তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

ডা. শাম্মী আখতারের সনদ জালিয়াতি

ডা. শাম্মী আখতারের সনদ জালিয়াতি
পাঠক সংখ্যা
638

জান্নাত আশাঃ

দেশের স্বাস্থ্যখাতে গত ১৭ বছরে দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে, ঔষুধ থেকে শুরু করে ডাক্তারদের শিক্ষাসনদ নিয়ে মহা জালিয়াতি হয়েছে পদে পদে। এমনি এবার এক তথ্য পাওয়া গেছে খুলনার গাজী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি (মনোরোগবিদ্যা) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাম্মী আখতারের। ২০২৩ সালের মে মাসে সহকারী অধ্যাপক থেকে পদোন্নতি পান সহযোগী অধ্যাপক পদে। এর আগে তিনি চাকরি করেছেন রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজে। গাজী মেডিকেল কলেজে যোগদানের সময় জমা দেওয়া নিজের অভিজ্ঞতা সনদে নেন জালিয়াতির আশ্রয়।

সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সময়ও তিনি ফের জালিয়াতি করেন। পদে পদে এমন অনিয়ম করেও বহাল তবিয়তেই আছেন চিকিৎসাবিদ্যার এ শিক্ষক। অভিযোগ রয়েছে, এসব অনিয়মে তাকে সহযোগিতা করেছেন গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ। কালবেলার হাতে আসা সংশ্লিষ্ট নথি বিশ্লেষণ ও যাচাই করে এসব অভিযোগের প্রমাণও মিলেছে।

জানা যায়, আবেদনের মাত্র কয়েক দিনের মাথায় পদোন্নতি পান ডা. শাম্মী আখতার। তাকে ২০২৩ সালের ১৮ মে গাজী মেডিকেল কলেজের গভর্নিং বোর্ড সাইকিয়াট্রি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়। তার আগে তিনি একই বছরের ১৩ মে পদোন্নতির জন্য অধ্যক্ষের কাছে আবেদন করেন। সেখানে উল্লেখ করেন, তিনি ২০২১ সালের ১ জানুয়ারি গাজী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে আশিয়ান মেডিকেলে সহকারী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। অথচ শাম্মী আখতার গাজী মেডিকেল কলেজে যোগদানের সময় আশিয়ান মেডিকেল কলেজের যে অভিজ্ঞতা সনদ জমা দেন সেখানে উল্লেখ করেছেন যে, ২০২০ সালের ৯ জানুয়ারি ওই মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের ১৯তম সভায় সহকারী অধ্যাপক হিসেবে তার চাকরি নিয়মিত করা হয়। শাম্মী আখতারের জমা দেওয়া অভিজ্ঞতা সনদে অধ্যক্ষ হিসেবে সই করেন অধ্যাপক ডা. মো. শহীদ হোসেন। অথচ ওই সময়ে এই ব্যক্তি আশিয়ান মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন না।

সবুজ বাংলাদেশ এর হাতে আসা নথি অনুযায়ী, ওই সময়ে আশিয়ান মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ডা. আকতারুন নাহার এবং উপাধ্যক্ষ ছিলেন ডা. মোহাম্মদ জামান আবু নাসের। ২০২০ সালের ১২ জুলাই আশিয়ান মেডিকেল কলেজের ১৫তম গভর্নিং বোর্ডের সভা হয়। সেখানে শাম্মী আখতারকে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগ নিয়মিত করা হয়। ওই কাগজে অধ্যক্ষ হিসেবে সই করেন ডা. আকতারুন নাহার। অথচ গাজী মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের অনুমোদিত রেজুলেশনে বলা হয়েছে, তাকে সহকারী অধ্যাপক পদে ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে নিয়মিতকরণের প্রমাণ উপস্থাপন সাপেক্ষে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির অনুমতি প্রদান করা হলো।

অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজ জমা দিয়ে গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বঙ্গ কমল বসুর সহযোগিতায় সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ প্রাপ্ত হন। পরবর্তী সময়ে তাকে গভর্নিং বোর্ডের সভায় সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য তিন বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদিত/স্বীকৃত জার্নালে তিনটি প্রকাশনা থাকতে হয়। এ ছাড়াও শিক্ষকতার অভিজ্ঞতার তিন বছর পূর্ণ করতে হয়। যা শাম্মী আখতারের তখন ছিল না।

যদিও চাকরি-পদোন্নতিতে নিজের বিরুদ্ধে উঠা জালিয়াতির সব অভিযোগ অস্বীকার করেছেন ডা. শাম্মী আখতার। তিনি সবুজ বাংলাদেশকে বলেন, ‘নিয়োগ, চাকরি ও পদোন্নতিতে কোনো জালিয়াতির আশ্রয় নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি নিয়মতান্ত্রিকভাবে চাকরি করছি। আমার বিরুদ্ধে উপস্থাপিত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আশিয়ান মেডিকেল কলেজে বছরখানেক চাকরি করেছি। সেখানে বেতনসহ অন্যান্য বৈষম্যের কারণে চাকরি ছেড়ে দিই। তিনি আরও বলেন, ‘সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সময় বোর্ড সদস্যরা আশিয়ান মেডিকেল কলেজে ফোন করে আমার কাগজপত্রের সত্যতা যাচাই করেন। তারপর গাজী মেডিকেল আমাকে ভাইভাতে ডেকেছিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিরাজগঞ্জে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেল চালকের আহত ১০ জন

সিরাজগঞ্জে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেল চালকের আহত ১০ জন

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের শাহজাদপুরে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার ও ভ্যানে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগতির বাস। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তাছাড়া অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয় সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহাদুর (৪৫) উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গনির ছেলে এবং দুর্ঘটনাকবলিত ভ্যানগাড়ির চালক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াল সেতু পার হচ্ছিল। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি সিএনজিচালিত থ্রি-হুইলার গাড়ি ও ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বাহাদুরের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে ঢাকার পিজি হাসপাতাল ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ

আরও পড়ুন
language Change