তারিখ লোড হচ্ছে...

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে

ক্যানসার চিকিৎসার নামে এস এম সরওয়ারের ভয়ংকর প্রতারণা

ক্যানসার চিকিৎসার নামে এস এম সরওয়ারের ভয়ংকর প্রতারণা
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

চট্টগ্রামের বাসিন্দা সুমি আক্তার ব্লাড ক্যানসারের চতুর্থ স্টেজের রোগী। দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও তিনি ফেসবুকে বিজ্ঞাপন দেখে রাজধানীর পল্টনে অবস্থিত গণস্বাস্থ্য হোমিওতে চিকিৎসা নিতে আসেন। চার মাসে ক্যানসার ভালো হয়ে যাবে—এ নিশ্চয়তা পেয়ে প্রথম মাসে ৪০ হাজার টাকার ওষুধ নিয়ে তিনি চিকিৎসা শুরু করেন। তাকে ব্যবস্থাপত্র হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সরওয়ার ১৩০টি ওষুধ দেন। প্রতি দুই মিনিট পর পর এক ফোঁটা করে সব ওষুধ একবার খেতে হবে। এভাবে ঘুমানোর আগ পর্যন্ত চলবে। ঘুম থেকে উঠে আবার এ নিয়মে ওষুধ চলবে। দুই মাস নিয়মিত ওষুধ খাওয়ার পর তার পরিস্থিতি আরও অবনতি হওয়ায় তিনি চিকিৎসা বন্ধ করে দেন।

কথা হয় সুমি আক্তারের স্বামী আক্তার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ইউটিউবের বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে গণস্বাস্থ্য হোমিওতে আসি। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানতে পারি, ক্যানসার চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণার স্বীকার হয়েছি।’ শুধু সুমি আক্তারই নন, ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত হাজার হাজার ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মুখরোচক বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে গণস্বাস্থ্য হোমিতেও এসে প্রতারণার শিকার হচ্ছেন। খোদ হোমিও চিকিৎসকরাই বলছেন, এস এম সরওয়ারের চিকিৎসাপদ্ধতি পুরোটাই নজিরবিহীন প্রতারণা।

জানা যায়, গণস্বাস্থ্য হোমিওর দুটি কার্যালয় আছে। শনি থেকে সোমবার রোগী দেখা হয় রাজধানীর পল্টনের বায়তুল ভিউ টাওয়ারের ১১ তলায়। মঙ্গল থেকে বৃহস্পতিবার রোগী দেখা হয় হবিগঞ্জের পৌর বাস টার্মিনাল এলাকায়। সম্প্রতি ঢাকা কার্যালয়ে গিয়ে দেখা যায়, শত শত রোগী ভিড় করছেন। এর মধ্যে ক্যানসারের বিভিন্ন পর্যায়ের রোগীই বেশি। অন্তত ২০ জন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ফেসবুক-ইউটিউব বিজ্ঞাপন দেখে দেশের দূরদূরান্ত এলাকা থেকে এসেছেন। আর ১০ জন ক্যানসার রোগী জানিয়েছেন, তারা বিভিন্ন হাসপাতালে গণস্বাস্থ্যের প্রতিনিধিদের মাধ্যমে এখানে এসেছেন চিকিৎসা নিতে।

অনুসন্ধানে জানা গেছে, এস এম সরওয়ার এসএসসি পাস করার পর হোমিওপ্যাথির ওপর চার বছরের ডিপ্লোমা করে বনে যান এশিয়ার সবচেয়ে সফল ক্যানসার গবেষক। ইউটিউবে বাংলা ইংরেজি বিভিন্ন নাম দিয়ে অন্তত ৩০০ অ্যাকাউন্ট খুলে তিনি ক্যানসার চিকিৎসার সাফল্যের ভিডিও বিজ্ঞাপন আকারে প্রচার করছেন। এসব কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন অন্তত ৪০ জন ডাক্তার, ৬০ জন বিজ্ঞাপন প্রতিনিধি এবং ১০০ জনের বেশি এজেন্ট বা দালাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নামে রয়েছে আলাদা আলাদা অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টে ক্যানসার থেকে পূর্ণ সুস্থ হয়েছেন এমন রোগীদের ভিডিও পোস্ট করা হয়। প্রতিটি ভিডিও ভুয়া রোগীদের দ্বারা তৈরি। মূলত অর্থের বিনিময়ে এসব ভিডিও করা হয়েছে।

গণস্বাস্থ্য হোমিওর অন্তত পাঁচজন ডাক্তার জানিয়েছেন, ‘বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে এখানে প্রতিদিন শত শত রোগী আসেন। কিন্তু এখানের দেওয়া চিকিৎসাপদ্ধতি হোমিও নীতির বিপরীত। এখানে হোমিও, আয়ুর্বেদিক, হামদর্দ সব ধরনের ওষুধ বিক্রি করা হয়, যা হোমিও নীতিবিরুদ্ধ।’

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিকুল আলম বলেন, ‘হোমিও চিকিৎসার নিয়ম হলো সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করা। হোমিও ডাক্তার অন্য কোনো চিকিৎসা পদ্ধতির ওষুধও বিক্রি করতে পারবেন না।

১৩০টি ওষুধ দিয়ে চিকিৎসা করার পদ্ধতি অপহোমিও বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি ডা. শেখ ফারুক এলাহী। তিনি লন্ডনের ফ্যাকাল্টি অব হোমিওপ্যাথি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন শেষে ওই প্রতিষ্ঠানের সহযোগী সদস্যপদ লাভ করেন। তিনি বলেন, ‘ক্যানসারের আর্লি স্টেজে হোমিওপ্যাথির চিকিৎসায় সুফল পাওয়া যায়। কিন্তু শেষ স্টেজে চলে গেলে ক্যানসার আর ভালো হয় না।’

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল কাম সুপারিনটেনডেন্ট অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন শেখ বলেন, ‘ক্যানসার, থ্যালাসেমিয়া বা এইডস পুরোপুরি নির্মূলের দাবি করা হোমিওর নামে সুস্পষ্ট প্রতারণা মনে করি। হোমিওপ্যাথিতে শেষ ক্যানসার সম্পূর্ণ নিরাময় হয় না। যদি সত্যিই নিরাময় হতো, তাহলে তো ক্যানসার বিশেষায়িত সরকারি-বেসরকারি হাসপাতালগুলো রোগীর অভাবে বন্ধ হয়ে যেত।’

হোমিও নীতিবিরুদ্ধ ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসা এবং নিজেকে বেআইনিভাবে গবেষক দাবি করার বিষয়ে জানতে চাইলে গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান এস এম সরওয়ার উত্তেজিত হয়ে বলেন, ‘আমাকে কিছু বললে হোমিও কাউন্সিল ও স্বাস্থ্য অধিদপ্তর বলবে। আপনি প্রশ্ন করার কে?’

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘একের অধিক ওষুধ দিয়ে চিকিৎসা করানো এবং নিজেকে বিশেষজ্ঞ বা গবেষক দাবি করা হোমিও আইন অনুযায়ী বেআইনি ও প্রতারণা। আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রমজান উপলক্ষে টিসিবির কার্যক্রম শুরু

মোঃ সোহেল মোল্লা, স্বরুপকাঠি প্রতিনিধিঃ আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও আজ থেকে সরকার নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানির ট্যাংকির পাশে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, ছোলা বুট প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প দামে এসব পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এ সব পন্য সরবরাহ করছেন যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আর এগুলোর সুষ্ঠ সরবরাহ

আরও পড়ুন
language Change