তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

পুলিশের অভিযানে ককটেল হামলা

পুলিশের অভিযানে ককটেল হামলা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অপহরণের ছয় ঘণ্টার মধ্যেই এক কলেজছাত্রকে উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধার অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে শক্তিশালী ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় অপহরণকারীরা।

উদ্ধার হওয়া কলেজছাত্রের নাম মাহিদ হোসেন (১৭)। তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের চাকরিজীবী আমির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহিদ হোসেন তার দুই বন্ধু রিয়াদ ও জুনায়েদকে সঙ্গে নিয়ে মুজিবনগর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কোমরপুর এলাকার একটি ইটভাটার কাছে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতকারী তাদের পথরোধ করে তিনজনকে অপহরণ করে পাশের একটি মাঠে নিয়ে যায়। পরে রিয়াদ ও জুনায়েদকে ছেড়ে দিলেও মাহিদকে অপহরণকারীরা সঙ্গে নিয়ে যায়।

অপহরণের পর মাহিদের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি জানার পরপরই মেহেরপুর জেলা পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জামিনুর রহমান খানের নেতৃত্বে মুজিবনগর থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একাধিক ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, অপহৃত মাহিদের মামার মোবাইল ফোনে অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণ নিয়ে যোগাযোগ চলছিল। তাদের নির্দেশ অনুযায়ী বুধবার ৭ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে টেংরামারী গ্রামের একটি মাঠে মুক্তিপণের টাকা দিতে গেলে কৌশলে পুলিশের টিম ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেয়।

এক পর্যায়ে লাইটের আলোতে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে দুটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর চোখ ও হাতবাঁধা অবস্থায় মাহিদ হোসেনকে ফেলে রেখে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় কালবেলাকে বলেন, বর্তমানে উদ্ধার হওয়া কলেজছাত্র মাহিদ হোসেন জেলা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার: দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার) দুদকের বিভিন্ন অফিস থেকে এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন
language Change