তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার

বিএনপি-বিডিপির মধ্যে সংঘর্ষ, আহত ৩০

বিএনপি-বিডিপির মধ্যে সংঘর্ষ, আহত ৩০
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়চাঁদ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার ঘটনায় রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর কয়েকজন নারী কর্মী রায়চাঁদ বাজার এলাকায় গণসংযোগে যান। এ সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ওই নারীকর্মীদের একজনের স্বামী জামায়াত কর্মী জসিম উদ্দিন মোবাইল ফোনে সংশ্লিষ্ট বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে জামায়াত সমর্থিত বিডিপির প্রার্থী নিজামুল হক নাঈম বলেন, শুক্রবার বেলা ১১টায় রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আমাদের নারী কর্মীরা সাংগঠনিক প্রচারণায় স্থানীয় একটি বাড়িতে যান। তখন ওই এলাকার নূরনবীর ছেলে রুবেল ওইসব নারী কর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করেন। তখন একজন নারীকর্মীর স্বামী রায়চাঁদ বাজারের ব্যবসায়ী মো. জসিম উদ্দিনকে বিষয়টি জানান। জসিম উদ্দিন ঘটনা শুনে মুঠোফোনে রুবেলকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে মুঠোফোনে রুবেল তাকেও অকথ্য ভাষায় গালাগাল করেন।

এরপর রুবেল জসিম উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানে এসে তার সঙ্গে হাতাহাতি করেন। এর কিছুক্ষণের মধ্যে বিএনপি’র আরো নেতাকর্মীরা বাজারে সংঘবদ্ধ হতে থাকেন।
তিনি আরো বলেন, একপর্যায়ে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদার সেখানে উপস্থিত হন। তারা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি আরো আক্রমনাত্মক হয়ে ওঠে। ঘটনা শুনে আমাদের নেতাকর্মীদের সেখান থেকে চলে আসতে বলি।

সন্ধ্যার দিকে আমাদের নেতাকর্মীরা বাজার থেকে চলে আসতে শুরু করলে পেছন থেকে হঠাৎ তারা আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালান হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় জামায়াত নেতা সোলাইমান জমদার ও আবু জাফরসহ ১৫ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। পরে তাদেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

অন্যদিকে শুক্রবার রাতেই লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। তিনি জানান, জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থীর পক্ষে মহিলা লীগের চিহ্নিত নেত্রীদের নিয়ে লালমোহনের স্বাভাবিক পরিস্থিতিকে অশান্ত করতে অপতৎপরতা চালানো হচ্ছে। এ নিয়ে আমাদের দলের কোনো নেতাকর্মী মাথা ঘামাননি। তবে সন্ধ্যার দিকে লালমোহন থেকে আওয়ামী লীগ ও জামায়াতের সন্ত্রাসীদের নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি জসিমসহ অন্তত ১৫ জন নেতাকর্মীকে আহত করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ও ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার জন্য দায়ী আওয়ামী লীগ, যুবলীগ ও জামায়াতের ক্যাডারদের কঠোর শাস্তি দাবি করছি। একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, জুমার নামাজের আগে জামায়াতের মহিলা কর্মীদের দাওয়াতী কাজের ব্যাঘাত নিয়ে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ঘটনাটি মীমাংসা করে দেই। তবে সন্ধ্যার পর জামায়াতের নেতাকর্মীরা রায়চাঁদ বাজারে মোটরসাইকেল মহড়া দেন। এরপরই বিএনপির নেতাকর্মীরাও একত্রিত হন।

তিনি আরো বলেন, রায়চাঁদ বাজারে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় দুপক্ষের মধ্যে রাস্তার কাজে ব্যবহৃত ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে আবারও পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ জুন)। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার সারা দেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে মোট ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ

আরও পড়ুন
language Change