তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

কিডনি থেকে পাথর বের করবে লেবুর রস: গবেষণা

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক ॥

বিশ্বের কোটি কোটি মানুষ কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগে থাকেন। এই রোগে আক্রান্তদের শারীরিক ভোগান্তি হয় প্রচুর। কষ্টসাধ্য অস্ত্রোপচারের মাধ্যমে কিডনির পাথরকে দেহ থেকে বের করেন চিকিৎসকরা। বর্তমানে তা অনেক ব্যয়বহুলও হয়ে গেছে। অনেক সময় এই পাথর কিডনিকে নষ্ট করে দেয়।

তবে এরই মধ্যে একটি গবেষণায় তাক লেগেছে গোটা বিশ্বে। গবেষকরা জানিয়েছেন, কিডনি থেকে পাথর বের করতে সাহায্য করে পাতিলেবু। শুনতে অবাক লাগলেও সায়েন্স জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। লেবুতে বেশ কিছু ন্যানোপার্টিকলস রয়েছে, যা কিডনির পাথর বের করতে সাহায্য করে।

চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস বিজ্ঞানী হোনজি কিয়াওয়ের মতে, আগামী দিনে এই গবেষণার মাধ্যমে কিডনিতে পাথর তৈরি হওয়াকেও প্রতিরোধ করা যেতে পারে। যারা কিডনিতে পাথরজনিত রোগে ভোগেন, তারা জানে এই যন্ত্রণা। বিশেষত যখন দেহনালীর মধ্য দিয়ে ক্রিস্টালগুলো চলাচল করে, তখন প্রসববেদনা থেকেও বেশি কষ্ট হয় বলে জানিয়েছেন অনেক রোগী।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউরোলজিস্ট থমাস চি বলেন, এখন যদিও বেশ কিছু ওষুধ ব্যবহার করা হয়। তবে না কমলে সেক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনির পাথর বের করা হয় শরীর থেকে। সেই প্রেক্ষাপটে এই গবেষণা যুগান্তকারী বলে মনে করছেন অনেকেই।

গবেষকরা জানিয়েছেন, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর গলাতে সাহায্য করতে পারে। পাথরগুলোতে যে উপাদান থাকে তা সাইট্রিক অ্যাসিডে ভাঙতে পারে। তবে এক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। যেমন- প্রতিদিন লেবুর রস খেলে দাঁতের এনামেল এবং ক্যালসিয়াম ক্ষয় হতে পারে। তাই পাথর কমাতে লেবুর রস খাওয়া ঠিক পন্থা নয়।

২০২২ সালের একটি ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, কিডনিতে পাথর রয়েছে এমন রোগীদের প্রতিদিন প্রায় আধ কাপ লেবুর রস খাইয়ে সমস্যা কমানো গিয়েছিল। তবে লেমোনেড অতিরিক্ত খাওয়ায় দাঁতের সমস্যাও হয়েছিল। তাই কিয়াও এবং সহকর্মীরা স্থির করেছিল, এমন কিছু উপাদান তারা তৈরি করবেন যাতে ‘সাপও মরে, লাঠিও না ভাঙে’।

সেই পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখা যায়, জিনসেং, বাতাবি এবং ড্যান্ডেলিয়নের মতো গাছে এক্সটাসেলুলার ভেসিকলের মতো ন্যানোপার্টিকাল রয়েছে। যেখানে ফ্যাট, প্রোটিন এবং ডিএনএ অণু রয়েছে। এই অণু অবশ্য লেবুর রসে অনেক বেশি পরিমাণে রয়েছে।

ইঁদুরের ওপর করা সেই পরীক্ষায় দেখা যায়, ক্যালসিয়াম অক্সালেট কিডনির পাথরকে নরম করে গলিয়ে দিচ্ছে। যদিও মানুষের শরীরে এটিকে পরীক্ষামূলকভাবে এখনো ব্যবহার করা হয়নি। তবে এই পদ্ধতি মানুষের শরীরেও কাজ করবে বলে আশাবাদী গবেষকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬ যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম

কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম

নিজস্ব প্রতিবেদকঃ কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকা নির্বাচন ২০২৬-২৮ ইং এ যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক সমাজের পরিচিত মুখ ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী সাংবাদিক নেতা ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কৃত্রি সন্তান জীবননগর মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এইচ এম হাকিম। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে আসছেন তিনি। বিভিন্ন সময়ে সাংবাদিকদের ন্যায্য দাবি আদায় ও পেশাগত স্বার্থ রক্ষার আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করার মাধ্যমে বারংবার এইচ এম হাকিম প্রমাণ দিয়েছেন। রাজধানীর ৪ ও ৫ আসনে বসবাসরত সাংবাদিকদের অধিকার রক্ষার্থে একমাত্র সাংবাদিক সংগঠন কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।আসন্য এই নির্বাচনে যুগ্ম -সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন এইচ

আরও পড়ুন
language Change