নির্বাচন করার সুযোগ না পান সে জন্য ব্যাংকগুলোকে বিভিন্ন দিকনির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া এবার আদালতের স্থগিতাদেশ নিয়েও কোনো ঋণখেলাপি যেন নির্বাচন করতে না পরেন, সেই ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দিয়েছিলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। আদালতের স্থগিতাদেশ নিলেও ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) খেলাপি দেখানো হবে বলে জানিয়েছিলেন।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল সমকালকে বলেন, আদালতের স্থগিতাদেশ নিয়ে কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন আমরা সেটা চেয়েছিলাম। তবে এ জন্য আইন পরিবর্তন করা দরকার। সেই ক্ষমতা তো আর কেন্দ্রীয় ব্যাংকের নেই। তিনি বলেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে কেউ আইনি প্রতিকার নিয়ে এলে সেখানে কেন্দ্রীয় ব্যাংকের কিছু করার নেই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইবিতে বিজয় দিবসে রোভার স্কাউট গ্রুপের পুষ্পস্তবক অর্পণ

  রেখা খাতুন, ইবি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ, প্রীতি ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ হতে বীর শহীদদের স্মৃতিস্তম্ভ ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন রোভার স্কাউট সদস্যরা। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে আয়োজিত আনন্দ শোভাযাত্রা সহ পুষ্পস্তবক অর্পণে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল রোভার সদস্যরা। সকলের পুষ্পস্তবক অর্পণ শেষে সুশৃঙ্খল পরিবেশে তারা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউট গ্রুপ এর ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী, সাধারণ সম্পাদক রোভার এস এ এইচ ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি রোভার শাহাব উদ্দিন ওয়াসিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিলের অন্যান্য

আরও পড়ুন
language Change