তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার

চাঁদাবাজি মামলায় গ্রেফতার এনসিপি নেতা বহিষ্কার

চাঁদাবাজি মামলায় গ্রেফতার এনসিপিনেতা বহিষ্কার
পাঠক সংখ্যা
638

দিনাজপুর জেলা সংবাদদাতাঃ

দিনাজপুরের বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দিনাজপুর জেলার যুগ্ম সদস্যসচিব এম এ তাফসীর হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পত্রে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে এম এ তাফসীর হাসানকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জেলা শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাফসীরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অন্য একজনের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর আগে শনিবার দিবাগত রাতে বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব এম এ তাফসীর হাসান ও সদস্য মনজুরুল আলমকে গ্রেফতার করে পুলিশ। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এই ঘটনায় রাতেই ভুক্তভোগী সন্তোষ কুমার রায় (৪০) বোচাগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারটি মামলা হিসেবে রুজু করে আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের বারেয়া এলাকায় সন্তোষ কুমার রায়ের বসতবাড়িতে গিয়ে তার ভাই পরিমলকে খোঁজাখুঁজি করে কয়েকজন। এ সময় তারা বাড়ির ভেতরের জিনিসপত্র ওলটপালট করে। তারা সন্তোষ কুমার রায়কে মারধর করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জড়ো হয়ে এনসিপির নেতা মনজুরুল আলমকে জনতা আটক করে। এ সময় অন্যরা কৌশলে পালিয়ে যায়। পরে আটক মনজুরুল আলমকে উদ্ধার করার জন্য এনসিপি নেতা এমএ তাফসীর ঘটনাস্থলে গেলে তাকেও আটক করে রাখেন স্থানীয়রা। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ অভিযানে অভিযুক্তদের কাছ থেকে একটি লোহার পাইপ, একটি স্টিলের লাঠি (স্পিন্ডল ব্যাটন), কালো রঙের এক জোড়া বুট জুতা, সেনাবাহিনীর পোশাক সদৃশ একটি ফুল প্যান্ট, একটি কালো রঙের মিনি ক্যামেরা (মেমোরি কার্ডসহ), একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এর আগেও ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল। এজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার কথাও জানিয়েছে পুলিশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

স্টাফ রিপোর্টার: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে ইউক্রেনের হামলায় মোহাম্মদ আকরাম হোসেন (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রাশিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশ নিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোহাম্মদ আকরাম হোসেন। শুক্রবার (১৮ এপ্রিল) এক সহযোদ্ধা কল করে পরিবারের কাছে আকরামের নিহত হওয়ার খবর দেন। তার এই মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আকরাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। জানা যায়, ওয়েল্ডারের কাজ শিখে সংসারের সচ্ছলতা আর নিজের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আকরাম। তিন ভাই ও দুই বোনসহ পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। আকরামদের সংসারের একমাত্র উপার্জনকারী দিনমজুর বাবা মোরশেদ মিয়া, স্ত্রী, পুত্র ও কন্যা নিয়ে কোনো রকমে দিনাতিপাত করছিলেন। এরই মধ্যে

আরও পড়ুন
language Change