তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) শেরপুর জেলা কর্তৃক আয়োজিত “জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩জানুয়ারি) দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এর সভাপতিত্বে এবং রাশিদা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, এসডিএফ’র ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক সৈয়দ মো. মোসাদ্দেক হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ শেরপুর জেলার জেলা ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা। তিনি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এসডিএফ-এর লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জন তুলে ধরেন।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন, এসডিএফ-এর আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. আহমেদ তাকি তাহমিদ।

প্রকল্পের অগ্রগতি বিষয়ে উপস্থাপনা করেন, এসডিএফ’র জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. মো. মেজবাউল মোকার রবিন।

কর্মশালায় অন্যান্যদের মাঝে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. নীরঞ্জন বন্ধু দাম, এডিসিসি ডা. পীযূষ চন্দ্র সূত্রধর, এমওসিএস ডা. আহসানুল হাবীবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক পরিচালক সৈয়দ মো. মোসাদ্দেক হোসেন এসডিএফ’র সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, স্বাস্থ্য ও পুষ্টি খাতে কার্যক্রম বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এসডিএফ-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নরমাল ডেলিভারি বাড়িতে নিরুৎসাহিত করা এবং গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েদের নিরাপদ পরিবহন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্টঃ বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকদের এ অবস্থানের কারণে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক অবরোধের ফলে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। তাৎক্ষণিকভাবে শ্রমিকদের আন্দোলনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে। তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা সড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া

আরও পড়ুন
language Change