তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে গণভোট প্রচারণা জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভা সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ একরামুল হক নাহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গণভোট প্রচারণা অব্যাহত রাখতে হবে এবং ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সকল ভোটারকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারে উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় সরাসরি মতামত প্রকাশের সুযোগ পাবে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তরা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের বিপুল সমর্থনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হবে। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরার আহবান জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শীতে ব্রণ থেকে মুক্তি পাবেন যে উপায়ে

স্বাস্থ্য ডেস্ক:  শীতে কারো কারো ব্রণের সমস্যা বেড়ে যায়। তৈলাক্ত ত্বকের পাশাপাশি শুষ্ক ত্বকের মানুষদেরও প্রায়ই ঠাণ্ডা আবহাওয়ায় ব্রণের সমস্যায় পড়তে হয়। যার কারণ সিবাম উৎপাদন। আসলে শীতকালে বাইরের ঠাণ্ডা বাতাসের কারণে ত্বক শুষ্ক হতে শুরু করে। শুষ্কতা থেকে নিজেকে রক্ষা করার জন্য, ত্বক সিবামের উৎপাদন বাড়ায়। যার কারণে তৈলাক্ত ত্বকের পাশাপাশি শুষ্ক ত্বকের মানুষের সমস্যা বেড়ে যায় এবং ব্রণ ও ব্রণ দেখা দিতে শুরু করে।   শীতকালে ব্রণ কেন হয় শীতকালে ত্বকে সিবামের উৎপাদন বেড়ে যায় এবং ত্বকের কোষগুলো একসঙ্গে লেগে থাকে। যার কারণে ছিদ্রগুলো আটকে যেতে শুরু করে এবং আরো ব্রণ এবং ব্রণ দেখা দিতে শুরু করে। এমন পরিস্থিতিতে ব্রণের এই সমস্যাটি কীভাবে মোকাবেলা করবেন তা জানা জরুরি।   বারবার হাত দিয়ে মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন

আরও পড়ুন
language Change