তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আওয়ামী লীগ ব্যাক করেনি তারা ছিলই: আসিফ নজরুল ​​বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু রামিসা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ খুলনা ওএমএস পয়েন্ট পরিদর্শন ও গ্রাহকদের চেয়ারে বসার ব্যবস্হা করেন আরসি ফুড- কায়সার আলী খাগড়াছড়িতে নদীর খনন কাজ উদ্বোধন করলেন সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্য সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন খায়রুয়া বাঁধে জান খাল খননের উদ্বোধন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা তুলা উৎপাদন বাড়াতে সরকারের কোটি টাকার প্রণোদনা সড়কে এআই ক্যামেরা স্থাপনে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার ও ভিডিপি গনপুর্ত সম্পদ বিভাগে শফিউলের নেতৃত্বে চলছে হরিলুট জনশক্তি ব্যুরোর পরিচালক মাসুদ রানার অঢেল সম্পদ রাগ করলা, নিয়ে মাতামাতি রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রামগড় বিজিবির মাসিক মতবিনিময় নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন সভা অনুষ্ঠিত ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‍্যালি বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকা রামগড়ে ভূমি সেবা মেলা উদযাপিত শেরপুরের আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি সভা কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা মেলা উদ্বোধন হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী জাল টাকা তৈরির মেশিনসহ কারবারি গ্রেফতার ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি- এস.এম জিলানী এমপি মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার জামায়াত সেক্রেটারি অপসাংবাদিকতার থাবায় গণমাধ্যম: পত্রিকার আইডি কার্ড বাণিজ্যে কলঙ্কিত হচ্ছে পেশা সন্ত্রাসীদের গুলিতে দুই অটো চালক গুলিবিদ্ধ দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সওজের প্রধান প্রকৌশলী মঈনুল এখনো ক্ষমতাবান!

সরকারি সম্পত্তি ও ভাড়া আদায়ে নিয়মবিরোধী কার্যক্রমের অভিযোগ তাজুল ইসলামের বিরুদ্ধে

সরকারি সম্পত্তি ও ভাড়া আদায়ে নিয়মবিরোধী কার্যক্রমের অভিযোগ তাজুল ইসলামের বিরুদ্ধে
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদঃ

মোঃ তাজুল ইসলাম সরকারি সম্পত্তি ও রাজস্বের ওপর দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন সরকারি কোয়ার্টার, টিনসেড, দোকান এবং ক্যান্টিন থেকে ভাড়া আদায় করে সরকারকে অর্থ জমা না দিয়ে ব্যক্তিগতভাবে লাভ অর্জন করে আসছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই কার্যক্রম শুরু হয় ২০১১ সাল থেকে, যখন মোঃ তাজুল ইসলাম উচ্চমানসহকারী হিসেবে গণপূর্ত রক্ষণাবেক্ষণ সার্কেল ঢাকা-তে কর্মরত ছিলেন।

প্রথমদিকে তিনি একাধিক সরকারি বাসা দখল করে বসবাস শুরু করেন। এর মধ্যে ১ম ১২তলা ভবনের পূর্ব পাশে অবস্থিত ৫নং টিনসেডটি উল্লেখযোগ্য। অভিযোগ অনুযায়ী, সেখানে বসবাসকালে তিনি কোনো সরকারি ভাড়া, গ্যাস, পানি কিংবা বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। এতে সরকারের প্রায় ২২,৬২,০০০ টাকা ক্ষতি হয়েছে।

এছাড়া ঢাকা সাবেক কেন্দ্রীয় সচিবালয় (এনএসআই) ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত আরও দুটি সরকারি বাসা থেকে প্রতিমাসে প্রায় ২৫,০০০ টাকা ভাড়া আদায় করা হলেও সেই অর্থ সরকারকে জমা না দিয়ে তিনি নিজেই গ্রহণ করতেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে তাজুল ইসলাম তার পূর্বের সরকারি কোয়ার্টার ত্যাগ করে রাজাবাগ এলাকায় আরেকটি সরকারি কোয়ার্টারে স্থানান্তরিত হন। সেখানে তিনি প্রায় এক বছর বিনা ভাড়ায় বসবাস করেন। পরে বিষয়টি জনসমক্ষে এলে তাকে আনুষ্ঠানিকভাবে সরকারি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়ার পরও তিনি ভাড়া পরিশোধ না করে বসবাস চালিয়ে যান। এর ফলে সরকারের প্রায় ৩০,০০,০০০ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, তাজুল ইসলাম ক্যান্টিনের চুক্তি দেওয়ার সময় এককালীন প্রায় ৫,০০,০০০ টাকা চাঁদা গ্রহণ করেছিলেন। পূর্ত ভবনের কর্মীদের কাছে তিনি “চাঁদাকরাজ” নামে পরিচিত হয়ে ওঠেন। এতে সরকারি সম্পত্তি ও চুক্তি প্রক্রিয়ায় দীর্ঘদিনের অনিয়মের চিত্র স্পষ্ট হয়।

প্রথম কোর্ট অব সেটেলমেন্ট এলাকায় আদালতের সাবেক পাঠিয়ালের পাশের দুটি কক্ষেও অবৈধভাবে বসবাসের অভিযোগ রয়েছে। এই কক্ষগুলোতে আদালতের গাড়িচালকদের থাকার কথা থাকলেও দখলের কারণে তারা সেখানে থাকতে পারছেন না। ফলে আদালতের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি বাসা, টিনসেড, দোকান ও ক্যান্টিন থেকে নিয়মিত ভাড়া ও চাঁদা আদায় করে আসছেন। এসব অনিয়মের কারণে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এসব অভিযোগের বিষয়ে ৩০ মার্চ ২০২৩ তারিখে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত আবেদন দাখিল করা হয়। সেখানে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, প্রভাবশালী হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে সরাসরি কথা বলার সাহস কেউ পাচ্ছেন না। সরকারি কর্মকর্তাদের মধ্যেও এ বিষয়ে তেমন কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।

এই অভিযোগগুলো থেকে স্পষ্ট হয় যে, দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি দখল ও রাজস্ব আত্মসাতের মাধ্যমে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করা হচ্ছে। স্থানীয় নাগরিকরা দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারত সফরে যাবে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক: আগামী ডিসেম্বরের মাঝমাঝি সময়ে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই বোর্ড সূচি চূড়ান্ত করতে কাজ করছে বলে সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। সিরিজ দুটি কলকাতা এবং কটকে হতে পারে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। আইসিসির এফটিপির অংশ এই সিরিজ। এর মধ্যে ওয়ানডে সিরিজটি দুই দলের জন্যই পরবর্তী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।  সিরিজের পরিকল্পনার বিষয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাবো। আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি। ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ভারত। বাংলাদেশ টুর্নামেন্টে সপ্তম হয়ে শেষ করেছে। এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা পায়নি বাংলাদেশ। বাছাইপর্ব খেলতে হয়েছে। ভারতের বিপক্ষে

আরও পড়ুন
language Change