তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪

ডিবির অভিযানে জব্দ করা কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ডিবির অভিযানে জব্দ করা কোটি টাকা আত্মসাতের অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীতে জাল টাকা উদ্ধারের এক অভিযানে জব্দ করা ২ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তাদের বিরুদ্ধে। এই অভিযোগের ব্যাপারে ইতিমধ্যে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৮ নভেম্বর রাজধানীর ওয়ারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকা ও নগদ টাকাসহ দুজনকে গ্রেফতার করে ডিবি। অভিযানের পর তৈরি করা জব্দ তালিকায় ৬ লাখ টাকার জাল নোট এবং ১৯ লাখ টাকা নগদ উদ্ধারের কথা উল্লেখ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতার দুই রোহিঙ্গা টেকনাফের নুরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪) দাবি করেন, অভিযানের সময় ডিবি কর্মকর্তারা তাদের কাছ থেকে মোট ৩ কোটি টাকার নগদ অর্থ জব্দ করেছিলেন। অর্থাৎ জব্দ তালিকায় ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব নেই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, এ নিয়ে তদন্ত চলছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি প্রধান শফিকুল ইসলাম ওই অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি তেজগাঁও বিভাগের তৎকালীন সহকারী কমিশনার (এসি) তারেক সেকান্দারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তা, তৎকালীন ভারপ্রাপ্ত উপকমিশনার (ডিসি) রাকিব খানকে।

রাকিব খান গত ৪ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেন। কিন্তু নিরপেক্ষতার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বিতীয় আরেকটি তদন্তের নির্দেশ দেয়, যা এখনো চলছে। এই সিদ্ধান্তের পেছনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ঠিক আগে রাকিব, তারেক এবং ওই অভিযানের তথ্যদাতা দিদারুল ইসলামের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনার সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটে ফার্মগেটের হোটেল গিভেন্সি ইন্টারন্যাশনালের বাইরে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ২ ডিসেম্বর ভোর ৪টার দিকে তারেক হোটেলের সামনে এসে রাকিবকে দেখতে পান। এরপর দুই কর্মকর্তার মধ্যে হাতাহাতি হয়।

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে দেওয়া এক লিখিত অভিযোগে তারেক দাবি করেন, তার নিখোঁজ তথ্যদাতা দিদারুলকে উদ্ধার করতে গেলে রাকিব তাকে মারধর করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি জানতে পেরেছিলেন দিদারুল হোটেল গিভেন্সিতে আছেন। যোগাযোগ করা হলে তারেক জানান, দিদারুল তার সোর্স ছিলেন এবং ২৯ নভেম্বর কক্সবাজার থেকে নিখোঁজ হন। তিনি বলেন, যখন জানতে পারলাম দিদারুল ফার্মগেটে আছেন এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাও সেখানে উপস্থিত, তখন আমিও সেখানে যাই। তারেকের অভিযোগ, তাকে দেখেই রাকিব ক্ষিপ্ত হয়ে হামলা চালান। তবে অভিযোগ অস্বীকার করে রাকিব বলেন, কোনো সিনিয়র কর্মকর্তা জুনিয়রকে মারধর করেন না। তিনি বলেন, সে (তারেক) একটি অভিযান চালিয়েছিল, যা পূর্বপরিকল্পিত বলে মনে হয় এবং ওই অভিযানে বড় অঙ্কের টাকা আত্মসাতের ইঙ্গিত রয়েছে।

দিদারুলের বিষয়ে রাকিব বলেন, ব্যক্তিগত সমস্যায় সাহায্যের জন্য ওই সোর্স ডিবিতে এসেছিলেন। তিনি বলেন, একজন সোর্স যদি কোথাও থাকতে চায়, আপনি কি তার জন্য রুমের ব্যবস্থা করবেন না? তিনি দিদারুলকে তুলে আনার অভিযোগ অস্বীকার করে বলেন, কাউকে আটক করলে আমরা ডিবি হেফাজতে রাখি, হোটেলে নয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, তথ্যদাতা দিদারুল আটক ছিলেন না, বরং অভিযানের মূল সূত্র হিসেবে সাক্ষ্য দিতে ঢাকায় এসেছিলেন।

গত ১ ডিসেম্বর দিদারুলের স্ত্রী মমতাজ বেগম কক্সবাজারের উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে জানিয়েছিলেন, ২৯ নভেম্বর উখিয়া বোট বাজার এলাকা থেকে তার স্বামী নিখোঁজ হন। ৪ ডিসেম্বর দিদারুল বাড়ি ফিরে আসার পর জিডিটি প্রত্যাহার করা হয়। হোটেলের নথিপত্রে দেখা গেছে, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৮০৫ নম্বর কক্ষটি মিস্টার দিদার নামে বুক করা ছিল, যার পাশে বন্ধনীতে ডিবি লেখা ছিল।

রাকিব বর্তমানে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত। অন্যদিকে অভিযোগ ওঠার পর তারেককে রাঙামাটিতে বদলি করা হয়েছে। জব্দ তালিকার গরমিল নিয়ে দ্বিতীয় দফার তদন্ত বর্তমানে সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুন্সি সাহাবুদ্দিন পরিচালনা করছেন বলে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সারোয়ার। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মুন্সি সাহাবুদ্দিন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সড়কে চাঁদা তোলা থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার

সড়কে চাঁদা তোলা থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার

নরসিংদী সাংবাদদাতা: হামলায় আহত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে উদ্ধার করা হচ্ছে।আজ শনিবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার নরসিংদীতে যানবাহন থেকে চাঁদা তোলার সময় আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশীনগর রেলক্রসিং সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় আহত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে আরশীনগর মোড়ে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে পুলিশ। আটক দুজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে হামলা চালান একদল লোক। এ সময় ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ

আরও পড়ুন
language Change